
অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী একটা সময় বলিউড রাজত্ব করেছিলেন। কথিত আছে এ দুই নায়িকার নাকি সম্পর্ক ভালো ছিল না। যদিও বলিউড নায়িকাদের মধ্যে শীতল লড়াই কোনো নতুন ঘটনা নয়। এ নিয়ে তাদের মধ্যকার ‘ক্যাটফাইট’ বারবার আলোচনার খরাকে পরিণত হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীদেবী প্রসঙ্গে কথা বলেন মাধুরী।
শুধু তাই নয়, শ্রীদেবী মারা গেলে মাধুরী ‘কলঙ্ক’ সিনেমায় তার জায়গা নেন। শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর সেই সময় মাধুরীর জন্য একটি বিশেষ পোস্টও শেয়ার করে নিয়েছিলেন। করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় শ্রীদেবীর থাকার কথা ছিল। তবে অভিনেত্রী মারা যাওয়ার পর, পরিচালক সেই প্রস্তাব নিয়ে যান মাধুরীর কাছে।
এ সময় জাহ্নবী কাপুর সামাজিক মাধ্যমে লেখেন, কলঙ্ক তার মায়ের হৃদয়ের খুব কাছের একটি সিনেমা। বাবা ও খুশি কাপুর (শ্রীদেবীর ছোট মেয়ে) এবং আমি মাধুরীজির কাছে কৃতজ্ঞ সেই সিনেমার অংশ হওয়ার জন্য।
উল্লেখ্য, মাধুরী আপাতত তার নতুন সিরিজ মিসেস দেশপান্ডের মুক্তি উপভোগ করছেন, যা ভালো সাড়া পাচ্ছে। এতে তিনি এমন একজন বন্দি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি খুনের মামলায় পুলিশকে সহায়তা করেন।


