Author: mohona sangbad

বাংলা সিনেমায় উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি সুচিত্রা সেন। তার মন ভরানো অভিনয়শৈলী ও প্রতিভা বাংলা ছবির অভিনেত্রীদের বেলায় পাঠ্যপুস্তকে উদাহরণ হিসেবে থাকার মতো। কিংবদন্তি সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী আজ। ভারত সরকার ১৯৭২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে। ২০১২ সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়।২৫ বছর অভিনয়ের পর তিনি ১৯৭৮ সালে চলচ্চিত্র থেকে অবসরগ্রহণ করেন। তিনি লোকচক্ষুর আড়ালে থেকে রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন। ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য সুচিত্রা সেন মনোনীত হন, কিন্তু ভারতের প্রেসিডেন্টের কাছ থেকে সশরীরে পুরস্কার নিতে দিল্লি যাওয়ায় আপত্তি জানানোর কারণে তাকে…

Read More

গ্যাস সংকট ঢাকাবাসীর পুরনো সমস্যাগুলোর একটি। শীত এলে প্রতি বছরই সেই সংকট ভোগান্তিতে রূপ নেয়। এবার গ্যাসের সরবরাহ কমায় ভোগান্তি আরও বেড়ে গেছে। রাজধানীর বেশির ভাগ আবাসিক এলাকায় এখন গ্যাসের অভাবে চুলা প্রায় জ্বলছেই না। রান্নার কাজ দূরের কথা, তীব্র গ্যাস সংকটে ঢাকাবাসী এই কনকনে শীতে গোসলসহ প্রয়োজনীয় কাজ সারতে পানিও গরম করতে পারছে না। গ্যাসের অভাবে ঢাকার সিএনজি স্টেশনগুলোয়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস। স্টেশনগুলোর বাইরে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস না থাকায় ঢাকা ও আশপাশের শিল্পকারখানাগুলোও এখন ধুঁকছে। খোঁজ নিয়ে জানা যায়, দু-তিন মাস ধরে রাজধানী ও আশপাশ এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। এর কারণ গত এক দশকের মধ্যে বাংলাদেশ…

Read More

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে যানবাহনসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবি গেছে। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে রজনীগন্ধ ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। পরে বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেড ধাক্কা দিলে ফেরিটি ডুবে যায়।এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট উদ্ধার কাজ করছে।

Read More

নাসির হোসেনকে দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য বাংলাদেশের নাসির হোসেনকে নিষিদ্ধ করেছে আইসিসি। তাঁর বিরুদ্ধে আনা আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের তিনটি অভিযোগ নাসির মেনে নিয়েছেন বলে আজ আইসিসি।সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালের আসরের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হলেও সেটি ব্যাহত হয়—এমন জানিয়েছিল আইসিসি। নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনেছিল আইসিসি। তাঁদের মধ্যে একমাত্র নাসিরই আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য শুধু নাসিরকেই নিষিদ্ধ করার কথা জানিয়েছে আইসিসি।দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ স্বীকার করে নিয়েছেন নাসির। আমিরাত ক্রিকেট বোর্ডের নিয়োগ করা দুর্নীতিবিরোধী কর্মকর্তার ক্ষমতাবলে আইসিসি এ অভিযোগগুলো…

Read More

বিয়ে করেছেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেতা পল্লব। পাত্রী ওয়াহিদা রাহী। ১১ বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।ওয়াহিদা রাহী, তিনি একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধার।গত বছরের ১৩ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে তখন বিয়ের বিয়ষটি মিডিয়াকে জানাননি পল্লব। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানালেন। পল্লব জানান, ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলেন তিনি। তিনি বলেন, এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি।পল্লব বলেন, ছেলের বউকে পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতেও আমিও খুশি।সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Read More

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।জানা গেছে, চলতি বছরের শুরুতেই তাকে এস এস কে এম-এ ভর্তি করানো হয়। নাক দিয়ে রক্তক্ষরণের কারণেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল শিল্পীকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ভর্তি করা হয়। সোমবার এসএসকেএম হাসপাতালে এ শিল্পীকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গায়ক অভিনেতা হিসেবে একটি স্কুলের নাটকের মঞ্চে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৬২ সালে তিনি প্রথম গান লেখেন। তারপর এক দশক ধরে বেশ কয়েকটি গণসংগীত রচনা করেছেন। নকশালদের মধ্যে তিনি পরিচিত ছিলেন ‘সেজদা কমরেড’ নামে। ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করা প্রতুল…

Read More

সারাবিশ্বের সবচেয়ে বড় তারকা কে? এ প্রশ্নের উত্তর হয়ত একেকজনের কাছে একেকরকম। তবে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ মানুষই বিশ্বের বড় তারকা হিসেবে শাহরুখ খানকে দেখেন এটা ২০২৩ সালে মুক্তি পাওয়া বলিউড বাদশাহর ৩ টা চলচ্চিত্রের বক্স কালেকশন দেখলেই বুঝা যায়।যা দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি শাহরুখ ভক্তরা। তারা বলছেন, শাহরুখই বিশ্বের সবচেয়ে বড় তারকা।  পরপর তিনটি ছবি মুক্তি পায় তার। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’। যার মধ্যে দুটি ১০০০ কোটির গণ্ডি পার করে। অন্যটিও প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। এবার ২৮ বছর পুরোনো শাহরুখকে অভিবাদন জানাল অ্যাকাডেমি। উচ্ছ্বাসে অনুরাগীরা বললেন, ‘বিশ্বের সবচেয়ে বড় তারকা শাহরুখই।’

Read More

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থানাধীন কোয়াইংছড়ি পাড়া এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ১৩০ বোতল বিদেশী মদ ও ৭১৫ ক্যান বিয়ার উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় এক রোহিঙ্গাসহ তিনজন মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন,বর্তমানে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়াপাড়া মাদুরান মেম্বারের ভাড়া বাসা এবং উখিয়া বালুখালী-২, ১১ নং ক্যাম্প, ব্লক-বি/১৪ এর বাসিন্দা মৃত আব্দুল গাফফারের ছেলে শামসুর রহমান (২২),সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর মৃত আব্বাস আলীর ছেলে কলিমুল্লাহ (২৭) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আচারবুনিয়ার মৃত সৈয়দ আহমদের ছেলে আমির হোসেন (৩৫)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড…

Read More

বাংলাদেশ ব্যাংক বছরে দুবার মুদ্রানীতি ঘোষণা করে। আগামীকাল বুধবার বিকেল ৩টায় জানুয়ারি-জুন মেয়াদের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় চলতি সপ্তাহের শুরুতেই মুদ্রানীতির খসড়া অনুমোদন হয়েছে। ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতির সময় এই মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে। এবারও নীতি সুদ হার আরও বাড়িয়ে টাকাকে আরও দামি করার পরিকল্পনা রয়েছে, যাতে সুদহার বেড়ে মূল্যস্ফীতি কমে আসে। অন্যসব নীতি আগের মতোই চলবে। ডলার সংকট সহনীয় পর্যায়ে না আসায় বৈদেশিক মুদ্রার দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না এবারের মুদ্রানীতিতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্দেশিত ‘ক্রলিং পেগ’পদ্ধতিতে ডলারের বাজার নিয়ন্ত্রণের নির্দেশ…

Read More

এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে একজন দর্শককে। অর্থাৎ পূর্ব গ্যালারির টিকিটের দাম হলো এটি। পরিবার নিয়ে স্টেডিয়ামে খেলা দেখার শখ মেটাতে হলে একটু ভালো গ্যালারির জন্য অনেক টাকা খরচ করতে হবে ক্রিকেটানুরাগীদের। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিট বিক্রি করবে ৪০০ টাকা করে।ক্লাব হাউসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০ আর গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা দেখতে হলে আড়াই হাজার টাকা খরচ করতে হবে। শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। বাকি ছয় দিন দিনের দেড়টায় প্রথম আর সাড়ে ৪টায় দ্বিতীয় ম্যাচ।

Read More