
গাজায় টানা বৃষ্টিতে তীব্র বন্যার সৃষ্টি হওয়ায় বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বহু মানুষের তাঁবু প্লাবিত হয়েছে। আরব গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের গণহত্যার কারণে গাজার প্রায় পুরো জনসংখ্যাই এখন বাস্তুচ্যুত। পুরো অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।
দুই মাস ধরে যুদ্ধবিরতি চললেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী ঘর নির্মাণের কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি।


