Author: Nahed Hossain

রাশিয়া ও ইরানের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ বলেছে, ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি সহায়ক সংস্থা ও রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থ বিভাগ। যুক্তরাষ্ট্রে এই দুই সংস্থার ‘সামাজিক-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি এবং ২০২৪ সালের মার্কিন নির্বাচনের সময় মার্কিন ভোটারদের প্রভাবিত করার’ প্রয়াস ছিল। মার্কিন অর্থ বিভাগের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেছেন, ‘‘ইরান ও রাশিয়ার সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে…

Read More

আগামীকাল বৃহস্পতিবার (০২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এ, এম, এম, নাসির উদ্দীন কমিশন। এ তালিকা প্রকাশের পর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (০১ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের সাড়ে ১০টায় ব্রিফ করবে কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) ব্রিফ করবেন। এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.)…

Read More

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বার্তা দেন তিনি। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয় ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, দেখুন, আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে। এটা হলো একটা ইস্যু। আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের। আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাবো। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ…

Read More

সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্ব বা পাসপোর্টের তথ্য চেয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় দুর্নীতিবাজ সরকারি কর্মচারী তথ্য গোপন করে বাংলাদেশ ব্যতীত ভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণ ও ব্যবহার করছেন। চলমান দুর্নীতিবিরোধী অভিযানে শান্তি অথবা আইনগত পদক্ষেপ এড়ানোর লক্ষ্যে তারা ভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে সেসব দেশে অবস্থান করছেন। ‘এভাবে এসব সন্দেহভাজন ব্যক্তিরা আইনি পদক্ষেপ থেকে রক্ষা করাসহ নিজেদের অপকর্ম ঢেকে রাখার প্রয়াস চালাচ্ছেন। এসব ক্ষেত্রে তারা…

Read More

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এর আগে করোনাকালীন ২০২০ সালের জুলাই ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙলো ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে প্রায় ২৬৪ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৪ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত বছরের…

Read More

ঢাকা: আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে তাদের ফিরিয়ে আনা হবে। বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। মোজাম্বিকের চলমান পরিস্থিতিতে সেখানের বাংলাদেশিদের ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না জানতে চাইলে বিএম জামাল হোসেন বলেন,  মোজাম্বিকে আটকে পড়া বাংলাদশি নাগরিকদের আমরা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছি। যেসব বাংলাদেশি ফিরতে আগ্রহী, তাদের মোজাম্বিক থেকে সড়ক পথে  মালাউইতে আনা হবে। তারপর মালাউই থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখান থেকে অনেকেই…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় পৃথক ঘটনায় পাচঁজন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশের এসআই জহিরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯ টার দিকে হাটাব জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুতগতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে…

Read More

২০২৪ সালজুড়ে দাম বেড়েছে স্বর্ণের। চলতি বছরের প্রথম দিনই আউন্সপ্রতি ১৮ দশমিক ২৫ ডলার বেড়েছে ধাতুটির দাম। সেই হিসেবে দেশের বাজারেও যেকোনো সময় স্বর্ণের দাম বাড়তে পারে। বুধবার (১ জানুয়ারি) সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ৬২৪ দশমিক ৪৯ ডলার। রয়টার্স জানিয়েছে, ২০২৪ সালে স্বর্ণের দাম বেড়েছে ২৬ দশমিক ৫৪ শতাংশ বা ৫৪৬ দশমিক ৬৩ ডলার। ২০১০ সালের পর স্বর্ণের সবচেয়ে বাজার ছিল ২০২৪ সাল। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, ভূরাজনৈতিক অস্থিরতা ও মুদ্রানীতির রাশ আলগা হওয়ার কারণে গত বছর পণ্যটির দাম বেড়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ; প্রতি আউন্সের দাম ওঠে ২ হাজার ৬১৫…

Read More

নববর্ষের দিনেই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ভারতের লক্ষ্ণৌও। সেখানে একটি হোটেলে নিজের মা এবং চার বোনকে নিজ হাতে খুন করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে তারা ওই অভিযুক্তকে গ্রেফতার করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আরশাদ (২৪) নামের ওই অভিযুক্ত ব্যক্তি আগ্রার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই তিনি তার মা ও চার বোনকে হত্যা করেছেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আরশাদ তার চার বোন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬) এবং রাহমিন (১৮) এবং তার মা আসমাকে খুন করেছেন। তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কি না সে বিষয়টি এখনও…

Read More

ঢাকা: দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ রয়েছে। অর্থনীতিতে বিদ্যমান বিভিন্ন ধরনের কঠিন সমস্যা বা চ্যালেঞ্জ রয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সাল প্রবৃদ্ধি ধরে রাখা, বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জ মোকাবিলার বছর হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তারা বলছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এক বিশেষ প্রেক্ষাপটে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। তারপর থেকেই বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের চেষ্টা চলছে। এক্ষেত্রে অবশ্য অর্থনীতিতে বর্তমানে যেসব সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে, সেগুলো নতুন করে তৈরি নয়। তারা আরও বলছেন, সমস্যাগুলো দ্রুত সমাধান করা না গেলে আগামীতে অবস্থা আরও জটিল হয়ে ওঠার যথেষ্ট…

Read More