Author: saiful islam

ইসরাইলে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে রদবদল করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে ক্যাটজকে। ক্যাটজ এতদিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। নেতানিয়াহু বলেছেন, গ্যালান্টের ওপর আস্থা কমছিল। তাই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে ক্যাটজ বলেছেন, শত্রুর বিরুদ্ধে জয় সুনিশ্চিত করব এবং  লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। এই লক্ষ্য হলো গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাকে ধ্বংস করা। ৩০ বছর ধরে ইসরাইলের নৌবাহিনীতে কাজ করেছেন, এ ঘোষণার পর গ্যালান্ট বলেছেন, ইসরাইলের নিরাপত্তা সবসময়ই আমার প্রথম ও প্রধান লক্ষ্য। নেতানিয়াহু গ্যালান্টকে সরিয়ে দেওয়ার কারণ হিসাবে দুটি বিষয়ের উল্লেখ করেছেন ‘আস্থার সংকট’ ও ‘উল্লেখযোগ্য ব্যবধান’। নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী…

Read More

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে পিএসজির মাঠে বিশাল ব্যানার টাঙ্গানো হয়েছে। বুধবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার উন্মোচন করে পিএসজির এক দল সমর্থক। খেলা শুরুর আগে পিএসজির ‘ওতেইয়ি কপ’ সমর্থকগোষ্ঠি ফিলিস্তিনের মুক্তির দাবিতে গ্যালারিতে বিশাল আকৃতির ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার প্রদর্শন করেন। বিষয়টি ভালোভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু। ফরাসি ক্লাবকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি। স্থানীয় এক রেডিওতে ক্লাবটিকে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তি দেওয়া হবে কি-না, এমন প্রশ্নের উত্তরে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ইসরাইলজুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের পরই মূলত এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গ্যালান্টকে বরখাস্তের পেছনে নেতানিয়াহু ‘বিশ্বাসের সংকট’কে কারণ হিসেবে তুলে ধরেন, যা তাদের মধ্যকার সম্পর্কে ফাঁটল ধরিয়েছে। এদিকে ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট তার অপসারণের কারণ হিসেবে তিনটি বিষয়ে মতবিরোধের কথা উল্লেখ করেছেন। যার মধ্যে অন্যতম হলো- বন্দিদের ফেরত আনার জন্য ‘বেদনাদায়ক হলেও সহনীয় ছাড়’ দেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে তার সঙ্গে একমত পোষণ করেনি যুদ্ধবাজ নেতানিয়াহু ও তার অবৈধ মন্ত্রীসভা। এ অবস্থায় ইসরাইলি জনগণের একাংশের…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহতদের সহযোগিতার জন্য গাইবান্ধার পলাশবাড়ীতে নারী ও পুরুষ দলের পৃথক দুটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পলাশবাড়ী এসএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এ প্রীতি ম্যাচের পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু, পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির সুরুজ হক লিটন, পলাশবাড়ী উপজেলার প্রেস ক্লাবের সভাপতি শাহ আলমসহ অন্যরা। খেলায় অংশগ্রহণ করে পলাশবাড়ী নারী দল ও পাঁচবিবি নারী দল; অপরদিকে পুরুষ…

Read More

নাটোরে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় মো. আবুল কাশেম ওরফে বাহাদুর (৬০) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এসময় বাকি সাত আসামিকে খালাস দেন। সাজাপ্রাপ্ত আবুল কাশেম নাটোরের বড়াইগ্রাম উপজেলার গরমাটি গ্রামের মোকসেদ মেম্বারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই ওই ছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা করেন আবুল কাশেম। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মেয়েটিকে উদ্ধার করে। পরে স্কুলছাত্রীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেন। শুনানি শেষে বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।…

Read More

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (৬ নভেম্বর) রাত ১২ টায় নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. মেহেরাজ উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বুধবার সকালে নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন জানতে পেয়ে যৌথ বাহিনী রাত ১২টায় তাকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দারা বলেন, মেহেরাজ দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষের জমি দখল করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বুধবার সকালে নিঝুম দ্বীপে ঢুকে তার…

Read More

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মুবিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন, কয়েক দফা আর্থিক লেনদেনের পরও এএসআই মুবিন কক্সবাজারের আবাসিক হোটেলে রাত্রিযাপনের জন্য তাকে প্রস্তাব দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর একদল দুর্বৃত্ত প্রবাসীর স্ত্রীর মালিকানাধীন জমির বেড়া ও ঘরবাড়ি ভাঙচুর করে। আতঙ্কিত প্রবাসীর পরিবার ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চায়। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মুবিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার নামে ১২ হাজার টাকা নেন। এরপরে ১৮ অক্টোবর বিভিন্ন মোবাইল নম্বর থেকে…

Read More

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি মাগুরাতে নিয়ে যাওয়া হবে। কামরুজ্জামান জাপান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বিশ্ববিদ্যালয়…

Read More

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিটি শুক্রবার বেলা ২ টা ৩০ মিনিটে  নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে দলের বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থককে যথাসময়ে অংশ নেওয়ার জন্য দলটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Read More

লক্ষ্মীপুরের কমলনগরে বন্যাসহ জলাবদ্ধতার কারণে এবার জমিতে চাষাবাদ করতে পারেনি অনেক কৃষক। এতে কর্মসংস্থান হারিয়ে আর্থিক অনটনে কৃষি শ্রমিকরা বিভিন্ন ইটভাটা মালিকের কাছ থেকে দাদন নিয়েছে। এ মুহুর্তে প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কর্মসংস্থানের লক্ষ্যে এ বছর ইটভাটা বন্ধ না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘন্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-শ্রমিক জনতার ব্যানারে কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড গলায় ঝুলিয়ে মানববন্ধনে অংশ নেন বিপুল সংখ্যক কৃষক ও শ্রমিক। মানববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান…

Read More