
কক্সবাজারের টেকনাফে দাওয়াত দিয়ে এনে পাহাড়ে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং ৫দিন পর পুলিশ পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে হাত পা ও মুখ বাধা অবস্থায় নারী-পুরুষ ও শিশু সহ ৫ জন উদ্ধার করেছে।
মঙ্গলবার গভীর রাতে বাহারছড়া বড় ডেইল পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গত ৩ সেপ্টেম্বর টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন জাহাজপুরা এলাকা থেকে তাদের জিম্মি করে রেখে দেওয়া হয়।
উদ্ধারকৃতরা হচ্ছে, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের সোনাপাড়া এলাকার বাসিন্দার শফিউল আলমের ছেলে আদনান (২১), শফিকের ছেলে মোঃ হাসেম (২২), আবু তাহেরের স্ত্রী রাফিয়া বেগম (৩০), আবু তাহেরের মেয়ে আছমা আক্তার (১৪), আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম (১০)। সোমবার গভীর রাতে (৯ সেপ্টেম্বর) বাহারছড়া বড় ডেইল পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গত ৩ সেপ্টেম্বর টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন জাহাজপুরা এলাকা থেকে তাদের অপহরণ করে ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) যায়েদ নূর জানান, গত ২ সেপ্টেম্বর মোঃ আদনান ও তার বন্ধু মোঃ হাশেম টেকনাফের বাহারছড়া শামলাপুর বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন। বিষয়টি অপহৃত পরিবারের কাছ থেকে জানার পর বাহারছড়া পুলিশ ফাঁড়ির নেতৃত্বে পুলিশের একটি টিম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাত পা ও মুখ বাধা অবস্থায় অপহৃত ৫ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে।


