নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী-খুলশী আংশিক) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নকে ঘিরে তৃণমূলের মধ্যে প্রশ্ন জাগছে—যিনি দীর্ঘদিন দলবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জড়িত, তিনি কি আবার দলের প্রার্থী হতে পারেন? দলীয় সূত্র ও তৃণমূলের নেতারা বলছেন, লায়ন অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী জেলা পর্যায়ে দায়িত্ব পালনকালে থেকেই দলকে দুর্বল করার তৎপরতায় যুক্ত ছিলেন। ২০ আগস্ট ২০২৪ তারিখে দীর্ঘ সাড়ে আট বছরের কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তিনি কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ বা দলীয় কোনো প্রতীকী কর্মকাণ্ডে অংশগ্রহণও তিনি করেননি। উদ্বেগজনক বিষয় হলো, মুক্তির পর সীতাকুণ্ডের আনাচে-কানাচে হাজার হাজার ব্যানার…
Author: Nahed Hossain
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরের পাঁচ জেলা ও এক বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। একইসঙ্গে আগামী তিন দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবার কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগেও (দিনের বেলা) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে…
সারাদেশে চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের (ট্রেন পরিচালনায় যুক্ত কর্মী) যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। রেলক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। অরক্ষিত রেলক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে। রেল কর্মকর্তারা জানান, চলমান শৈত্যপ্রবাহে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে কমেছে। এতে…
কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী চালের দাম। প্রায় সব ধরনের চালের দামই বেড়েছে। এদিকে কর অব্যাহতির পরও প্রভাব পড়েনি চালের দামে, উল্টো বাড়ানো হয়েছে দাম। এখন বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১১ কাঁচাবাজার, পল্লবীর মুসলিম বাজার, ৬ ও ১২ নম্বর কাঁচাবাজার ঘুরে এ চিত্রই দেখা গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০ টাকা করে বেড়েছে মিনিকেট চালের দাম, অন্যান্য চালের দামও বাড়তি। দুই সপ্তাহ আগে প্রতি কেজি মিনিকেটের দাম ছিল ৭৫ টাকা, যা বর্তমানে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মিনিকেটের পর সবচেয়ে বেশি দর বেড়েছে নাজিরশাইল চালের দাম। দুই…
উসমান খানের সেঞ্চুরিতে বড় জুটি পেল চিটাগাং কিংস। এরপর তাদের কাজ এমনিতেও সহজ হয়ে গিয়েছিল। দুর্বার রাজশাহী শুরুতে কিছুক্ষণ পাল্লা দিতে পারলেও নিয়মিত উইকেট হারিয়ে খুব বেশিদূর আর এগোতে পারেনি। শুক্রবার মিরপুরে বিপিএলের ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানে হারিয়েছে চিটাগাং কিংস। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানে করে চিটাগাং। পরে ওই রান তাড়ায় নেমে ৩ ওভার বাকি থাকতেই ১১৪ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। শুরুতে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে ফেলে চিটাগাং কিংস। তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরত যান তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে বড় রান এনে দেন উসমান…
দিনাজপুর: গত ১৫ বছরে ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান প্রজন্ম গত তিন টার্মে (মেয়াদে) ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ কেমন গণতন্ত্রের কথা, এ কেমন রাজনীতি, যেখানে পাঁচ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি। কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা করি না। ফলে ডেমোক্রেটিক (গণতান্ত্রিক) প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরোধিতা করি। তিনি আরও বলেন, সহনশীলতার মাধ্যমে গণতন্ত্র চর্চা করে সামনে…
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে তা বৃথা যেতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছরপূর্তি ও পুনর্মিলনী-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় দুই হাজার তরুণ অকাতরে জীবন দিয়েছে। আমরা সবাই তাদের এই দানকে স্বীকার করি। তিনি বলেন, একসময় খুলনা শহরে মোংলা পোর্টের অফিস ছিলো। আমদানিকারক, শিপিং এজেন্টসহ সবার প্রয়োজনে আবার এই অফিসটি খুলনা শহরে ফিরিয়ে আনতে হবে। মোংলা পোর্ট খুলনার…
কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশেই জেঁকে বসেছে শীত। পৌষের শুরু থেকেই সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। এ পরিস্থিতিতে ৬ লাখ ৭৯ হাজার কম্বল দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে। এ কম্বল কিনতে আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবার শীত মৌসুমের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ…
ঢাকা: সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে নতুন আলু ও পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আসার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে তারা মনে করেন। শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা দেখা গেছে। রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০ টাকা দরে।…
শীতের ভরা মৌসুমে সবজির বাজারে প্রত্যাশার বেশি স্বস্তি মিলছে। তবে চাল ও মুরগির বাজারের অস্থিরতায় সেই স্বস্তি যেন অনেকটাই ফিকে হয়ে আসছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মহাখালী, কারওয়ান বাজার ও নাখালপাড়া সমিতি বাজারসহ বেশকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। গত দুই সপ্তাহে কোনো কোনো চাল কেজিতেই বেড়েছে ১০ টাকা। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বাড়ার ছুতা তুলে চালের দর বাড়াচ্ছেন মিলাররা। এভাবে অযাচিত দাম বাড়ার কারণে বিপাকে সাধারণ ক্রেতারা। ফলে সস্তায় শীতকালীন সবজি কিনে তৃপ্তির ঢেকুর তুললেও ক্রেতার সাশ্রয়ের সেই টাকা খেয়ে ফেলছে চালের বাজার। সবচেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেট ও নাজিরশাইলের। খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজি মিনিকেট চাল…

