নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মিলন হাওলাদার (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদারকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে মনাই হাওলাদারকান্দির বাসিন্দা মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে। মিলন হাওলাদার চরভাগা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন বলেন, আমরা আজ ভোরে বিশেষ করে ডেভিল হান্ট ফেস-২ অভিযান পরিচালনা করে তাকে চরভাগা ইউনিয়ন থেকে গ্রেফতার করি। তাকে চরকুমারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের লিফলেট বিতরণ মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। পরে সোমবার ১১টার দিকে আদালতে সোপর্দ করা হয়।


