বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমপি আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। তবে বাংলা ভাষা ও সংস্কৃতির যথাযথ চর্চা ও সংরক্ষণে আরও যত্নবান হতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে বর্তমান প্রজন্মকে বাংলার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে স্বীকৃত বিভিন্ন ভাষার ওপর প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এমপি কায়সার আরও…
Author: atikur alif
অনলাইন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক এবং মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত প্রয়াত জননেতা একেএম শামসুজ্জোহার ৩৭ তম মৃত্যুবার্ষিকী ২০ ফেব্রুয়ারি। একেএম সামসুজ্জোহার ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন দিনভর কর্মসূচি পালন করবে। এছাড়া ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী পবিত্র কোরআন খানি, শোক র্যালী, কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের পাশাপাশি মরহুমের পরিবারের পক্ষ থেকে চাষাড়া হীরা মহলে বাদ আছর প্রয়াত একেএম সামসুজ্জোহা ও প্রয়াত বেগম নাগিনা জোহার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের মেঝ ছেলে সেলিম ওসমান এমপি ও ছোট ছেলে…
অনলাইন ডেস্ক : হলিউডের তারকা টেইলর সুইফটের কনসার্টে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভক্তের। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। ষোল বছর বয়সী মিয়েকা পোকারিয়া তার মা এবং ছোট বোনের সঙ্গে অনুষ্ঠানে যাচ্ছিল। কিশোরীর মা এবং বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। মিয়েকা টেইলরের অন্ধ ভক্ত ছিল। মিয়েকার পরিবার সূত্রে দাবি, সারাক্ষণ টেইলরের গান শুনত সে। টেইলরের সব কনসার্টেই উপস্থিত থাকতে চাইত। কিন্তু কোনওবারই সম্ভব হয়ে ওঠেনি। কনসার্টটি যেখানে হচ্ছিল, সেখান থেকে মিয়েকার বাড়ির দূরত্ব অনেকটাই। প্রায় ১৭ ঘণ্টার রাস্তা পেরিয়ে টেইলরের গান শুনতে যাচ্ছিল মিয়েকা এবং তার পরিবার। রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়ে মিয়েকাদের গাড়িটি। উল্টো দিক থেকে আসা একটি…
নিজেস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা পরেও নতুন করে তৈরি হচ্ছে জঙ্গিবাদি। সদ্য সমাপ্ত জাতীয় সংসদের নির্বাচনে পাকিস্তানের দালালরা পর্যদুস্ত হলেও নতুন করে দানা বাঁধবার স্বপ্ন দেখছে তারা। ইতিপূর্বে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে জঙ্গিবাদের তার পেছনে রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। বিএনপি ও জামায়াত তাদেরই এজেন্ট হিসাবে কাজ করছে বলে যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থা অতীতেও মন্তব্য করেছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আইএসআইয়ের এজেন্ট হিসাবেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তার ছেলে তারেক রহমানও এখন বিদেশে বসে পাকিস্তানিদের সাহায্যে বাংলাদেশকে ফের অশান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা অবশ্য বহুদিনের। বিএনপি-জামায়াতের শাসনামলে…
অনলাইন ডেস্ক : ফেনীতে অমর একুশে বইমেলা আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অমর একুশে বইমেলা আয়োজনের দাবি জানান বক্তারা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লেখক পাঠক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পোয়েট সোসাইটির সভাপতি কবি মনজুর তাজিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দারা। পানচিনি সাহিত্য সভার সভাপতি কবি ও সাহিত্যিক অ্যাডভোকেট গাজী তারেক আজিজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি ও গবেষক শাবিহ মাহমুদ, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সমির উদ্দিন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি জাকের হায়দার…
অনলাইন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানিকে ‘জেড’ গ্রুপে নেওয়াকে কেন্দ্র করে গতকাল দেশের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। লেনদেনের পাশাপাশি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় পরবর্তী লভ্যাংশ ঘোষণার পর ‘জেড’ গ্রুপে নেওয়ার কথা বলা হলেও গতকাল থেকেই ২২ কোম্পানিকে জেড গ্রুপে নিয়ে যাওয়া হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তবে বিএসইসি জানিয়েছে, সার্বিক বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩.০১ পয়েন্ট কমে ৬…
অনলাইন ডেস্ক : এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আহসান জামানের কাব্যগ্রন্থ ‘রোদ্দুরে শোকের ছায়া। বইটি পাওয়া যাবে মেলার ৩৩০ নম্বর স্টলে এবং বইটি প্রকাশ করেছে প্রতিকথা প্রকাশনী। বইটি সম্পর্কে লেখক আহসান জামান বলেন, কবিতা আমাদের যাপিত জীবনের বিভিন্ন অনুভূতিকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তুলে ধরে। মানুষের প্রাত্যহিক আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি, হাসি-কান্নার বহিঃপ্রকাশ হয় কাব্যে; কখনো উপমায়, কখনো রূপকতায়, আবার কখনো বর্ণিত হয় কবিতার চিত্রকল্পে। বইটি পড়ে পাঠকরা খুবই উপভোগ করবেন বলে আশাবাদী বইটির লেখক আহসান জামান।
অনলাইন ডেস্ক : এবাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবারের খেলায় টস জিতে কুমিল্লাকে বোলিংয়ে পাঠিয়েছে সিলেট।বারের বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে লিটন দাসের দলের। অন্যদিকে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সিলেট। ১০ ম্যাচে মাত্র ৩টি জয়ের দেখা পেয়েছে দলটি। ৬ পয়েন্ট নিয়ে ছয়ে নম্বরে আছে তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, জনসন চার্লস, তাওহিদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মইন আলি, সুনিল নারিন, রিশাদ হোসেন, মুশফিক হাসান, আলিস ইসলাম। সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সমিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল,…
অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী আছেন আইনি বিপাকে। কোটি টাকা জালিয়াতির মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের আদালত। জামনগরের আদালতে রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে মামলা করেছিলেন অশোক লাল নামের এক ব্যবসায়ী। সিনেমা তৈরির জন্য এক কোটি টাকা দিয়েছিলেন তিনি। অভিযোগ, ১০টি ১০ লক্ষ টাকার চেকে সেই টাকা ফেরত দিয়েছিলেন পরিচালক। কিন্তু, ব্যবসায়ী যখন সেই চেক ব্যাংকে জমা দেন, তা বাউন্স হয়ে যায়। শনিবার সংবাদ সংস্থা এএনআইকে এই খবর নিশ্চিত করে অশোক লালের আইনজীবী পিযুষ ভোজানি জানান, এই ঘটনার পর তার মক্কেল একাধিকবার রাজকুমার সন্তোষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। সেই কারণেই তারা আদালতের…
বিনোদন ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো আয়োজিত হলো বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের চলচ্চিত্র আর চলচ্চিত্রকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। ছোট-বড় সব দর্শকের জন্য নতুন এক মাত্রা যুক্ত হয় বগুড়ায়। সকাল থেকে রাত পর্যন্ত চলচ্চিত্রপ্রেমিরা ভিড় জমায় উৎসব অঙ্গনে। উৎসব পরিচালক সুপিন বর্মন বলেন গত বছরের চেয়ে এইবারের আয়োজন ব্যতিক্রম এবং বর্নিল। ভারত, নেপাল, ইতালি আর বাংলাদেশের ৩০ জন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রকর্মীদের উপস্থিতি আমাদের উৎসবকে আরো বেশি সমৃদ্ধ করেছে। উৎসব চেয়ারম্যান এম রহমান সাগরের সভাপতিত্বে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ও পুণ্ড্রনগর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সাংসদ রাগেবুল আহসান রিপু। বিশেষ…

