পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি শেষ হয়েছে। রোববার নির্বাচনে পিটিআইয়ের ওমর আইয়ুবকে হারিয়ে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী শাহবাজ শরিফ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পর, পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেন জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ ছাড়া ইমরান খানের দল পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদের প্রার্থী ওমর আইয়ুব খান ৯২ ভোট পেয়েছেন বলে জানানো হয়েছে।
Author: atikur alif
বাইসাইকেলে শিক্ষা সফরের বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ায়। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে জামনগর ইউনিয়নের ফুলতলা মোড় এলাকার পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আরজেদ প্রামাণিক (৫৫)। তিনি উপজেলার জামনগর ইউনিয়নের জামনগর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি গাছ কাটা শ্রমিক। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে রাজশাহীর বাগমারার তাহেরপুর থেকে আফফান-আলভি নামের একটি বাস নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কে যাচ্ছিল। এ সময় সাইকেল চালিয়ে গাছ কাটার জন্য মইলভাগ এলাকায় যাচ্ছিলেন আরজেদ প্রামাণিক। বাসটি দুর্ঘটনাস্থলে এলে আরজেদ প্রামাণিকের সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পুঠিয়া হাসপাতালে…
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) রবিবার এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। আর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, জামিন মঞ্জুরের আগে আদালত বলেছেন- শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করলে নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য আসামিদের জামিন দেওয়া। পরবর্তীতে আপিল নিষ্পত্তি পর্যন্ত জামিন দিয়ে থাকেন। তিনি বলেন, আমরা আমাদের…
সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে পারভেজ হত্যা কান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা। শনিবার সকালে পিরোজপুর যুবলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে কান্দারগাঁও কান্দারগাঁও গ্রামের কয়েকশত লোক বানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে অংশ করা গ্রামবাসী জানান, গত এক যুগে কান্দারগাঁও গ্রামে ৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজনের হত্যা কানাডের বিচার হলেও বাকিগুলির বিচার এখনো শেষ হয়নি। এরমধ্যে গত কয়েকদিন আগেও আধিপত্য বিস্তার নিয়ে পারভেজ নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় আরো ৮জনকে কুপিয়ে আহত করা হয়েছে। ইতিমধ্যে পারভেজ হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করলেও বাকি আসামীদের গ্রেপ্তার করতে পারিনি। আমরা আশা করছি পুলিশ বাকি আসামীদেরও গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের মাধ্যমে…
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় সোহাগ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ওই কিশোরের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আর্চার রোমান সানা জাতীয় দল থেকে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন । ২৮ বছর বয়সী এই আর্চারের জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজি রাজিবুদ্দিন আহমেদ চপল। আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন রোমান। চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন এই আর্চার। গণমাধ্যমকে রাজিবুদ্দিন চপল বলেন, ‘রোমান আমাদের কাছে চিঠি দিয়ে বলেছে ব্যক্তিগত কারণে সে আর জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে না। সে আগেও মৌখিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলছি। এটা তার ব্যক্তিগত ব্যাপার।’ সম্প্রতি আর্চারির জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন রোমান। গত ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ইরাকের বাগদাদে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় অংশ নেওয়া…
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি । সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি দেশে ফিরবেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বির্তুল গ্রামের কৃষক মো. আলী হোসেন পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপির চাষ করে সফল হয়েছেন। প্রতিবছর সাদা ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির চাষ করলেও এবার তার ক্ষেতে শোভা পাচ্ছে হলুদ ও বেগুনি রঙের ফুলকপি। স্থানীয় বাজারেও বেশ সাড়া ফেলেছে রঙিন এই ফুলকপি। কৌতূহলবশত কিনছেন অনেকে, বিক্রিও হচ্ছে বেশি দামে। আশানুরূপ দাম পাওয়ায় আলী হোসেন নিজেও খুশি। তাকে দেখে আশপাশের কৃষরাও রঙিন ফুলকপি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। তিনি বলেন, রঙিন ফুলকপি চাষে প্রথমে সাহস পাচ্ছিলাম না। লোকসানের ভয় ছিল। পরে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ও পরামর্শে উদ্যোগী হই। প্রথমবারেই আমার সফলতা দেখে এখন অন্য কৃষকরাও উৎসাহ পাচ্ছে। তিনি আরও…
উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে স্মাট নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ঘড়ি প্রতীক মেয়র প্রার্থী নগর আওয়ামী লীগের সভাপতি সদ্য সাবেক মেয়র মো. ইকরামুল হক টিটু ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নির্বাচনী ইশতেহারগুলো হচ্ছে, ১. নগরীর প্রধান সমস্যা যানজট নিরসনে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সড়কসমূহ প্রশস্থকরণ দাখিলকৃত ও প্রধান সড়কের মোড়সমূহ প্রশস্থকরণে প্রকল্প বিদ্যমানসমূহ অনুমোদনের মাধ্যমে যানজট নিরসন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ওভারপাস বা ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ। ২. যানজট নিরসনে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা প্রশস্তকরণ, রেলপথ বিভাগের ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ…
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ০১ জন পেশাদার বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক পরিবহনকারী গাড়ী জব্দ” র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে। এছাড়াও মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১, নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুতততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের…

