ব্যবহারকারীদের যোগাযোগ প্রক্রিয়া আরও কার্যকর ও সহজ করতে নতুন ফিচার এসেছে গুগল চ্যাটে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের মেসেজিং প্ল্যাটফর্মের জন্য নতুন আপডেট ঘোষণা করেছে। নতুন আপডেটের মাধ্যমে এতে ভিডিও মেসেজিং ও ট্রান্সক্রিপশন ফিচার যুক্ত করা হয়েছে। সম্প্রতি এক ব্লগপোস্টে গুগল জানায়, গ্রাহক সেবা বা বিক্রয় টিমের জন্য ফিচারটি বেশি কাজে দেবে। যদি কোনো কোম্পানি নতুন ফিচার চালু করে বা গ্রাহকের অ্যাকাউন্টে কোনো পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তন বা নতুন ফিচার সম্পর্কে ভিডিও বার্তা পাঠানো যাবে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজে, স্পষ্টভাবে বিষয়টি বুঝতে পারবেন। কোম্পানির গুরুত্বপূর্ণ কোনো আপডেট বা নতুন ঘোষণার জন্য ভিডিও মেসেজ ফিচারটি ব্যবহার করা যেতে পারে।…
Author: saiful islam
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও তৃপ্তি দিমরির শুরু হয়েছে লড়াই। এ দুই অভিনেত্রীর একই দিনে দুটি ছবি মুক্তি পেয়েছে। তাই বক্স অফিসে দুই নায়িকার অঘোষিত লড়াইয়ের কথা উঠে আসছে বারবার। গতকাল মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত সিনেমা ‘জিগরা’। অন্যদিকে মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। মুক্তির প্রথম দিনে লড়াইয়ে কে এগিয়ে গেলেন, তা জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বসন বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমার ঘটনা আবর্তিত হয়েছে ভাইবোনের ভালোবাসা কেন্দ্র করে। এ থ্রিলার অ্যাকশন সিনেমাটিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। অন্যদিকে রাজ শান্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে আছে ভরপুর কমেডি। রাজকুমার…
অষ্টমীর বিকালে আরজি করকাণ্ডের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঊষসী চক্রবর্তী, দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল ও সৌম্য বন্দ্যোপাধ্যায়। এবার নির্যাতিতার বাবা-মায়ের পূজা অন্য রকম। প্রতিবার মেয়ে নিজে হাতে পূজার আয়োজন করতেন। কিন্তু এবার মেয়েই নেই। সেই অভিজ্ঞতা নিয়ে সামাজিকমাধ্যমে একটি পোস্টে ঊষসী লিখেছেন—এবারের অষ্টমী। কিছু বলার নেই। এবারের দুর্গাপূজায় চেষ্টা করেও ভালো থাকতে পারলেন না বলে জানিয়েছেন টালিউড অভিনেত্রী ঊষসী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন—কেউ হয়তো ভাবতে পারেন মানুষ হিসেবে আমরা খুব মনমরা। তাই পূজার সময়ে শরীর ও মন অবসন্ন হয়ে আসে এমন সব পোস্ট করছি। কিন্তু বিশ্বাস করুন এবার পূজাতে ভালো থাকতে পারলাম না। আপনাদের আনন্দে…
কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছে না পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও শেষমেশ তাদের হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। এ নিয়ে টানা ছয়টি টেস্ট হারল পাকিস্তান। টেস্টে গত ১৮ ইনিংসেও একটি ফিফটি পাননি বাবর আজম। ধুকছে দলটি বোলাররাও। অথচ, দলের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কত চেষ্টায় না চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কোচ, অধিনায়ক ও ক্রিকেটার কতকিছুতেই না পরিবর্তন এনেছে দলটি। ফল সেই একই। এমন অবস্থার কারণ কি; তা নিয়ে হচ্ছে আলোচনা। এবার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন জানালেন পাকিস্তানের ব্যর্থতার সাতকাহন। বাবর আজমের ব্যর্থতা নিয়ে নাসের বলেন, ‘তাদের (পাকিস্তানের) সেরা খেলোয়াড় – একজন বিশ্বমানের খেলোয়াড় – বাবর আজম…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মো. আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। আন্দোলনকে স্তব্ধ করতে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২২ সেপ্টেস্বর…
রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস আজ রোববার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাঁদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে। ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে গ্রেপ্তার করা হবে বলে জানান মুনীম ফেরদৌস। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়। পুলিশ সূত্র…
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশু খাদিজা জামতলী বাজার এলাকার হাজী রুস্তম আলী বাড়ির ব্যবসাতী মো. রাসেল মিয়ার মেয়ে। মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাসেল মিয়া বলেন, আমার ৫ মেয়ের মধ্যে খাদিজা চতুর্থ সন্তান। ৫ মেয়েকে সকালে নাস্তা খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন মেয়েরা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর খাদিজাকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পুকুরে খাদিজাকে ভাসতে দেখেন তারা। পরে খাদিজাকে উদ্ধার…
মালয়েশিয়ার মেলাকা রাজ্যে শুক্রবার ভবনধসে মারা গেছেন জিদান নামে এক বাংলাদেশি তরুণ প্রবাসী শ্রমিক। ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য। কর্তৃপক্ষের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রকৃতপক্ষে নির্মাণের কোন অনুমোদনই ছিল না সেই ভবনের। এমনকি এখনো শনাক্ত করা যায়নি প্রকৃত মালিককেও। মেলাকা সিনিয়র এক্সকো ফর হাউজিং, লোকাল গভর্নমেন্ট, ড্রেনেজ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, দাতুক রইস ইয়াসিন বলেছেন, ভবনটির মালিককে চিহ্নিত করা যায়নি, তবে সংশ্লিষ্ট পক্ষগুলির তদন্তে দেখা গেছে যে তারা কোনো নির্মাণ আবেদন না করেই এসওপি লঙ্ঘন করেছে। তার মতে, অবৈধ নির্মাণকাজ যাতে কর্তৃপক্ষের নজরে না পড়ে সেজন্য মালিকপক্ষ নির্মাণ এলাকা ঘিরে রাখার অভিযোগও রয়েছে। তিনি বলেন, ভবনটির পেছনে একটি…
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরাইলকে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য সবচেয়ে সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যারা বিশ্বশান্তি রক্ষা করার দায়িত্বে আছে, তাদের অবশ্যই এই হুমকির অবসান ঘটাতে হবে। সার্বিয়া ও আলবেনিয়া সফর শেষে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ইসরাইল কেবল ফিলিস্তিনের স্থিতিশীলতাকে টার্গেট করছে না, বরং লেবাননের স্থিতিশীলতাকেও আঘাত করছে এবং চারপাশের অঞ্চলে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এ সময় ইসরাইলের চলমান আগ্রাসনকে উপেক্ষা করা যাবে না বলে সতর্ক করেন এরদোগান। সেই সঙ্গে চলমান পরিস্থিতিতে তুরস্কের গোয়েন্দা সংস্থা তেলআবিবের কর্মকাণ্ড এবং তুরস্কের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান হুঁশিয়ারি…
দুর্গাপূজা এলেই ভারতের দুই বাঙালি পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। একটি হচ্ছে কলকাতার ভবানীপুরের মল্লিকবাড়ি আর অন্যটি মুম্বাইয়ের মুখার্জিবাড়ি। প্রতি বছরের মতোই ঢাকঢোল আর দেবী-বন্দনায় এবারও সরব মুম্বাইয়ের মুখার্জি পরিবার। কিন্তু আর জি করের ঘটনায় শোকাহত মল্লিকবাড়ির সদস্যরা এবার সীমিত করেছেন পূজার আয়োজন। সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে কলকাতার মল্লিকবাড়ির গেট। ঢাকঢোলে সরব মুখার্জিবাড়ি মুম্বাইয়ে দুর্গাপূজা নিয়ে অন্যতম বড় আয়োজন সাজায় মুখার্জি পরিবার। উৎসবে অভিনেত্রী কাজল, তার মা তনুজা এবং ছোট বোন তানিশার সঙ্গে যোগ দেন রানী মুখার্জি, অয়ন মুখার্জিরা। উপস্থিত থাকেন জয়া বচ্চন, রণবীর কাপুরসহ অনেক তারকা। এত দিন জুহুর টিউলিপ স্টার হোটেলে হতো আয়োজন। এবার ভেন্যু বদলে জুহুর এসএনডিটি…

