‘হৈল বাবা কুড়িখাঁই, নাচতে-নাচতে বেস্তে যাই’। কুষ্টিয়ার লালন উৎসব-মেলার পর সাধু-সাধক, পীর-ফকিরদের উপস্থিতিতে দেশের অন্যতম বৃহত্তম কুড়িখাঁই মেলা অভিমুখী কাফেলা থেকে এমন উচ্চারণ শোনা যায়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে দর্শনার্থীদের এমন কাফেলা। শিশু-কিশোরদের মনোরঞ্জনে বিশাল এ মেলার আয়োজনের সঙ্গে তাল মিলিয়ে এখানে সাধক-ফকির এবং বাউলদের গান-বাজনার আসর বসলেও শেষপর্যন্ত জামাই-বউয়ের মাছের মেলা সব কিছুকে ছাপিয়ে যায়। এ আনন্দ আয়োজন ও প্রাণের মেলায় অংশ নিতে ব্যাকুল হয়ে ওঠে বিভিন্ন বয়সের নারী-পুরুষ। মাছের ক্রেতারা হচ্ছেন- বিভিন্ন স্থানে বিয়ে দেওয়া কটিয়াদী উপজেলার জামাইরা। এবার মেলায় বিশাল বিশাল মাছের…
Author: adminms
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে গেলে মিয়ানমার সীমান্ত থেকে ৬ রোহিঙ্গা ও ৪ স্থানীয় সহ ১০ জন জেলে আরাকান আর্মি হাত থেকে এখনো ছাড়া পাইনি বলে জানা গেছে। স্থানীয় জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬), মো. হাছান (১৬)। রোহিঙ্গা জেলেরা হলেন-টেকনাফ হ্নীলা ২৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নাজিমুদ্দিন (২৭), কবির আহাম্মদ(৩৬) আমান উল্লাহ (৫৪), মোহাম্মদ হোসাইন(২৫), হামিদ হোসাইন (৪৮) ও নুর হোসেন ( ৩৯)। এ বিষয়ে টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বলেন, গত শনিবার ৯ ফেব্রুয়ারি ২৬ নম্বর ক্যাম্পের বি ব্লকের ৬ রোহিঙ্গা জেলে ইঞ্জিন চালিত…
কক্সবাজারের টেকনাফের খারাংখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গ্রেফতার কৃত আসামী টেকনাফের হ্নীলা নেছারপাড়া এলাকার নূর কবিরের ছেলে নূর মোস্তফা (২০)। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাকারবারীরা মায়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে নিয়ে আসতে পারে এমন এক গোপন তথ্য পর্যালোচনা করে (১৫ ফেব্রুয়ারি) খারাংখালী বিওপির একটি বিশেষ টহলদল মোস্তাকের ঘের এলাকায় গমন করে এবং কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহল পরিচালনার এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে মায়ানমার হতে একটি নৌকা বাংলাদেশ পার্শ্বে জেলের ছদ্মবেশে নৌকায়…
কক্সবাজার টেকনাফের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি হাতবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাসহ ২ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলেরডেইল এলাকার একটি জরাজীর্ণ বাড়ি থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশিকুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ফুলের ডেইল নামক এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ভোর ৩টায় অভিযান শুরু…
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা গত ছয় মাসের বর্ণনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন,সারা বাংলাদেশসহ আমরা নেতা কর্মীরা এ সরকারের পাশে দাঁড়িয়েছি, আন্তর্জাতিক সমাজ দাঁড়িয়েছে, জাতিসংঘ দাঁড়িয়েছে, ফ্যাসিস্ট গভর্মেন্ট এই সরকারের নিয়ে যে পাঁয়তারা ছিল, বিভিন্ন মিথ্যে ফুলঝুরি ছিল আমাদের অবস্থানকে নিয়ে, জাতিসংঘের রিপোর্ট আসার পর অনেকটাই ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে। ছাত্রজনতার আন্দোলনে যারা শহিদ হয়েছে, তাদের আত্মত্যাগকে আমাদের কর্মকাণ্ডে কোনোভাবেই যেন অপমানিত না করে। তিনি বলেন, আগামী ৬…
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্ব এখনো সুস্পষ্ট হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, এমন অবস্থায় যেকোনো নির্বাচন আমাদের জন্য হবে বিপজ্জনক। আপনারা আপনাদের কর্তৃত্ব নিশ্চিত না করে যদি নির্বাচনের দিকে যান তাহলে এ নির্বাচন হতে পারে অত্যন্ত খারাপ। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক জায়গা থেকে আশ্বাস পেয়েছি। আমরা যদি সেই সহযোগিতা পাই তাহলে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। জাতিসংঘ যে সহযোগিতার কথা বলেছে, সেটি আমাদের জন্য…
৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। এতে দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি অংশ নিয়েছেন বিদেশিরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ৪৯ দেশের ১,৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। বিশ্ব ইজতেমার আয়োজক নিজামুদ্দিন অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আরব থেকে ৮৯ জন, পশ্চিমবঙ্গ থেকে ২৬৪ জন, পাকিস্তান থেকে ৪২৬ জন ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া ৫১৭ জন ইংলিশ ভাষাভাষী এবং ছাত্র ও প্রবাসীসহ মোট ১,৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। আগত বিদেশিদের সবচেয়ে বেশি রয়েছে ভারতের ৬৫৮। এরপর ইন্দোনেশিয়ার ২৬৭ জন। এছাড়া অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, কম্বোডিয়া,…
ক্রিকেট বিশ্বের এই সময়ের সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন হলেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার একাধিক রেকর্ড গড়ে স্বদেশি তারকাদের তুলনায় অনন্য উচ্চতায় আছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বাবর আজমকে ফর্মে ফেরাতে বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা বিভিন্ন টিপস দিয়ে থাকেন। কিন্তু ইংরেজি সম্পর্কে বাবর আজমের ভালো ধারণা নেই। যে কারণে তিনি সমস্যায় পড়ে যান। এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হার্সেল গিবস বলেছেনন, আমার মনে হয়ে বাবরের সঙ্গে একটা ভাষাগত সমস্যা তৈরি হতে পারে। কারণ তোমরা জানো যে ওর ইংরেজি খুব একটা ভালো নয়। তাই ওর সঙ্গে কথা বলা যা যোগাযোগ রাখাটা…
জ্বালানি নীতি পরিচালনার জন্য ‘জাতীয় জ্বালানি আধিপত্য কাউন্সিল’ গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। খবর আনাদোলু এজেন্সির। কাউন্সিলটি স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম পরিচালনা করবেন এবং এর ভাইস-চেয়ার হবেন জ্বালানি সচিব ক্রিস রাইট। ওভাল অফিসে ওই আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে আমাদের জ্বালানি বেশি এবং এখন আমরা তা উন্মুক্ত করতে যাচ্ছি। তিনি আরও বলেন, জ্বালানি দিয়ে যেকোনো দেশের তুলনায় আমরা বেশি অর্থ উপার্জন করতে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্লিন এনার্জি রয়েছে। এটা পেয়ে আমরা ভাগ্যবান। আমি এটাকে আমাদের পায়ের তলায় ‘তরল সোনা’ বলি এবং আমরা তা কাজে লাগাবো।…
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে যায় শেখ হাসিনা। আওয়ামী সভানেত্রীর পলায়নের খবরে রাজধানীসহ সারা দেশে বের হয় বিজয় মিছিল। এরকম বিজয় মিছিলে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে শহিদ হন হাসান। কিন্তু এতদিন তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অবশেষে দীর্ঘ ৬ মাস পর হাসানের পরিচয় মিলেছে। হয়েছে জানাজাও। পরে তাকে দাফন করা হয়। শহিদ হাসান ভোলার কাচিয়া ইউনিয়নের সামাদার গ্রামের বাসিন্দা। যাত্রাবাড়ীর কাপ্তাই বাজারে ভগ্নিপতির ইলেকট্রনিক দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। সবশেষ কয়েক মাস ধরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে ছিল হাসানের লাশ। পাওয়া যাচ্ছিল না তার পরিচয়ও। অবশেষে ডিএনএর মাধ্যমে হাসানকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার লাশ পরিবারের…

