
সিলেটের বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নদীসংলগ্ন বালুর স্তূপের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ রোববার বেলা ১১টার দিকে বালাগঞ্জ উপজেলার বদরনগর এলাকা থেকে এই একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বালাগঞ্জ উপজেলার বদরনগর গ্রামে অভিযান চালায়। এ সময় স্লুইসগেট–সংলগ্ন বড়ভাগা নদীর পাশে বালুর নিচ থেকে একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় বন্দুকের মালিক কিংবা সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমদ প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর সদস্যরা পরবর্তী সময়ে অস্ত্রটি থানায় হস্তান্তর করবেন। থানায় জমা হওয়ার পর পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।

© 2025 Mohona Sangbad. Development by Tanvir Ahmed – Legal Tech IT.