
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ২৮ নভেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশীকালে বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারের সময় মাদক কারবারীসহ দেশীয় চোলাই মদ আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি সংলগ্ন সড়কপথ ব্যবহার করে মাদক পাচার করা হবে। প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে ২ বিজিবি অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী দমদমিয়া চেকপোস্ট এলাকায় অভিযানিক দলের টহল ও সতর্কতা বৃদ্ধি করা হয়। পরিকল্পনা অনুযায়ী আজ ১৯২০ ঘটিকায় দমদমিয়া চেকপোস্টে দায়িত্বরত সদস্যগণ টেকনাফগামী বিভিন্ন যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনার এক পর্যায়ে লক্ষ্য করে যে, একজন ব্যক্তি চেকপোস্টে পৌঁছানোর আগেই যানবাহন থেকে নেমে যায়। পরবর্তীতে উক্ত ব্যক্তি রাতের অন্ধকারের সুযোগে অপর সহযোগীর সহায়তায় পাহাড়ের ঢাল বেয়ে বিওপি সংলগ্ন সীমান্ত রেঁস্তোরার পিছন দিয়ে মাদক পাচারের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যগণ সতর্ক ও কৌশলগত অবস্থান গ্রহণের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ একজন মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে, অপর সহযোগী বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
ধৃত আসামীর বিস্তারিত পরিচয় নিম্নরূপ
মোঃ আতাউল্লাহ(২২), পিতা-সালেহ আহমেদ, গ্রাম-দমদমিয়া (৯নং ওয়ার্ড), পোস্ট-রঙ্গীখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
মাদক পরিবহনের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু এবং আটককৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


