Author: saiful islam

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী-২ (সদর) আসনের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন মজিবুর রহমান মঞ্জু। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত ও মায়ের দোয়া নেন তিনি। এছাড়া শর্শদীতে নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বাড়ি থেকে রওনা হয়ে দল এবং জোট নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান মজিবুর রহমান মঞ্জু।…

Read More

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে অন্যতম সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তিনি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিপ্লবের লক্ষ্য ও নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জনগণের সামনে তুলে ধরতে চান, এমনটাই জানিয়েছে দলের সূত্র। এছাড়া, ঢাকা-৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জামায়াতে আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে এসব মনোনয়নপত্র হস্তান্তর করা হয়। এ সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, জোটগতভাবে নির্বাচন করা হলেও প্রতিটি শরিক দল নিজস্ব প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল আসন সমঝোতার…

Read More

দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তার গাড়িবহর সেখানে পৌঁছায়।তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে ৪টা বেজে যায়। এ সময় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলটির শীর্ষনেতারা। তার নামে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। নয়াপল্টনে তার আগমনকে কেন্দ্র করে নেওয়া কঠোর নিরাপত্তা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এখানে কোন নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে ট্রাক প্রতীকে দলের মনোনয়ন পেয়েছিলেন তিনি। মনোনয়ন পাওয়ার পর এলাকায় গণসংযোগ ও প্রচারণাও করেছিলেন বেশ কিছুদিন। ফেসবুক পোস্টে আবু হানিফ লিখেন, গণঅধিকার পরিষদ যেহেতু সমঝোতা করে নির্বাচন করছে তাই আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। এ জন্য কিশোরগঞ্জ-১ আসনের জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। যেসব প্রতিশ্রুতি নিয়ে এলাকার মানুষের কাছে গিয়েছিলাম নির্বাচন না করলেও আমার জায়গায় থেকে চেষ্টা থাকবে এলাকার মানুষের পাশে থাকার। তিনি আরও লিখেন, যে সকল সহযোদ্ধারা ও শুভাকাঙ্ক্ষীরা…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য ‘দরজা খোলা’ রেখেছিলেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। কিন্তু সেই ‘খোলা দরজা’ দিয়েই দল থেকে বেরিয়ে গেলেন তার নিজের দলের সহ-সভাপতি সাধনা মহল। রোববার রাতে (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দল ছাড়ার ঘোষণা দেন সাধনা। ফেসবুক পোস্টে দল ছাড়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি। তবে মন্তব্যের ঘরে কিছু ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পরে সদ্য নিবন্ধন পাওয়া আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর পরই পদত্যাগের ঘোষণা দেন দলের সহ-সভাপতি সাধনা মহল। সাধনা মহল…

Read More

‎টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মানব পাচারের একটি সংঘবদ্ধ চক্র সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচার করবে। উক্ত তথ্যের প্রেক্ষিতে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকায় গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত ০১১৫ ঘটিকায় একটি সংঘবদ্ধ পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অধিনায়ক এর পরিকল্পনা মাফিক, ২ বিজিবি’র কয়েকটি চৌকশ দল ইউনিট সদর হতে প্রায় ০৮ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এর রাজারছড়া কেন্দ্রিয় জামে মসজিদের পাশ্ববর্তী এলাকার ঝোপঝারে কৌশলগত অবস্থান নেয়। এসময় সাগর পথে মালায়েশিয়া গমনের উদ্দেশ্যে ভূক্তভোগীদের নৌকায় তুলে পাচারের প্রাক্কালে বিজিবি টহল দল আকস্মিকভাবে নৌকাটি চারিদিক থেকে ঘিরে ফেলে। বিজিবি’র…

Read More

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। এ অবস্থায় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। এতে তিনি জানান, বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিমি এ তথ্য জানান। মো. নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছেন। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭-৮ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। এর…

Read More

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি বিএনপির। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির একটি সূত্র জানায়, ঢাকা-১৭ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করে চমক দেখাতে চায় দলটি। বিএনপির একজন দায়িত্বশীল নেতা যুগান্তরকে বলেন, পার্থকে বিএনপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এ প্রস্তাবে রাজি হলে ঢাকা-১৭ আসন দেওয়া হতে পারে। রাজি না হলে সেক্ষেত্রে পার্থকে ভোলা সদর আসন ছেড়ে দেওয়া হবে।…

Read More