Author: saiful islam

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রমজান মাসে চাল-চিনি-গমসহ নিত্যপণ্য ও সার আমদানির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। রোজার জন্য ডাল ও খেজুরের জন্য বরাদ্দের সমস্যা হবে না। কোনো ব্যাপারেই যেন ভোগ্যপণ্য বা ভোক্তাদের কোনো সমস্যা না হয়, আমরা সেটা নিশ্চিত করেছি। তিনি বলেন, এসব আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যেন শিগগিরই আনা হয়। বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, আসন্ন রমজানে যেন পণ্যের দাম না বাড়ে, সে লক্ষ্যে দ্রুতই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ছোলা, ডাল, চিনি, তেল এবং খেজুর যেন…

Read More

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে রাখতে উদ্যোগী হয়েছে। এর মধ্যে রোজা নির্ভর ১১টি পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করা হয়েছে। পণ্যগুলো হচ্ছে চাল, গম, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা এবং খেজুর। এসব পণ্য আমদানিতে এখন থেকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে নগদ মার্জিন রাখতে হবে। এ নির্দেশনা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সূত্র জানায়,…

Read More

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি করা শুটার আনসার ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল ওরফে শুটার আনসার (৩০) ও মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে নাঈম (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৯-এর মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল বুধবার দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে…

Read More

বেশ কিছু দিন ধরে চলছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের আলোচনা-সমালোচনা। দুজন দুদিকে হাঁটছেন। থাকছেন আলাদা। যদিও তাদের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। কয়েক দিন আগেই ছিল ঐশ্বরিয়ার জন্মদিন। সেদিন বচ্চন পরিবারের তরফ থেকে ঐশ্বরিয়ার জন্য আসেনি কোনো শুভেচ্ছাবার্তা। অভিষেকের নীরবতাই বিচ্ছেদের জল্পনায় আরও জোরালো হয়ে উঠেছে। কিন্তু ঐশ্বরিয়ার জীবনে স্বামীর স্থান একটুও নড়েনি, দাবি নেটিজেনদের। ভক্ত-অনুরাগীরা মনে করছেন, অভিষেককে হয়তো ভুলেই উঠতে পারছেন না ঐশ্বরিয়া। আলাদা থাকলেও ফের সম্পর্ক জোড়া লাগার আশায় আছেন এ অভিনেত্রী। কী দেখে নেটিজেনদের এমন অনুমান? ঐশ্বরিয়ার ইনস্টাগ্রাম নজর কেড়েছে তাদের। অসংখ্য অনুসরণকারী রয়েছেন…

Read More

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয়টিতে জয় তুলে সিরিজে সমতা টেনেছিল ইংল্যান্ড। বার্তা দিয়েছিল সিরিজ জয়ের। তবে সেটি হতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীদের ৪২ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়রা। যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক দুই সেঞ্চুরিয়ান ব্র্যান্ডন কিং ও কিচি কার্টি। ব্রিজটাউটে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৩ রান তুলে ইংল্যান্ড। যেখানে ওপেনার ফিল সল্ট করেন ৭৪ রান। ও ডান মৌসলেই করেন ৫৭ রান। শেষ দিকে জোফরা আর্চার অপরাজিত থাকেন ১৭ বলে ৩৮ রানে। তাতে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ইংলিশদের সংগ্রহ ২৬৩। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের…

Read More

বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বলা যায়, ‘মুক্ত বিশ্বের নেতা’ হিসেবে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের অভিনন্দনে ভাসছেন ট্রাম্প। এরইমধ্যে মিত্র রাষ্ট্রগুলোর সরকারপ্রধানরা ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন কলে কথা বলেছেন, যেখানে তিনি তার বিজয়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রুডো এবং ট্রাম্প কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব, বাণিজ্য এবং উত্তর আমেরিকার নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো বাণিজ্য চুক্তি,…

Read More

বরগুনার বেতাগী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ এনে মামলা করেছেন তার মা। বুধবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে বরগুনার ডিবিপ্রধানকে সাত কার্য দিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আসামি হলেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের আবদুল হাই সিকদারের ছেলে মেহেদী হাসান (২৬)। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু। জানা যায়, বাদীর বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামে। ওই গ্রামে আসামির বড় বোন ফিরোজা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করেন। সেই সুবাদে আসামি বোনের বাড়ি…

Read More

লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে ফের ছক্কা হাঁকালেন মোহাম্মদ নবি। দ্বিতীয় ছক্কাতেও হারিয়ে গেল বল। শারজা স্টেডিয়ামের ছাদ পেরিয়ে বল গিয়ে পড়েছে রাস্তায়। ১০২ মিটারের বিশাল ছক্কা হাঁকান আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। ২৭তম ওভারে দ্বিতীয় বলটি ফুল লেংথে করেন রিশাদ হোসেন। লং অনের ওপর দিয়ে বিশাল এই ছক্কা হাঁকান আফগান তারকা। এটা ছিল আফগানিস্তান ইনিংসের দ্বিতীয় ছক্কা। আগের ছক্কাটিও হাঁকান মোহাম্মদ নবি। ২২.১ ওভারেও রিশাদকে ছক্কা হাঁকান নবি। সেই ছক্কাতেও বল হারিয়ে যায়। মাঠে নেওয়া হয় নতুন বল। বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত…

Read More

ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমালা হ্যারিসের নির্বাচনি রাতের পার্টির জায়গায় একদম ভিন্ন দৃশ্য দেখা গেছে। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমালা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার আর পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান। নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও যুক্তরাষ্ট্রের হাল ধরছেন ডোনাল্ড ট্রাম্প। চার বছর পর ফের দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান এই নেতা। এমন ঘটনা মার্কিন ইতিহাসে বিরল। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। সর্বশেষ সুইং স্টেট উইসকনসিনে জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটিতে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট। এ জয়ের ফলে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের…

Read More

টঙ্গীর তুরাগ তীরের আসন্ন বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘দাওয়াত ও তাবলিগের ওলামায়ে কেরাম ও সাধারণ সাথীবৃন্দ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে কাকরাইল মসজিদের খতিব আজিম উদ্দিন বলেন, দাওয়াতে তাবলিগ বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ সংগঠন। এ দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে লক্ষ-কোটি মানুষ ইসলামের পথে এসেছেন এবং হেদায়েত লাভ করেছেন। বিশ্বব্যাপী এই দাওয়াতি সংগঠনের বাৎসরিক সম্মেলন বা বিশ্ব ইজতেমা প্রায় ৫৭ বছর ধরে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি বলেন, আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে একটি চিহ্নিত মহল…

Read More