Author: mh sohag

বাংলাদেশি মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে দেশটির বেশ কিছু উগ্রতাবাদী গোষ্ঠী তীব্র বৈরিতা দেখাচ্ছে। বেশ কিছু ক্লিপ সামনে এসেছে, যাতে সরাসরি হুমকি দেওয়া হয়েছে তাকে। তবে সেসবকে খুব বেশি আমলে নিচ্ছে না বিসিসিআই। বরং জানাচ্ছে, বাংলাদেশ যেহেতু ভারতের শত্রু রাষ্ট্র নয়, সেহেতু মোস্তাফিজেরও আইপিএল খেলতে বাধা নেই। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা অস্বস্তিকর হয়ে পড়ে। এর প্রভাব খেলাধুলাতেও পড়ে। যদিও মোস্তাফিজ গেল মৌসুমে আইপিএলে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আসন্ন আইপিএলের আগে পরিস্থিতিটা আরও ঘোলাটে হওয়ার ফলে এবার কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া বাঁহাতি এই পেসারের খেলা নিয়ে শঙ্কা জাগে। তবে বিসিসিআই জানায়, বর্তমান…

Read More

ইংরেজি ২০২৬ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে শনিবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদাই এই দাম বৃদ্ধির পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছে। আর ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৪ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘মূল্যবান ধাতুগুলো অনেকটাই ২০২৫ সালের ধারাবাহিকতায় ২০২৬ সাল শুরু করছে।’ ২০২৫ সালে বুলিয়ন বাজারে দুর্দান্ত…

Read More

এ বছর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’।  গত বছরের শুরুতেই ঘোষণা করা হয়, প্রথমবারের মতো সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় অভিনয় অভিনয় করতে যাচ্ছেন ভারতের প্যান ইন্ডিয়া তারকা প্রভাস। তখন থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যায়।  এবার প্রকাশ পেল ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক। নববর্ষের শুরুতে মধ্যরাতে ঠিক বারোটায় (০১ জানুয়ারি) ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়।  ফার্স্ট লুক প্রকাশের পর তা মুহূর্তেই নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।  বছরের শুরুতে প্রথম লুক প্রকাশকে নির্মাতার একটি পরিকল্পিত প্রচারণামূলক কৌশল হিসেবেই দেখা হচ্ছে। এর আগে গতকাল ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাঙ্গা লেখেন, ‘স্পিরিট-এর প্রথম পোস্টারের জন্য আর…

Read More

রেকর্ড বইয়ে জস বাটলারের পাশে বসলেন বাবর আজম। বিগ ব্যাশ লিগে (বিবিএল) বৃহস্পতিবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচে সিডনি সিক্সার্সের হয়ে ৪৬ বলে অপরাজিত ৫৮ রান করে বাবর এই কীর্তি গড়েন। চারটি চার ও একটি ছয়ে সাজানো তার ইনিংসের সহায়তায় সিডনি সিক্সার্স ছয় উইকেটে হারায় মেলবোর্ন রেনেগেডসকে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি পাকিস্তানের তারকা ব্যাটার বাবরের ৯৭তম হাফ সেঞ্চুরি, যা সাবেক ইংল্যান্ড অধিনায়ক বাটলারের সমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের ১১৩টি। ১০৫ হাফ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। সমান ৯৭টি করে ফিফটির সৌজন্যে বাবর ও বাটলার যুগ্মভাবে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা অ্যালেক্স হেলসের ফিফটির সংখ্যা ৯২টি।…

Read More

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর আরও চাপ বাড়াতে দেশটির তেলখাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতে পরচিালিত চারটি কোম্পানি ও সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে তথাকথিত মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে দুই ডজনেরও বেশি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। ডিসেম্বরের শুরুতে মাদুরোর ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা বহির্গমনকারী সব অনুমোদিত জাহাজের ওপর অবরোধের ঘোষণা করেন ট্রাম্প। এর ফলে দেশটির…

Read More

ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় মাতৃত্বের ঘোষণা দিয়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। কন্যা রাহার কারণে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানেন কিনা, তা নিয়েও গুঞ্জন উঠে বলিউডে। তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে রাহাকে গর্ভে নিয়েই করেন হলিউড ডেব্যু সিনেমা ‘হার্ট অফ স্টোন’। তবে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা অপরিবর্তিত রয়েছে। তবে মাতৃত্বের কারণে কাজের পরিধি কিছুটা কমিয়ে এনেছেন। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট। পাঁচ বছর প্রেমের পর রণবীরের মুম্বাইয়ের বাড়ি ‘বাস্তু’তেই বসেছিল বিয়ের আসর। বিয়ের দুই মাসের মাথায় সন্তান আসার খবর দেন এই দম্পতি। সাক্ষাৎকারে তিনি…

Read More

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার উসমান খাজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম অ্যাশেজ টেস্ট হবে তার শেষ ম্যাচ। এটি হবে তার ৮৮তম টেস্ট। ম্যাচটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এখানেই শুরু হয়েছিল তার প্রথম শ্রেণির ক্রিকেট জীবন। ৩৯ বছর বয়সী খাজা শুক্রবার সকালে সতীর্থদের সিদ্ধান্তটি জানান। তার টেস্ট ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে। রিকি পন্টিং চোটে পড়ায় সুযোগ পান তিনি। ১৫ বছরের ক্যারিয়ারে টেস্টে তার রান ছয় হাজারের বেশি। অবসর ঘোষণার সময় আবেগাপ্লুত কণ্ঠে খাজা বলেন, ‘আমি এসসিজির কাছেই থাকতাম। কুক রোডে। ছোটবেলায় একদিন মাইকেল স্ল্যাটারকে লাল ফেরারিতে যেতে দেখে ভাবতাম, একদিন আমি টেস্ট ক্রিকেটার হব। তখন…

Read More

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে ‘পুনরায় গড়ে তোলার’ প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই শহরে নতুন যুগ শুরু হচ্ছে এবং তার প্রশাসন সাহসী ও দৃঢ়ভাবে কাজ করবে। ৩৪ বছর বয়সি মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। এছাড়া তিনি কুরআনের শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করা প্রথম মেয়র। মামদানি বলেন, ‘আজ আমরা সাহসিকতার সঙ্গে শাসন শুরু করছি। হয়তো সবসময় সফল হবো না, তবে চেষ্টা করার সাহস কখনো হারাব না।’ তিনি আরও বলেন, ‘আমি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতি মানি এবং সেই নীতিতেই শাসন করব। আমাকে কখনো চরমপন্থি বলা হলেও নীতি ত্যাগ করব…

Read More

সম্প্রতি আইপিএলের মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। আর এ ঘটনা কেন্দ্র করেই এবার চরম তোপের মুখে পড়েন বলিউড বাদশাহ। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম। এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হয়। তবে এবারের সরাসরি ‘গাদ্দার’ বলে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুললেন এ বিজেপি নেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইপিএলে মোটা অংকের বিনিময়ে মোস্তাফিজকে নিজেদের ডেরায় টানায় কেকেআরের…

Read More

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিসিবির আঞ্চলিক শাখা অফিস চালু হচ্ছে। বিসিবির শাখা অফিসের যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেট থেকে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে বিসিবি সিলেট অফিসের। বোর্ডের একটি সূত্র বিষয়টি জানিয়েছে। দেশের ক্রিকেট তৃণমূলে ছড়িয়ে দিতে বিভাগীয় পর্যায়ে বিসিবির আঞ্চলিক কার্যালয় গঠনের পরিকল্পনার অংশ হিসাবে এই উদ্যোগ। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে। সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম। তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে। এছাড়া আঞ্চলিক…

Read More