
মাত্র তিন মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণের ঘোষণা দেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো শুটিং। এর আগে বলিউডেও নির্মিত হয়েছিল মোদির বায়োপিক। ‘পিএম নরেন্দ্র মোদি’ নামের সেই সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। ওই সিনেমায় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন রূপে মোদির জীবনকথা দর্শকদের সামনে তুলে ধরার প্রস্তুতি চলছে।
নরেন্দ্র মোদির বায়োপিক ‘মা বন্দে’ সিনেমায় প্রধানমন্ত্রীর জীবন-সংগ্রাম, রাজনৈতিক কর্ম এবং মায়ের ভালোবাসা তুলে ধরা হবে। মোদি মাকে হারিয়েছেন ২০২২ সালে, তার জীবনে মায়ের অবদানও বিশেষভাবে দেখানো হবে।
উন্নি মুকুন্দন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলা একটি গুজরাটি উক্তি তাকে অনুপ্রাণিত করে— ‘ঝুকবানু নেহি’, যার অর্থ কখনো মাথা নিচু করা নয়, সবসময় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা।


