
সদ্য শেষ হওয়া এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ‘এ’ দলের ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরাও ফাইনাল ম্যাচের আগে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিলেন।
দলের একটি সূত্র জানায়, জাওয়াদ আবরারকে বাদ দিয়ে মাহিদুল ইসলাম অংকনকে একাদশে নেওয়ার জন্য কোচকে বাধ্য করেন লিপু। ঢাকা থেকে লিপুর ‘হস্তক্ষেপে’ ড্রেসিংরুমের পরিবেশ অস্থির করে দেয়।
সে সময় কোচের সামনে উপস্থিত থাকা একজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘লিপু ভাই কোচকে বলেন, অংকন জাতীয় দলে ম্যাচ খেলবে, তাই ফাইনালে তাকে খেলাতে হবে। অংকনকে ম্যাচ প্র্যাকটিস করার সুযোগ করে দিতে বলেন তিনি। প্রধান নির্বাচক একাদশে পরিবর্তন করতে বললে কোচের কিছু করার থাকে না। হেম্প ভয় পেয়ে জাওয়াদ আবরারের পরিবর্তে অংকনকে খেলান। মিটিংয়ে কোচ নতুন একাদশ ঘোষণা করার পর আমরা বিস্মিত হয়েছি। ড্রেসিংরুমে যে প্রতিক্রিয়া হয়েছে, তা অস্বস্তিতে ফেলেছে অংকনকে। সে শূন্য রানে আউট হয়েছে। এই প্রভাব জাতীয় দলের খেলাতেও পড়তে পারে।’
ফাইনাল ম্যাচের ঠিক আগে একাদশ পরিবর্তণে প্রধান নির্বাচকের হস্তক্ষেপে বিস্মিত হয়েছেনে বিসিবি সভাপতি।
এব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘এ রকম কিছু আমাকে বলা হয়নি। দল থেকেও কেউ কিছু বলেনি।’
তিনি আরও বলেন, ‘সিরিজের খেলা হলে এই পরিবর্তন মেনে নেওয়া যেত। এশিয়া কাপের মতো ফাইনাল ম্যাচের সকালে এ ধরনের হস্তক্ষেপ উচিত হয়নি। এই কাজটি করে দলের ভেতরে ম্যাচের আগেই ফাটল ধরিয়েছেন তিনি। অংকনের ক্ষতি করে দিয়েছেন জোর করে খেলিয়ে। এর পরও ছেলেরা চেষ্টা করেছে শিরোপা জেতার। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটাকে সাপোর্ট করা উচিত ছিল প্রধান নির্বাচকের।’


