
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে যানবাহনসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবি গেছে। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে রজনীগন্ধ ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। পরে বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেড ধাক্কা দিলে ফেরিটি ডুবে যায়।এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট উদ্ধার কাজ করছে।


