
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) সর্বোচ্চ দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ৪০ শতাংশ। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩৯ শতাংশ, যা সর্বশেষ লেনদেন হয়েছে ৬১ পয়সায়।


