শেষ ষোলোতেই দেখা হচ্ছে মাদ্রিদের দুই তুমুল প্রতিদ্বন্দ্বী রিয়াল ও আতলেতিকোর। তবে স্পেনের ফুটবলের আরেক পরাশক্তি বার্সেলোনা পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ।জাভি হার্নান্দেজের দল শেষ ষোলোতে খেলবে স্পেনের তৃতীয় বিভাগের দল ইউনিওনিসতাসের বিপক্ষে।১৮ জানুয়ারি রিয়ালের ম্যাচটি শেষ ষোলোতে লড়বে তারা।বার্সেলোনাকেও খেলতে হবে প্রতিপক্ষের মাঠে, ইউনিওনিসতাসের বিপক্ষে তাদের ম্যাচটি ১৭ জানুয়ারি।
Author: mohona sangbad
সাত বছর ধরে হইচইয়ের সিরিজগুলোর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে, বাঙালিয়ানার ঘেরাটোপে হইচই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার কাজের সম্ভারের মাধ্যমে। হইচই বাংলাদেশের তেমনই কিছু বিশেষ কাজের তালিকায় রয়েছে ‘মহানগর’, ‘তাকদীর’, ‘কারাগার’, ‘কাইজার’সহ আরও অনেক কিছু।সেই হইচইয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘মোবারকনামা’। বছরের শেষে বাংলা ওটিটি জগতে বিশেষ সাড়া ফেলে দিয়েছে এই সিরিজ। মোশাররফ করিম অভিনীত, গোলাম সোহরাব দোদুল পরিচালিত সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দর্শকের আলোচনার এসেছে।মোশাররফ করিম তাঁর অভিনয়ক্ষমতার মাধ্যমে আরও একবার দর্শকের মন জয় করে নিয়েছেন। তবে শুধুই তাঁর অভিনয় নয়, এই গল্পের আরও অনেক আকর্ষণীয় দিকের অন্যতম হলো এই গল্পের প্লট। শুরু থেকে শেষ পর্যন্ত…
নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা রোববার ( ৭ জানুয়ারি ) কুমিল্লা-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ ৬টি কেন্দ্রে ভোট ডাকাতির অভিযোগ এনেছেন। ট্রাক মার্কার সমর্থকেরা কেন্দ্র দখল করে বেলটে সিল মারেন বলে জানানো হয়। ভোট কাটা বাধা দিতে গেলে হামলার শিকার হওয়া নৌকার দুজন সমর্থক এ ব্যাপারে সরাসরি বিবৃতি দেন। তারা হলেন দুলালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং ৩নং দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জসিমউদ্দিন সওদাগর। ট্রাক মার্কার সমর্থকেরা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকদের জোরপূর্বক বের করে দিয়ে ভোট কাটছে এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গেলে তারা ভোটকেন্দ্রের গেটে হামলার শিকার হন। তাদের শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা…
শহীদুল ইসলাম শাহেদ , টেকনাফ (কক্সবাজার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে ১লাখ ২২হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন আক্তার। রবিবার (৭ জানুয়ারি) রাতে উখিয়া-টেকনাফ উপজেলার স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উখিয়া উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ৬০ হাজার ৬৬৪ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ১০হাজার ৬৯ ভোট। ডাব ১১৫, মিনার ৫৫০, সোনালী আঁশ ১৬৯, আম ১৭৯, লাঙ্গল ১হাজার ২৬৪ ভোট। অপরদিকে, টেকনাফ উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে,…
কোপা আমিরকা শুরু হতে এখনো ৬ মাসের বেশি সময় বাকি। তবে তার আগেই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি ফাঁস হয়েছে।এই জার্সিতে রঙের কিছু পরিবর্তন আনা হয়েছে, বদলেছে হাতার ওপরের দিকের স্ট্রাইপ এবং ফেডারেশনের লোগোর (শিল্ড) রঙ। যেখানে কাতারের বিশ্বকাপ জার্সির চেয়ে কয়েকটি পরিবর্তন দেখা যায় নতুন এই জার্সিতে। যেখানে জার্সির সামনের দিকে তিনটি আকাশী-নীল এবং চারটি সাদা রঙের ঘাঢ় লম্বালম্বি রেখা রয়েছে।এছাড়া এএফএ’র লোগোর পুরোটা সোনালী রঙে ঢেকে গেছে, ফেডারেশনের নামে কালোর পরিবর্তে অঙ্কিত হয়েছে সাদা রঙে। এর আগে লোগোর ওপরের দিকে আর্জেন্টিনার পতাকার রঙ থাকলেও, এবার সেটি থাকছে না। যদিও বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ ও পরবর্তী আসরের বাছাইপর্বের ম্যাচেও…
চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে আনন্দ পরিবহন নামে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হয়েছেন গাড়ির চালক নাছির উদ্দিন বিপ্লব।আজ শনিবার ভোরে বাসস্ট্যান্ড ইলিশ চত্বরের উত্তর পাশে সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনসুর আহমেদ বলেন, দগ্ধ হেলপারের শরীরের সামান্য অংশ পুড়েছে। এখানেই চিকিৎসা হবে। আপাতত বিপদমুক্ত তিনি। আনন্দ পরিবহন বাসের মালিক শম্ভু চন্দ্র দাস বলেন, কয়েকজন মুখোশধারী যুবক এসে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল পুলিশের নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবারও নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-পরিচালক সানোয়ার…
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ৮ টায় তিনি তার ভোট দেবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস বিষয়টি জানিয়েছেন।উল্লেখ্য, ৭ জানুয়ারি দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ কক্সবাজার – ডামি নির্বাচন বর্জন,অসহযোগ আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ১৩ তম দফায় ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করেছে টেকনাফ পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। ২৪ ডিসেম্বর সকালে টেকনাফ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাজারে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর বিএনপি সভাপতি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল,সিঃ যুগ্ন সম্পাদক আবদুস সালাম, দপ্তর সম্পাদক নুরুল আমিন দস্তগীর, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আয়ুব, পৌর ছাত্রদলের আহ্বায়ক নোমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রহমত উল্লাহ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোবারক, বিএনপি নেতা ইউনুছ, যুবদল নেতা নুরুল আলম,…

