গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফশিলের প্রজ্ঞাপন অনুযায়ী আজ সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গুঞ্জন ছিল যে মনোনয়ন দাখিলের জন্য সময়সীমা আরও কিছুটা বাড়ানো হতে পারে। কিন্তু আজ বিকালে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানান, না। সময় আর বাড়ানো হচ্ছে না। আমরা আর কোনো মনোনয়নপত্র জমা নেব না। শেষ দিন পর্যন্ত কতজন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ল জানতে চাইলে তিনি আরও বলেন, পুরোটা সংকলন হয়ে ইসিতে আসতে রাত ১০টা বেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এরপর আপনাদের জানাতে পারব। দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। বিকাল…
Author: saiful islam
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন চাঁদ। এ সময় উপস্থিত ছিলেন- চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবিদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, আলেম সংগঠনের প্রতিনিধি আবুজার প্রমুখ। মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবু সাইদ চাঁদ বলেন, আমরা…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার ফিরে পেতে এখন ১৮ কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনই হবে দেশে গণতান্ত্রিক উত্তরণের দিন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, একটি ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ধরে জনগণের কাঁধে চেপে বসে দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। বিএনপি একটি উদার, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনৈতিক দল উল্লেখ…
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনে ভিক্ষা করে টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফরম ক্রয় করে আজ সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর। স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর ফকির বলেন, আমি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। মানুষের আর্থিক সহযোগিতায় চলছে আমার সংসার। এখন আমার বয়স হয়েছে (৭১)। শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই। তিনি আরও বলেন, অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে। তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি।…
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে হবিগঞ্জ-১ আসনে নিজের মনোনয়ন জমা দেন ড. রেজা কিবরিয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। রেজা কিবরিয়া সাংবাদিকদের বলেন, এবার সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জনগণ। দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে আছে। আমরা সারা দেশের আসন নিয়ে খুব আশাবাদী। জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে তাহলে হবিগঞ্জ-১ আসনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, আমি মনে করি, এবার দীর্ঘদিন পর মানুষের প্রত্যাশা পূরণ হবে। ইনশাআল্লাহ বিএনপি এবার…
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মিলন হাওলাদার (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদারকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মনাই হাওলাদারকান্দির বাসিন্দা মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে। মিলন হাওলাদার চরভাগা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন বলেন, আমরা আজ ভোরে বিশেষ করে ডেভিল হান্ট ফেস-২ অভিযান পরিচালনা করে তাকে চরভাগা ইউনিয়ন থেকে গ্রেফতার করি। তাকে চরকুমারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের লিফলেট বিতরণ মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। পরে সোমবার ১১টার দিকে আদালতে সোপর্দ করা হয়।
সামাজিক মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে বিষয়টি বেশ আলোচনায় ছিল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন। তবে বিষয়টিকে গুজব বলে মন্তব্য করেছেন ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এটা গুজব। সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরে চলে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। খলিলুর রহমান বলেন, ‘আমার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব।’ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনের আলোচনার মধ্যে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন।
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৮ ডিসেম্বর) খসড়া এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় সংশোধনী আনতে পারে বোর্ড। খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে ৩১ ডিসেম্বর, চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১১…
দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। কার্যালয়ে ঢুকে সোজা চলে যান দোতলার বারান্দায়। সেখানে দাঁড়িয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম দিয়ে বলেন, শুধু এতটুকুই বলব—আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি। সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সাজসাজ রব ওঠে নয়াপল্টনের কার্যালয়ে। বিকাল তিনটার দিকে তার আসার কথা থাকলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ে ঢুকতে সময় লেগে যায় বেশি। ৪টার দিকে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। এসময় তারেক রহমান বলেন, ‘এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি সেদিন বক্তব্য রাখব। শুধু এতোটুকু বলবো- যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন…
স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে, তারা আসন্ন ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচন এবং গণভোট, পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকার কর্তৃক শুরুকৃত শ্রম সংস্কার এবং দুই দেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা পুরোপুরি প্রস্তুত। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যেকোনো…

