এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আবারও ঢাকাই চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি। ইতোমধ্যে নতুন সিনেমাটির শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি পেয়েছেন পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী। ‘বাঙালি বিলাস’ নামে একটি ঢাকাই সিনেমায় কাজের জন্য বাংলাদেশে আসবেন টালি তারকা। এ সিনেমায় কাজের জন্য বাংলাদেশের অনুমতির প্রয়োজন। ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সেই অনুমতিও দেয়া হয়েছে ঋতুপর্ণাকে।জানা গেছে, বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি পেয়েছেন ঋতুপর্ণা। এই সময়ের মধ্যেই এবাদুর রহমানের প্রযোজনা ও পরিচালনায় ‘বাঙালি বিলাস’ সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তবে সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী থাকছেন বা কবে থেকে…
Author: mohona sangbad
দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও তৈরির পেছনে মূল অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। আজ ভারতের দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। জানা গেছে, ব্রিটিশ ইনফ্লুয়েন্সার যারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ জুড়ে দিয়ে ওই ডিপফেক ভিডিও বানানো হয়েছিল। তবে গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। গত বছরের নভেম্বরে রাশমিকার ওই ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এরপর প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন বলিউড তারকার ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে পড়ে। এসব ঘটনার পর অমিতাভ বচ্চনসহ বলিউড তারকারা তীব্র ক্ষোভ প্রকাশ করে মূল অপরাধীর শাস্তি দাবি করেন। এরপর এ ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ।ডিপফেক প্রযুক্তির মাধ্যমে সহজে…
সংবাদমাধ্যম অনুযায়ী, রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তন মঞ্চে শুক্রবার রাত আটটার কিছু সময় পর আসে ব্যান্ড নগর বাউল ব্যান্ড। এসময় পরপর ১৫টি গান গেয়ে মঞ্চ ছাড়েন শিল্পী জেমস। কর্মজীবনের ১২তম বছরে পা দেওয়ার মুহূর্ত আনন্দঘন করে তুলতে বর্ণিল এই আয়োজন করে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। যাতে যোগ দেন বিভিন্ন ক্যাডারে কর্মরত অ্যাসোসিয়েশনের সদস্যরা।অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের প্রয়াত স্ত্রী ক্রীড়াবিদ সুলতানা কামাল খুকীকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকীর ভাই গোলাম আহমেদ টিটো।অ্যাথলেট বোনকে নিয়ে স্মৃতিচারণ করার পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনা…
কয়েক মাস ধরে একের পর এক নতুন ছবির শুটিং নিয়ে খবরের শিরোনামে ঢালিউড তারকা শাকিব খান। ভারতে ‘দরদ’ ছবির শুটিং শেষে ব্যস্ত হন ‘রাজকুমার’ নিয়ে। এর মধ্যে ‘তুফান’ ছবিটির প্রিপ্রোডাকশনে সময় দিচ্ছেন তিনি। আজ শনিবার বিকেলে আবার উড়াল দেবেন ভারতের হায়দরাবাদে। সেখানে ‘রাজকুমার’ ছবির অবশিষ্ট অংশের শুটিংয়ে অংশ নেবেন। ঠিক তার আগমুহূর্তে একেবারে ভিন্ন এক পরিচয়ে হাজির হয়েছেন শাকিব খান। এবার শাকিব খানের এই নতুন পরিচয়, করপোরেট জগতের ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন তিনি। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হলেন শাকিব খান। যেখানে বিশ্বমানের স্কিনকেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে।শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কোম্পানির পণ্য…
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল রোববার থেকে। পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে, তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এবারও মেলায় যাতায়াত সুবিধার জন্য শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্ব রোড হতে এক্সিবিশন সেন্টার পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে।
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।ঘন কুয়াশার কারণে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমে…
প্রেক্ষাগৃহে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ পরিচালিত সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এই সিনেমায় অভিনেত্রী হিসেবে আবার দীপিকাকেই বেছে নিয়েছেন সিদ্ধার্থ। মুখ্যচরিত্রে দেখা যাবে অনিল কাপুর এবং হৃতিক রোশনের মতো বলি তারকাদের। তবে এই সিনেমায় প্রথম ঝলকে নজর কেড়েছেন খলনায়ক। কে খল চরিত্রে অভিনয় করেছেন?বাঁ চোখের মণির অর্ধাংশ লাল, বাঁ দিকের গালের ওপর ক্ষতচিহ্ন। কপালে এবং ঠোঁটের পাশে কাটা দাগ। ‘ফাইটার’ ছবির প্রথম ঝলকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ধরা দিয়েছিলেন ঋষভ চাহানী।‘ফাইটার’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ঋষভ। হৃতিকের সঙ্গে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।অভিনয়ের সঙ্গে সাম্প্রতিককালেই যোগ হয়েছে ঋষভের। বড় পর্দায় এই প্রথম আত্মপ্রকাশ তার। ২৮ বছর বয়সী…
আফ্রিকান নেশনস কাপে বড় ধাক্কা খেল মিসর। গ্রুপ পর্বে নিজেদের শেষ কেপ ভার্দের বিপক্ষে সালাহকে ছাড়াই মাঠে নামতে হবে এ প্রতিযোগিতার সবচেয়ে সফল দলকে। আর সে ম্যাচ জিতে মিসর শেষ ষোলোতে গেলেও কাটবে না বিপদ। নকআউটে সে ম্যাচেও যে পাওয়া যাবে না দলের সবচেয়ে বড় তারকা সালাহকে।এ মুহূর্তে অবশ্য শেষ ম্যাচ জিতে মিসরের পরের পর্বে যাওয়াটাও বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। এরই মধ্যে দুই ম্যাচের দুটিতে জিতে পরের পর্ব নিশ্চিত করেছে কেপ ভার্দে। গ্রুপের দুই নম্বরে থাকা মিসর দুই ম্যাচের দুটিতেই ড্র করেছে, তাদের পয়েন্ট ২। অন্য দিকে ঘানা ও মোজাম্বিকের একটি ড্রয়ের সঙ্গে আছে একটি হার। এই দুই দলের…
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত বঙ্গ অরিজিনাল সিনেমা ‘অসময়’ মুক্তি পাচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে সিনেমাটি দেখা যাবে।গত মঙ্গলবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। পরিচালক জানান, সমাজের দম্ভ দেখিয়ে চলা মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন বলেন, ‘আমাদের সমাজের বেশির ভাগ মানুষ সুন্দর পোশাক পরে চলাফেরা করে। তারা এমন একটা ভাব ধরে যে অনেক আধুনিক। কিন্তু ভেতরটা পোশাকের মতো সুন্দর নয়, বরং নোংরা মানসিকতায় পরিপূর্ণ। মুখোশধারী এই মানুষগুলোকে নিয়েই সিনেমার গল্প সাজানো হয়েছে।বছরের শুরুতে সিনেমার পোস্টার প্রকাশ করেছেন বঙ্গ; পোস্টারে দেখা গেছে, চারপাশ ভরে আছে ময়লা–আবর্জনায়, পলিথিনে মোড়ানো পচা খাবার…
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের জনীগন্ধা ফেরিডুবির ঘটনায় ইঞ্জিনের দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির এখনো নিখোঁজ। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। এদিকে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ আনা হচ্ছে।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আনোয়ারুল হক ঘটনাস্থল থেকে আজ সকালে প্রথম আলোকে বলেন, তাঁদের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। সকাল ১০টার দিকে ফেরির নিখোঁজ ইঞ্জিন মাস্টারকে উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে ফেরির অবস্থান শনাক্ত করা হয়েছে।এ দিকে ঘন কুয়াশায় গতকাল বুধবার দিবাগত রাত একটা থেকে আজ সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ সকাল আটটার দিকে কুয়াশা কেটে গেলে…

