Author: mohona sangbad

পাকিস্তানে চলছে ন্যাশনাল ওমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ঘটেছে এক বিব্রতকর ঘটনা। দেশটির তিন নারী ক্রিকেটার মারামারিতে জড়ান। যেখানে আবার দুজনে মিলে অরেকজনকে মারধরের অভিযোগ উঠেছে। মার খাওয়া সেই ক্রিকেটারের অভিযোগ করলে মারামারিতে জড়িত তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মারামারিতে জড়িত তিন নারী ক্রিকেটার হচ্ছেন- সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল। পাকিস্তানি জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী সাদাফ ও ইয়ুসরার সঙ্গে প্রথমে আয়েশার বাদানুবাদ হয়। এরপর দুই সতীর্থের মার খেয়ে নাক দিয়ে রক্ত ঝরে আয়েশার।জিওর প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার পর দুদিন বিষয়টি নিয়ে তেমন জানাজানি হয়নি। এরপর আয়েশা পিসিবির কাছে অভিযোগ করলে, তিনজনকেই অনির্দিষ্ট সময়ের জন্য…

Read More

ওলি পোপের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৬ উইকেটে ৩১৬ রান করেছে ইংলিশরা। এতে ৪ উইকেট হাতে নিয়ে ১২৬ রানে এগিয়ে ইংল্যান্ড। ১৪৮ রানে অপরাজিত আছেন পোপ।হায়দরাবাদে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ১৭৫ রানে এগিয়ে ছিলো ভারত। ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে দিন শেষে ৭ উইকেটে ৪২১ রান করেছিলো টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা ৮১ ও অক্ষর প্যাটেল ৩৫ রানে অপরাজিত ছিলেন।আজ তৃতীয় দিন বাকি ৩ উইকেটে ১৫ রানের বেশি যোগ করতে পারেনি ভারত। স্পিনার জো রুটের শিকার হয়ে ৮৭ রানে থামেন…

Read More

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কসবায় জাহানারা হক পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে আইনমন্ত্রী আনিসুল হক  বলেন আগে নৌকা প্রতীকে নির্বাচন হয়েছে এবং আমার মনে হয় ভবিষ্যতে প্রতীক নিয়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। আজকে সেই শিক্ষণীয় প্রসেসের মধ্যে এবার যদি প্রতীক ছাড়া নির্বাচন হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। জনগণের চাহিদা বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন।এর আগে জাহানারা হক পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘আমি সকল অবকাঠামো তৈরি করে দিতে পারব, কিন্তু জ্ঞান দিতে পারব না। এই লাইব্রেরিতে আপনারা সকলে আসবেন এবং জ্ঞান চর্চা করবেন। আপনাদের দেখেই ছাত্র-ছাত্রীরা এখানে আসবে এবং জ্ঞান…

Read More

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় ক্রিকেটে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল জুনিয়র টাইগ্রেসরা। আজ শনিবার দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট প্রথমে দল ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এছাড়া আরবিন তানি ৩১, সুমাইয়া আক্তার সুবর্না ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন।জবাবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে।সর্বোচ্চ ব্যক্তিগত ৩৯ রান আসে ওপেনার আয়মান ফাতিমার ব্যাটে। আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। এছাড়া বলার মতো কেউ রান…

Read More

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রিত অতিথি হয়ে আসেন স্বস্তিকা  মুখার্জি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বললেন, এবার এসে বুঝলাম বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে।গেল বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গিয়ে দেখা করেন স্বস্তিকা। সেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, অভিনেত্রী মমতা শঙ্কর এবং পরিচালক সোহিনী ঘোষ প্রমুখ। এবার ঢাকায় এসে গানবাংলা টেলিভিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অনুরাগীদের একেবারে চমকে দেন স্বস্তিকা। সেখানকার চেয়ারপার্সন ফারজানা মুন্নির আতিথেয়তায় মুগ্ধ হওয়ার পাশাপাশি শিল্পীদের সঙ্গে গান-আড্ডায় মেতেও ওঠেন অভিনেত্রী। স্বস্তিকা জানান, বাংলাদেশে আসার পর থেকেই অপেক্ষা করছিলাম কবে এই গান আড্ডাটায় উপস্থিত হব। যাওয়ার আগে অবশেষে তা ঘটল। আমি সত্যিই কৃতজ্ঞ,…

Read More

আজ অভিনেতার ৫৫তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই শুভেচ্ছা জানাচ্ছেন ববিকে। শুভেচ্ছা জানালেন তাঁর বড় ভাই সানি দেওলও।২০২৩ সালে ববির পাশাপাশি সানি দেওল বলিউডে বিরাট প্রত্যাবর্তন করেন।সানি দেওল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ববি দেওলের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।ছবি শেয়ার করে সানি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ছোট।’ সানির সেই শুভেচ্ছাবার্তায় মন্তব্য করে ববি লিখেছেন, ‘ভালোবাসি ভাইয়া। তুমিই আমার সবকিছু।’দুই ভাইয়ের এই ভালবাসায় অনুরাগীরাও শামিল হয়েছেন। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন শুভেচ্ছা এদিকে ববির ৫৫তম জন্মদিনে তাঁর আসন্ন সিনেমার পোস্টার শেয়ার করেছেন নির্মাতারা। সুরিয়ার ‘কাঙ্গুভা’ চলচ্চিত্রে দেখা যাবে ববিকে। কাঙ্গুভা থেকে ববির প্রথম লুক…

Read More

মিঠুন চক্রবর্তী ও ঊষা উথুপকে পদ্মভূষণ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এ বছর মার্চ অথবা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে নির্বাচিত ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করবেন ভারতের রাষ্ট্রপতি।৮৭ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নাচের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন। বৈজয়ন্তীমালার ঝুলিতে আছে ‘নয়া দৌর’, ‘সাধনা’, ‘মধুমতী’-র মতো অসংখ্য ছবি। তাঁকে পদ্মবিভূষণের জন্য নির্বাচন করা হয়েছে।মিঠুন চক্রবর্তীক ৮০–৯০ দশকে তিনি হিন্দি ছায়াছবির দুনিয়ায় রীতিমতো রাজত্ব করেছেন। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবির মধ্য দিয়ে অভিষেক হয়েছিল মিঠুনের। ‘ডিস্কো ডান্সার’, ‘কমান্ডো’, ‘প্যায়ার ঝুকতা নেহি’, ‘গুলামি’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘প্যায়ার কা মন্দির’, ‘ঘর এক মন্দির’সহ আরও সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই বলিউড সুপারস্টার।ঊষা উথুপ ভারতের প্রথম পপ তারকা।…

Read More

অনেকটা আচমকাই ঢাকা ছাড়লেন শোয়েব মালিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের  বিপক্ষে ম্যাচ খেলে বিপিএল ছেড়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। ব্যক্তিগত কারণে দুবাই গেছেন তিনি। বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শোয়েব মালিক বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচ খেলেছেন। তবে ৪১ বছর বয়সী অলরাউন্ডারের ব্যাট সেভাবে হাসেনি। তার ব্যাট থেকে যথাক্রমে অপরাজিত ১৭, ৫ ও ৭ রানের ইনিংস এসেছে।হুট করে বিপিএল ছেড়ে গেলেও শোয়েব সিলেট পর্বে ফরচুন বরিশাল শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে। বরিশাল বিপিএলের দ্বিতীয় পর্বে ২৭ জানুয়ারি প্রথম ম্যাচ খেলবে। বিপিএল ছাড়ার আগে শোয়েব মালিক তাকে সুযোগ দেওয়ায় সকলকে ধন্যবাদ দিয়েছেন, ‘আমি এখানে সুযোগ পাওয়ার পর প্রতিটি রানই আমার…

Read More

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের সাবরাং পেন্ডেলপাড়া এলাকায় দুলাভাই ছুরিকাঘাত করে শ্যালককে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার ও জনতার সহায়তায় ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পেন্ডেলপাড়ার ঘাতকের উঠানে এ হত্যার ঘটনা ঘটে।টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পেন্ডেল পাড়া এলাকায় পাশাপাশি বসত-ঘরে বসবাস করে আসছিল পরস্পর শালা-দুলাভাই। কিছুদিন আগে ঘাতক জাফর আহমদের স্ত্রী লায়লা বেগম ছুরিকাঘাতে নিহত শাহ আলমের স্ত্রীকে ২ কেজি চাল ধার দেয়। বুধবার সকালে জাফর আহমদের স্ত্রী শাহ আলমের স্ত্রীর কাছে সেই ২কেজি…

Read More

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন নন্দিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় হাসপাতালে। তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে জানিয়েছেন তার অসুস্থতার কথা। গত সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দ্রুত এই নির্মাতাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা–নিরীক্ষা করার পর চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। ফারুকীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। এখনো তিনি আইসিইউতেই রয়েছেন। তিশা আজ জানান, ফারুকী এখন বিপদমুক্ত।তিশা আজ প্রথম আলোকে বলেন, ‘এখন তো কথা বলার মতো কোনো অবস্থায় নাই। এখনো সরয়ার আইসিইউতে আছে। আইসিইউতে থাকতে হবে। কত দিন থাকতে হবে আমি জানি না। চিকিৎসকেরা…

Read More