আজ হৃত্বিক রোশনের জন্মদিন। জীবনের হাফ সেঞ্চুরিতে দাঁড়িয়ে বলিউড অভিনেতা। নয়ের দশকে বড় হওয়া প্রজন্ম এই দিনটাকে মনে করতে গুগল দেখে না, বরং মনে পড়ে যায় ক্যালেন্ডারের দাগ দিয়ে রাখা দিনগুলো পার করে ফেলেছে প্রায় আড়াই দশক। জীবন খাতায় পেরলো পঞ্চাশটা বসন্ত, তাতে কী, হৃত্বিক চির সবুজ অভিনেতা। বয়সে অনেক ছোট সাবা আজাদের সঙ্গে প্রেম, সোচ্চারে সেই প্রেমের প্রকাশ, বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী সুজেন খানের সঙ্গে বন্ধুত্ব, ব্যস্ত শিডিউলের মধ্যে সন্তানদের সঙ্গে নিয়ম করে সময় কাটানো, ঘুরতে যাওয়া হোক, এই পঞ্চাশেও জিমে গিয়ে শুধু ঘাম ঝরানো নয়, গ্রিক দেবতার মতো এইট প্যাক অ্যাব ধরে রাখা, এসব তো একজনের পক্ষেই সম্ভব।…
Author: mohona sangbad
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। রাজধানী ও তার আশপাশের জেলা শহরগুলো থেকে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন।জনসভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগের বছরের তুলনায় ২০২৪ সালে ছোলা আমদানি বেশি হলেও রমজান সামনে রেখে রোজার দুই মাস আগেই বাজারে ছোলার দাম বাড়ছে। ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে খোঁজ নিয়ে দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে ছোলার দাম বাড়তে শুরু করে। গত সপ্তাহের তুলনায় এখন দাম সামান্য নিম্নমুখী হলেও আগের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে।২০২৩ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে দেশে ছোলা আমাদনি হয়েছে ২ লাখ ৯৪ হাজার মেট্রিকটন। এই হিসেবে আগের বছরের তুলনায় ২০২৩ সালে ৩৪ হাজার মেট্রিকটন ছোলা বেশি আমদানি হয়েছে। বর্তমানে খাতুনগঞ্জে শুধু কানাডিয়ান ছোলাই বিক্রি হচ্ছে। এর…
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন।সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪৮৫ জন।অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৮২৭ জন।সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৫২ জন রোগী। এর মধ্যে ঢাকায় ১৯০ জন এবং ১৬২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফেরার লক্ষ্যে আজ নেটে ব্যাটিং অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন ওপেনার তামিম ইকবাল।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাট করার সময় তাসকিন আহমেদের একটি ডেলিভারিতে বাম তর্জনীতে ব্যথা পান তামিম। ইনজুরির পর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। এরপর আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইনডোর ছাড়তে দেখা যায় তামিমকে। যা বিপিএলে তার অংশ নেয়াটা অনিশ্চিয়তার মুখে ফেলেছে। এখন পর্যন্ত তামিমের ইনজুরির বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।আগামী ২০ জানুয়ারি ক্রিকেটে ফিরবেন তামিম। ওই দিন বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সে বিপক্ষে খেলতে নামবে তামিমের দল ফরচুন বরিশাল। তবে বিপিএলের পর বিসিবি সভাপতি নাজমুল…
নির্বাচনী ব্যয় পরিশোধ করতে শুক্রবার ৫ ফেব্রুয়ারি ও শনিবার ৬ ফেব্রুয়ারি তফসিলি ব্যাংক খোলা থাকবে।এর আগে, বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী ব্যয় পরিশোধ করতে ভোটের আগের দুই দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।তবে, যেসব কর্মকর্তা ও কর্মচারীকে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব প্রদান করা হয়েছে, তাদের ব্যাংকিং কাজে নিয়োজিত না করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
জয়নাল আবেদিনের ‘শত্রু শত্রু খেলা’ ছবিতে মান্না ও মৌসুমীর সঙ্গে অভিনয় করেছিলেন জিনাত সানু স্বাগতা। অভিষেক ছবিতেই করেছিলেন খল চরিত্র। দীর্ঘ ১৭ বছর পর আবার পর্দায় খলনায়িকা হবেন স্বাগতা , অঞ্জন আইচের ওয়েব ছবি ‘কিশোরী’ তে। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। স্বাগতা বলেন, ‘আমি সব সময় চরিত্রের ভিন্নতা খুঁজে বেড়াই। গল্পটা শুনেই মনে হয়েছে কাজটা করা উচিত। এখানে খলনায়িকা মানে সংসার ভাঙা বা কুটনামি করা মহিলা নয়, একেবারে মারমার কাটকাট একটা চরিত্র। দর্শকের ভালো লাগবে ছবিটি। মুক্তির অপেক্ষায় রয়েছে স্বাগতা অভিনীত দুই সিনেমা ‘মানুষের বাগান’ ও ‘দেয়ালের দেশ’।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সেই পরপারে পাড়িচলে গেলেন কিংবদন্তি সংগীতজ্ঞ ওস্তাদ রশিদ খান । শেষ সংবাদ পাওয়া পর্যন্ত কলকাতার পিয়ারলেস হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। জানা গেছে, মঙ্গলবার বিকালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই সুরের জাদুকর।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।আগামীকাল অর্থাৎ বুধবার সকাল ৯টা নাগাদ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে। সেখানে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হবে শিল্পীকে। তার পর সেখান থেকে শিল্পীকে নিয়ে যাওয়া হবে নাকতলায় তাঁর বাসভবনে। সেখান থেকেই টালিগঞ্জের কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।ঘাট কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতাও বেড়ে যায়। এতে ফেরি চলাচলের নৌরুটে ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার…
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলায় মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হককে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।সিদ্ধান্ত থেকে এখন সরে এসেছে বোর্ড। তাদের চূড়ান্ত সতর্কবার্তা ও মাসিক আয় কিংবা ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তি দিয়েছে এসিবি, সঙ্গে দেয়া হয়েছে কয়েকটি শর্ত। এই ৩ ক্রিকেটারের প্রত্যেককে লিখিতভাবে চূড়ান্ত সতর্কবার্তা পাঠানো হবে এবং মাসিক আয় বা ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটা হয়। জাতীয় দায়িত্ব ও এসিবির লাভের কথা মাথায় রেখে পরবর্তী সময়ে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়ার বিষয়টি কঠিনভাবে বিবেচনা করা হবে। এরপর পারফরম্যান্স ও শৃঙ্খলা বিষয়ে পর্যবেক্ষণ করে এসিবি এই খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত…

