আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা থিয়াগো আলমাদা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মেসির প্রতিপক্ষ।আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের দলে ছিলেন তিনি। লিওনেল মেসির সঙ্গে জিতেছেন কাতার বিশ্বকাপের শিরোপা।বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও আলমাদার বয়স এখনো ২২ বছর। যার মানে, ছন্দে থাকলে তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব–২৩ দলে খেলতে পারবেন। অর্থাৎ, তাঁর সামনে এ বছর আর্জেন্টিনার হয়ে আরেকটি শিরোপা জয়ের হাতছানি। ফ্রান্সের প্যারিসে এ বছরই যে বসবে অলিম্পিকের আসর। বাছাইপর্ব উতরাতে পারলে অলিম্পিক ফুটবলের এ আসরে খেলতে পারবে হাভিয়ের মাচেরানোর দল।আলমাদা এরপর মেসিকে নিয়ে বলেন, ‘আমরা খুব ভালোভাবে কাজ করছি। আমাদের দলটি ভালো এবং অসাধারণ সব খেলোয়াড়ে ঠাসা। আশা করছি, আর্জেন্টিনাকে আমরা বাছাইপর্ব উতরে দিতে পারব। আমরা…
Author: mohona sangbad
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও সনদ কুরিয়ারযোগে ফেরত পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বারবার দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক ও স্বর্ণপদকের মূল সনদ এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নিকট প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও স্বর্ণপদকের মূল সনদ ফেরত পাঠিয়েছেন।এর আগে গতকাল রোববার বিকেলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্বর্ণপদক ও সনদ পাঠান নূরুল হুদা।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস…
মোশাররফ করিম অভিনীত কলকাতার ‘হুব্বা’ ছবিটি ১৯ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাবে। মুক্তির আগে ছবিটি নিয়ে আনুষ্ঠানিক কথা বললেন মোশাররফ করিম। জানালেন, ছবিটি সবার দেখা উচিত। মোশাররফ করিম বললেন, ‘একটা কারণ “হুব্বা” বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দ্বিতীয়ত, “হুব্বা”–য় মোশাররফ করিম আছে। তৃতীয়ত, আমার ছবির সংলাপের মতো করে বলতে হয়, এই “হুব্বা” দেখতে সবাই হলে চলে আসবে, নইলে পৈতে করে দেব (হাসি)।’‘হুব্বা’ ছবিতে মোশাররফ করিমকে নানা রূপে দেখা যাবে। টিজার–ট্রেলারে সেই আভাসই দিয়েছেন পরিচালক ব্রাত্য বসু। ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে মোশাররফ করিম বলেন, ‘চরিত্রটি নিয়ে থ্রিল যেমন ছিল, তেমনি ভয়েও ছিলাম। চরিত্রটা মানসিকভাবে নেওয়াটাই একরকম চ্যালেঞ্জ ছিল। কারণ, এই চরিত্রের…
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচের দায়িত্ব নিলেন সাইফুর রহমান মনি। আজই ক্লাবের অনুশীলনে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। ক্লাবের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।পারিবারিক কারণে দেশে ছুটিতে গিয়ে এখনো ফেরেননি এই মেসিডোনিয়ান। ৩ ডিসেম্বর স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী ও শেখ জামাল। সেই ম্যাচের পরেই দেশে ফিরে যান সেকুলোভস্কি। পারিবারিক সমস্যা দূর করে কবে নাগাদ ঢাকায় ফিরে ক্লাবে যোগ দেবেন সেটা অবশ্য জানা যায়নি।।তাঁর অনুপস্থিতিতে জামালের ডাগআউট সামলেছেন সহকারী কোচ ফ্রান্সিসকো ডি কস্তা ও ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলাম। তাদের সঙ্গে যোগ হচ্ছেন সাইফুর রহমান। প্রধান কোচ না আসা পর্যন্ত তারাই শেখ জামালকে এগিয়ে নেবেন। কোচহীন শেখ…
‘সাতটি মাস’ শিরোনামের গানে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এহসান রাহী। রাজু চৌধুরীর কথা ও সেতু চৌধুরীর সংগীতায়োজনে শব্দ কারিগর ইউটিউব চ্যানেল থেকে খুব শিগগির ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে।সাত মাস তারা একটা সম্পর্কে ছিল, সেই সম্পর্কটা তাদের কাছে মনে হয় ৭০০ বছর। খুব সুরেলা একটা গান। গাওয়ার পাশাপাশি সুরও করেছি। শব্দ কারিগর এ পর্যন্ত চল্লিশোর্ধ্ব গান করেছে, এটাই তাদের প্রথম দ্বৈত গান।ন্যানসি ও আমার দুজনেরই মনে হয়েছে, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
‘আমি বাণিজ্যিক ছবির বিরুদ্ধে নই।তবে অন্য ধারার ছবি এখন আর চলছে না, তার ক্ষোভ, এখন শুধুই বলিউডে বাণিজ্যিক ছবিরই জয়জয়কার। অন্যধারার ছবিগুলি সেভাবে সাফল্য পাচ্ছে না। তবে কিছুদিন আগেও দুই ধরনের ছবিই সমানভাবে চলত, তবে সেটা আর হচ্ছে না।’—কথাগুলো বলছিলেন দুইবার জাতীয় পুরস্কার জিতে নেওয়া বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি হিউম্যানস অফ বোম্বে-কে দেওয়া সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ে বলিউডের ছবির ধারা, শুধুমাত্র বাণিজ্যিক ছবির সাফল্যের বিষয়ে কথা বলেছেন নওয়াজউদ্দিন। অভিনেতাকে প্রশ্ন করা হয়, আজকের বলিউডের সঙ্গে তিনি কি ৯০-এর দশকের বলিউডের কোনও পার্থক্য খুঁজে পান? এর উত্তরে নওয়াজ বলেন, ‘এখন তো একই ধরনের ছবি তৈরি হচ্ছে। শুধু অভিনেতারা বদলে যাচ্ছেন, পোশাক, মেকআপ…
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮৫ মণ জাটকা আটক করেছে।তবে জাটকার সাথে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর সদর মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বরিশাল জেলার হিজলা থানা থেকে ছেড়ে আসা ইশানবালাগামী কাঠবডি একটি ট্রলার জাটকাসহ আটক করা হয়। পরে জাটকাসহ ট্রলারটি চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।সোমবার সকালে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: তানজিমুল ইসলাম জানান, বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় চাঁদপুর কোস্ট গার্ড, মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইমচর ঈশানবালার কাছাকাছি পরিবহনরত ট্রলার হতে ৩ হাজার…
সাধারণ নির্বাচনের আগে আবারও মাঠে নেমেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। গত বছর শেষ হওয়া ভারত জোড়ো যাত্রা নামে দীর্ঘ কর্মসূচির পর এবার ৬৭ দিনের আরেকটি যাত্রা শুরু করেছে দলটি। সরকারের সমালোচনা করতে ও নিজেদের জনপ্রিয়তা বাড়াতে এবারের যাত্রা ১৫টি রাজ্য ও ১১৫টি জেলা দিয়ে ৬ হাজার ৬০০ কিলোমিটার অতিক্রম করবে।তকাল কর্মসূচির প্রথম দিন যাত্রার উদ্বোধন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি রাহুলের হাতে জাতীয় পতাকা তুলে দেন। ভাষণে খাড়গে বলেন, দেশে একটি স্বৈরাচারী শক্তির উত্থান ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংবিধান বাঁচাতে কংগ্রেসের এই অভিযান। রাহুল গতকাল যাত্রার প্রথম দিনে ১০ কিলোমিটার হেঁটেছেন। ৬৭ দিনের মাথার মুম্বাই পৌঁছাবেন রাহুল। তবে…
অনেক দিন ধরেই অভিনয়ে নিয়মিত নন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চম্পা। পরিবার নিয়েই এখন যত ব্যস্ততা তার।কিছুদিন পর বাংলাদেশ বাহিরে য়াওয়ার কথা এ অভিনেত্রীর।সেখান থেকে ফিরেই অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে, তবে এর জন্য ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় থাকবেন বলে জানালেন।চম্পা বলেন, ‘নিয়মিতই অভিনয়ের প্রস্তাব আসে। কিন্তু সমস্যা হচ্ছে, যে চরিত্রে অভিনয় করব তার প্রতি আগে নিজের আগ্রহ জন্মাতে হবে।শুধু কাজই নয়, একজন শিল্পীকে সেটে ঠিকঠাক সম্মান যেন দেওয়া হয় সেই দিকটাও বিবেচনায় থাকবে। গল্প ও চরিত্র ভালো লাগলেই অভিনয়ে আবার নিয়মিত হব।’
গতকাল সকালে অর্ষা নিজের ফেসবুকে ইমরানের সঙ্গে বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করে জানান দিয়েছেন সুখবরটা। নাজিয়া হক অর্ষার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।বিয়েটা আমাদের মোহাম্মদপুরের বাসাতেই হয়েছে। ছবিগুলো বিয়ের পরের দিন তোলা। আসলে বিয়ের দিন অত্যন্ত সাদামাটাভাবে সব হয়েছে, ছবিও তোলা হয়নি সেদিন। পরদিন আমার বোনেরা বলল, কিছু ছবি তুলে রাখা উচিত। তারাই সিদ্ধান্ত নিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছবি তুলবে।তিন মাস আগে আমাদের বাগদান হয়। মাসখানেক আগে হয়েছে বিয়ে। তবে সেই দিনটা প্রকাশ করতে চাইছি না। শিগগির একটা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব। সেদিনটাকেই আমরা বিয়ের দিন হিসেবে মনে রাখতে চাই।আমার মা অসুস্থ। তাঁকে বিছানায় রেখে নাচ-গান, হৈ-হুল্লোড় করাটা…

