Author: Nahed Hossain

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এজন্য এ দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে…

Read More

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে গেছে।  এতে কমপক্ষে ২০ যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার মুন্সীর বাজার এলাকার সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের মুন্সীরবাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রয়েছে ৩ জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল বলেন, আমরা…

Read More

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের। তার বিদায়ে ১৭ বছরের মধ্যে সবচেয়ে ফুরফুরে অবস্থানে আছে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসা বিএনপি। তবে নতুন বছরে বেশ কয়েকটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দলটিকে। এর মধ্যে জনগণের আস্থা ধরে রাখা, নির্বাচন আদায় এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বিষয়ে ভূমিকা উল্লেখযোগ্য। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হলে আবারও দলটিকে বিপাকে পড়তে হতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষাপটে এই অন্তর্বর্তী সরকার এখন সংবিধান, বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি,…

Read More

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে পাহাড়ি হিমেল বাতাস আর কুয়াশায় জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। জানুয়ারির দ্বিতীয় দিনেও বৈরী এই আবহাওয়া সীমাহীন জনদুর্ভোগ বাড়িয়েছে। গত কয়েকদিন ধরে ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। দিনের বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে আকাশ। এর মধ্যে শুরু হওয়া শীতল বাতাসে জবুথবু জনজীবন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ রেকর্ড হলেও এর গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। এর আগে, বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা…

Read More

সারা দেশের ন্যায় রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেইসঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের৷ এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাহতও হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে টঙ্গী,  উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীবাসীর জীবনযাত্রাকে প্রভাবিত করছে। এসব এলাকাজুড়েই দেখা গেছে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি। ভোর…

Read More

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার অরলিন্স শহরে বর্ষবরণ উদ্‌যাপনে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে নিউ অরলিন্সের ডা. ডোয়াইট ম্যাককেনা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের। এক বিবৃতিতে তিনি জানান, ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন এবং ক্যানাল স্ট্রিটের সংযোগস্থলে ঘটিত এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগবে এবং নিকটাত্মীয়দের সাথে কথা বলার পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে। বুধবার স্থানীয় সময় রাত ৩টার পর নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে এক ব্যক্তি ভিড়ের মধ্যে পিকআপ ট্রাক চালিয়ে দেয়।…

Read More

পৌষের মাঝামাঝি পেরিয়েছি। উত্তরের বিভিন্ন জেলায় শীত জেঁকে বসেছে, সেসব এলাকায় সূর্যের দেখা পেতে বেলা গড়াচ্ছে। রাজধানী ঢাকাতে সেভাবে শীত আঁচ করা যায়নি গত কয়েকদিন। তবে নতুন বছরের প্রথমদিন থেকে গত কয়েকদিনের তুলনায় রাজধানীবাসী শীত অনুভব করছেন বেশি। তাপমাত্রাও সে বার্তা দিচ্ছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় ঢেকে আছে রাজধানী ঢাকা। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। সকাল সাড়ে ৯টার পরও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে ৫…

Read More

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে ৬ বছর জেলে থাকতে হয়েছে, এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। সে চক্রান্ত আবার শুরু হয়েছে।  বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, তারা ( অন্তর্বর্তী সরকার) ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার, একটা নির্বাচন অনুষ্ঠিত করা ক্ষেত্রে , যেখানে সবার অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে। যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এ সংকটের একমাত্র সমাধান হতে পারে সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন।…

Read More

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় এক পর্যটন জেলায় ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি বলে বুধবার শহর কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের সঙ্গে সেখানকার একটি খালের সংযোগস্থলে এই গাড়িচাপার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেছে, ‘‘শহরের অষ্টম ডিস্ট্রিক্টের খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে বিশাল ভিড়ের মাঝে গাড়িচাপায় ব্যাপক হতাহতের ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’’ আহতদের অন্তত পাঁচটি ভিন্ন হাসপাতালে…

Read More

সদ্য সমাপ্ত বছরে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো অর্থ রেমিট্যান্সের পরিমাণ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা ২ হাজার ৬৮৯ কোটি ডলার (২৬ দশমিক ৮৯ বিলিয়ন) সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। এর আগে এত বড় অংকের রেমিট্যান্স কোনো বছরে আসেনি অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এটি এক বছরের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রবাসী আয় তার আগের বছরের (২০২৩ সালের ) চেয়ে প্রায় ৫০০ কোটি ডলার বা ২০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ১২ মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলার। এছাড়া ২০২৪…

Read More