
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে ১২০ কোটি টাকা মূলধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ইতোমধ্যে তাদের সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজকে মূলধন যোগানের অনুমোদন দিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকও ১২০ কোটি টাকা মূলধন প্রদান করার অনুমোদন দিয়েছে।
মূলধন বাড়ানোর এই পদক্ষেপের ফলে ব্যাংক এশিয়া সিকিউরিটিজের আর্থিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।


