Author: Nahed Hossain

দক্ষিণ লেবাননে শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলায় চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) জানিয়েছে, ইসরায়েলি সীমান্তের কাছে একটি ঘাঁটিতে রকেট হামলায় চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের আঘাতের তীব্রতা এখনও অজানা। খবর বিবিসি ইউনিফিল আরও বলেছে, শামার একটি ঘাঁটিতেও রকেটে হামলা হয়েছে। ওই ঘটনার জন্য হিজবুল্লাহর দিকে আঙুল তুলছে সংস্থাটি। তবে সেখানে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রকেট হামলার উভয় ঘটনার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠীকেই দায়ী করছে তারা । যদিও হিজবুল্লাহ এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। এছাড়া মঙ্গলবারও(১৯…

Read More

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল (বৃহস্পতিবার) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ইসলামবাগ এলাকা, রহমতগঞ্জ, লালবাগ ডিপিডিসি সাবস্টেশন সংলগ্ন এলাকা, লাকশাম বাজার, চান্দিরঘাট এলাকাসহ তদসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

Read More

ভারতে ১৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এরমধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আটক করা হয়েছে ৯ জনকে। অবৈধ প্রবেশের অভিযোগে আটক ওই ৯ জনকে অবশ্য পরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে আটক হয়েছেন আরও ৬ বাংলাদেশি। বুধবার (২০ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মঙ্গলবার আসামের করিমগঞ্জ জেলায় ৯ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— মো. মামুন, আবু নাইম, রাশেদ ইসলাম, মুরাদ আলী মন্ডল, মো. আশরাফুল হক, মো. বসির হাওলাদার, মো. রবিউল হাওলাদার, মো. মহাবত আলী ও মো. মহিম…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নবনিযুক্ত ছয় সদস্যের অনুসন্ধান কমিটি। সন্ধ্যা ৬টায় এ সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ আইন, ২০২২’-এর ধারা ৩ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিটির সভাপতি। কমিটির অন্য সদস্যরা হলেন– সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান,…

Read More

একাত্তরে জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেছিল। এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন। প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্যেও আমি…

Read More

২০২৪ সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ১১২ মিনিটে করা তার ওই গোলেই শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরও একবার সেই লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন। রেফারি যখন শেষ বাঁশি বাজিয়েছেন, আর্জেন্টাইন ডাগআউটে তখন স্বস্তির নিঃশ্বাস। লাউতারোর একমাত্র গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।  বিগত কয়েক বছরের মাঝে চলতি বছরেই খানিক সমালোচনা সইতে হয়েছে আর্জেন্টিনা এবং লিওনেল স্কালোনিকে। গত ম্যাচেই প্যরাগুয়ের কাছে হেরেছে দল। সেটাও আবার এই প্রতিপক্ষের বিপক্ষে ৮ বছর পরের হার। স্বাভাবিকভাবেই ফিরে আসার তাগিদ ছিল আর্জেন্টিনার সামনে। সেই কাজটা যে সহজ ছিল না…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৭২ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল মুখোমুখি হয়েছিলেন বণিক বার্তার। কথা বলেছেন সংস্কার, আসন্ন নির্বাচন, দেশের আর্থিক ও বিদ্যুৎ খাতসহ নানা বিষয়ে। সাক্ষাৎকার নিয়েছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ হঠাৎ করেই এ অভ্যুত্থানের ঘটনা ঘটল। একটু সুস্থির হতে সময় লাগছে। আমরাও বোঝার চেষ্টা করছি কোথা থেকে শুরু করব। সব তো লণ্ডভণ্ড অবস্থা। অর্থনীতি লণ্ডভণ্ড, ব্যাংকিং সিস্টেম লণ্ডভণ্ড। ব্যবসা-বাণিজ্য লণ্ডভণ্ড। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। ছয়টি বন্যা গেছে। সে সময় ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে। সেটির ধকল সহ্য করতে হয়েছে। যেগুলো আমদানি করা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে মুদ্রার বিনিময় হারে পরিবর্তন এসেছে। এ টাকা ডলারে পরিবর্তন হয়ে সেখানে খরচ বেশি হচ্ছে।…

Read More

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনবিআর পরিচালক জনসংযোগ সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতোপূর্বে এনবিআর বাজারে চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এনবিআর মনে করে ভ্যাট প্রত্যাহারে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাগণকে বর্ধিত মূল্যে ভোজ্য তেল কিনতে হবে না। ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। প্রসঙ্গত, তেলের মূল্য সাধারণ…

Read More

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে চালানো এই হামলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং আরেকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। রাশিয়া জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটে এই হামলা চালানো হয়। আগুন দ্রুত নেভানো হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের কারাচেভ শহরের কাছে একটি গোলাবারুদের গুদামে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তাদের দাবি, এই হামলার পর ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হামরায় আটাকমস ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি ইউক্রেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে…

Read More