
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কুমার শানু এবং তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যে বিরোধ এবার আদালতে পৌঁছেছে। সম্প্রতি রীতা শানুর বিরুদ্ধে আনা মানহানির মামলার প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। গায়কের কোটি কোটি টাকার ক্ষতিপূরণ দাবিকে তিনি দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেছেন।
এই অভিযোগের পর নিজেকে রক্ষা করতে মুম্বাই হাইকোর্টে পৌঁছান কুমার শানু। ৫০ কোটি টাকার দাবিতে মামলা করা হলে, রীতা অবাক হয়ে এই বিষয়ে মন্তব্য করেন। শুরুতে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণের কথা বলা হলেও, তিনি জানান, শানুর আইনি নোটিশে ৫০ কোটি টাকার দাবি করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ‘যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তখন তার অন্য সম্পর্কগুলো প্রকাশ্যে আসত। আমার বয়স তখন এত কম ছিল যে আমি ভয় ও অসহায়তার মধ্যে ছিলাম। আমাকে রান্নাঘরে আটকে রাখা হতো এবং শিশুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা বা দুধ থেকেও বঞ্চিত করা হয়েছিল।’


