
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি
অদ্য ১৯/১২/২০২৫ খ্রি. তারিখ ভোর অনুমান ০৪:২০ ঘটিকায় টেকনাফ মডেল থানা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ কুতুবদিয়া পাড়া এলাকার প্রবাসী করিম উল্লাহর বসত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনাকালে তার স্ত্রী মোস্তফা খাতুন মুন্নির শয়ন কক্ষ হতে ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোস্তফা খাতুন মুন্নি কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। টেকনাফ থানার ,এফআইআর নং-৫২, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-৯২৯, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
আটককৃত আসামী:
মোস্তফা খাতুন মুন্নী(৩৩), স্বামী- করিম উল্লাহ, পিতা- মৃত আব্দুল গফুর, সাং- কুতুবদিয়া পাড়া, ০৩ নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার ।
উদ্ধারকৃত আলামত:
৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা।
মাদক কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন।
আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


