বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় সোহাগ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ওই কিশোরের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


