Author: mohona sangbad

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। দিল্লি হাইকোর্টে এই মামলা করেন মিহির দিবাকর ও সৌম্য দাস নামের তাঁর সাবেক দুই ব্যবসায়িক অংশীদার, যাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রীও। মামলায় ধোনি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম এবং মিডিয়া হাউসের বিরুদ্ধে বাদীদের মানহানি ও তাঁদের নিয়ে মর্যাদাহানিকর বক্তব্য বন্ধে স্থায়ী আদেশ চাওয়া হয়েছে।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ধোনির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন শুনানির দিন ধার্য আছে।মিহির ও সৌম্যর বিরুদ্ধে প্রতারণার মামলা করেন ধোনি। মামলায় ভারতের সাবেক অধিনায়ক অভিযোগ করেন, বিবাদীরা ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার চুক্তি লঙ্ঘন করে প্রায় ১৬ কোটি রুপি ক্ষতি করেছেন। মিহির ও সৌম্য ‘আরকা স্পোর্টস’ নামের একটি ক্রীড়া ব্যবস্থাপনা…

Read More

সাম্প্রতিক সময়ে একের পর এক সাফল্য দেখছেন দেওলরা। ধর্মেন্দ্রের প্রথম পক্ষের সন্তান সানি দেওল ও ববি দেওল নিজের পুরনো জায়গা ফিরে পেয়েছেন বলিউডে। দুই ভাইয়ের সাফল্যে খুশি দেওল পরিবার। ঠিক সেই সময় জোর গুঞ্জন ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এষা দেওলকে নিয়ে। সংসার ভাঙতে বসেছে এষার। ২০১২ সালের জুন মাসে হিরা ব্যবসায়ী ভারত তখতানির সঙ্গে বিয়ে হয় এষার। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন অভিনেত্রী। তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। সাজানো-গোছানো সংসার। এ বার সেটাই ভাঙতে বসেছে।সমালোচকদের দাবি, এষার স্বামী নাকি বেঙ্গালুরুতে তার প্রেমিকার সঙ্গে একত্রবাস করছেন। এমন নানা জল্পনা এখন মায়ানগরী জুড়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও…

Read More

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের দশম আসর। । টুর্নামেন্টকে সামনে রেখে হয়ে গেল ট্রফি উন্মোচনটাও। আর সেখানেই স্পষ্ট হয়ে গেল, এবার কোন দল খেলবে কোন অধিনায়কের অধীনে।নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্বে মোসাদ্দেক হোসেন সৈকত। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব পাননি দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েস। লিটন দাসকে দলটির নতুন অধিনায়ক করা হয়েছে।জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান আছেন রংপুরে, তবুও দলকে নেতৃত্ব দেবেন গত আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান।আবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভাগত হোম। অন্যদিকে মাশরাফি বিন মর্তুজা ফিট না হলে টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে সিলেট…

Read More

ইসলামী জীবনযাপনের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিকে বিদায় জানানো পাকিস্তানের মরহুম সঙ্গীতশিল্পী জুনায়েদ জামশেদের ছেলে সাইফুল্লাহ বিয়ে করেছেন। ফটো এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সাইফুল্লাহ জুনায়েদ তার বিয়ের কিছু সুন্দর ছবি পোস্ট করে বিষটি নিশ্চিত করেন।শেয়ার করা ছবিগুলোতে সাইফুল্লাহকে তার স্বজনদের উপস্থিতিতে কাবিননামায় সই করতে দেখা যায়। এ সময় তিনি সাদা সেলোয়ার-কামিজের সাথে একটি হালকা গোলাপী কোট পরিহিত ছিলেন।প্রকাশিত ওই ছবিতে সাইফুল্লাহর ভাই বাবর জুনায়েদও উপস্থিত ছিলেন, যাকে তার ভাইয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনে তার পাশে দেখা গেছে।শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে পবিত্র কোরআনের একটি আয়াতের অনুবাদ অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। আয়াতের বাংলা অর্থ এরকম- ‘আর আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’

Read More

মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে ভিকি জাহেদের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘টিকিট’। সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিকসহ এই সিরিজে আছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদ প্রমুখ।সিয়াম বলেন, ‘সিরিজ নিয়ে বলতে গেলে টিকিট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্লট। সবদিক থেকে গল্পটা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে, দিস ইজ সো ডিফারেন্ট ফ্রম আদার স্টোরিজ। ভালো মানুষ-খারাপ মানুষের একটা অদ্ভুত মিশ্রণ এখানে আছে। সিরিজের প্রতিটা চরিত্র ডিফারেন্ট।এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। এই চরিত্রটা আমি ঠিক কতখানি করতে পারব সেটা নিয়ে বেশ…

Read More

নাটোর সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩ দিন ধরে জেলাজুড়ে বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। ডায়রিয়া, সর্দিজ্বর, ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। আক্রান্তের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। একাধিক শিশুর অভিভাবকরা জানান, তীব্র শীতের কারণে শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। দু-এক দিন চিকিৎসা নেওয়ার পরে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। হাসপাতালের শিশু ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ চন্দনা দেবনাথ জানান, গত তিন দিনে ৩০ জন শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এর মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছে। নানা সীমাবদ্ধতা ও রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে…

Read More

ইউরোপ, অস্ট্রেলিয়া ট্যুরসহ বেশ কিছু দেশে শো করছে আর্টসেল । এ বছরও দেশের বাইরে আর্টসেলের কনসার্ট রয়েছে যার শুরু হবে উত্তর আমেরিকার দেশ কানাডা থেকে।গেল বছরও কানাডায় শো করে দেশের জনপ্রিয় এই রক ব্যান্ড। সেখানকার ম্যাপলিউড নেইবোরকেয়ার প্রেজেন্ট লাইভ ইন টরন্টো কনসার্টে গেল ১১ নভেম্বর পারফর্ম করেন লিংকন-ফয়সালরা। এ বছর আবারও কানাডা মাতাতে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের। ৪ ও ৫ মে কানাডার টরন্টোয় প্রবাসী বাংলাদেশিদের জন্য পারফর্ম করবেন তারা। লাইভ ইন টরন্টো শিরোনামের কনসার্টে আর্টসেল ছাড়া আরও পারফর্ম করবে প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বেশ কিছু ব্যান্ড এ ছাড়া নৃত্যানুষ্ঠানসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।কনসার্টের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে অ্যার্লি বার্ড ৪৯.২৬ ডলার, ভিআইপি অ্যার্লি বার্ড ৭৫.৮৮ ডলার, ভিআইপি প্লাস মিট দ্য ব্যান্ড ১০৭.৮৩ কানাডিয়ান ডলার। আগত দর্শকের জন্য বেশ কিছু উপহারসহ নানা সারপ্রাইজ রাখা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

Read More

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতেও হেরেছে সফরকারীরা। তাতে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলল কিউইরা।ডুনেডিনে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৪৫ রানের জয়ে ম্যাচ সেরা হয়েছে রেকর্ড ইনিংস খেলা ফিন অ্যালেন। করেছেন ৬২ বলে ১৩৭ রান। এই ফরম্যাটের যা কিউইদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া ম্যাচে আরও কিছু রেকর্ড হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে ১৬টি সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানের হজরত উল্লাহ জাজাইয়ের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন অ্যালেন। তবে কিউইদের হয়ে রেকর্ডটি নিজের করে…

Read More

আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসুর পরিচালনায় তার নতুন সিনেমা ‘হুব্বা’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।দেশটির বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে মোশাররফ করিমের ছবি সম্বলিত সিনেমার পোস্টার। বিভিন্ন দেয়ালের পাশাপাশি গাড়ি, ট্রাম সবখানেই দেখা যাচ্ছে ‘হুব্বা’র পোস্টার।কলকাতার মেট্রোরেলও সেজেছে ‘হুব্বা’র পোস্টার ও ব্যানারে। তেমনই একটি ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।এদিকে, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম।এই সিনেমায় পুলিশের…

Read More

গত বছরের শেষের দিকে শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণের ঘোষণা দেন ‘দামাল’, সুড়ঙ্গ’খ্যাত নির্মাতা রায়হান রাফি। এ সিনেমায় ‘গডফাদার’-এর চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। ইতোমধ্যে চলছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ। এর মাঝেই সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে নির্মাতা রায়হান রাফি ‘তুফান’ সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।এদিকে সম্প্রতি ‘তুফান’ সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ পেয়েছে, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। কয়েক দিন আগেই ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেন রায়হান রাফি। সেখানে রামুজি ফিল্ম সিটিতে চলছে ‘তুফান’-এর সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট। সব কিছু ঠিক থাকলে চলতি…

Read More