Author: adminms

রাজধানীর ইসলামবাগে একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম যুগান্তরকে জানান, রাজধানীর ইসলামবাগে একটি ভবনে আগুনে লেগেছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।

Read More

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহিদ হাসান নাসরুল্লাহর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে আয়োজক কমিটি। এই অনুষ্ঠানে বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজক কমিটির প্রধান আলী দাহের শুক্রবার বলেছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন। এদিন হিজবুল্লাহর সাবেক দুই মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শেষ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হবে। দিনটি তরবারির ওপর রক্তের বিজয়ের ক্ষেত্রে আরেও একটি প্রমাণ হিসেবে গণ্য হবে। এই দুই নেতার শাহাদাত ভবিষ্যতেও বিশ্বের মুক্তিকামী মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আলী দাহের বলেছেন, ২৩ ফেব্রুয়ারি হচ্ছে মজলুমদের নেতার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের দিন।…

Read More

লক্ষ্মীপুরের রায়পুরে ‘মানবিক সহায়তা’ হিসেবে প্রাপ্ত ত্রাণের ঢেউটিন ও নগদ টাকা বিতরণে অনিয়মের ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের ঘরবাড়ি মেরামত ও পুন:নির্মাণের জন্য এগুলো বরাদ্দ দেওয়ার কথা। অথচ অধিকাংশ বরাদ্দই পেয়েছেন পাকা ভবনের মালিক, রাজনৈতিক পরিবার ও ইউএনও কার্যালয়ের গাড়ির চালক, পিয়ন ও তাদের লোকজন। অনিয়ম ধরা পড়ায় আওয়ামী লীগ নেতা মাহেদুল ইসলাম মাদুর গোয়ালঘর থেকে টিন উদ্ধার করে আরেক দুঃস্থকে দিয়েছে ইউএনও। এর আগে গত বছরের ২৩ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয় থেকে ৪০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ আসে। ওই বরাদ্দ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১৬ জনের…

Read More

ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Advertisement মোদির সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বাণিজ্যিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় উগ্র ইসলামিক জঙ্গিবাদের হুমকিকে প্রতিহত করতে ওয়াশিংটন ও দিল্লি একসঙ্গে কাজ করবে বলে জানায় ট্রাম্প। ট্রাম্প জানান, ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে চুক্তিবদ্ধ হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল ও গ্যাস কিনবে। এর মাধ্যমে উভয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। হোয়াইট হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের ঠিক আগেই…

Read More

দাবিমতো পণের ১০ লাখ টাকা দিতে পারেননি বাপের বাড়ির লোকেরা। সেই ‘অপরাধে’ বধূকে নির্যাতনের পর এইচআইভি সংক্রমিত সুচ ফুটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারনপুরে। আদালতের নির্দেশে সেই নারীর শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। খবর আনন্দবাজারের। সাহারনপুরের পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন বলেন, আক্রান্ত নারী সাহারনপুরের বাসিন্দা। আমরা তার স্বামী, দেওর, ননদ এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের চেষ্টা, বধূ নির্যাতন, ইচ্ছাকৃত ভাবে ক্ষতি করার চেষ্টা, বিষপ্রয়োগ করে খুনের চেষ্টাসহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। শুধু তাই নয়, আলাদা ভাবে পণ সংক্রান্ত মামলাও দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি…

Read More

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সা’দাতে হাজার হাজার মানুষ সমাবেত হয়ে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সা’দার বিভিন্ন জেলায়, যেমন মাজজ, ঘামর, আল-ধাহের, বকিম, কিতাফ ও আল-বোকেই, আল-হাশওয়া, মনাব্বিহ, এবং কাটাবিরে বিশাল প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়, যা ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানিয়েছে। প্রতিবাদকারীরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরের মতো দেশে স্থানান্তরের পরিকল্পনা নিন্দা করেছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিন এবং ইয়েমেনের পতাকা হাতে নিয়ে ট্রাম্পের স্থানান্তর পরিকল্পনার বিরুদ্ধে স্লোগান দেন। তারা ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলন এবং প্রতিরোধ অক্ষের অন্যান্য গোষ্ঠীকে সমর্থন…

Read More

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে তিনি পুনরায় আলোচনা শুরু করতে চান এবং তার আশা, এইভাবে তিনটি দেশই প্রতিরক্ষা খাতে তাদের বিপুল ব্যয়কে অর্ধেকে নামিয়ে আনতে সহমত হবে। বৃহস্পতিবার ওভাল দফতরে সংবাদদাতাদের তিনি এসব কথা বলেন। খবর ভয়েস অব আমেরিকার। ট্রাম্প বলেন, দেশের পারমাণবিক অস্ত্র প্রতিরোধ পুনর্নির্মাণে শত শত কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। তিনি বলেন, এই খাতে ব্যয় সংকোচন করতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিদের কাছ থেকে অঙ্গীকার আদায়ে সক্ষম হবেন বলে তিনি আশা করেন। ট্রাম্প বলেন, আমাদের একেবারে নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো চুক্তি নেই। এই বিশ্বকে (এই অস্ত্র দিয়ে) ৫০ বার, ১০০ বারের…

Read More

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। গত ১৬ বছরের শাসন আমলে শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম খুন ও হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)-এর তথ্যানুসন্ধান দল। জাতিসংঘ সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম, খুন নিয়ে যেই প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ। যা নিয়ে বিস্তর প্রতিবেদন করেছে জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। গত ১১ অক্টোবর আইন…

Read More

ভালোবাসা দিবসে ভালোবাসার সময় নেই টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। সকাল থেকে ব্যস্ত থাকেন হইচই ওয়েব প্ল্যাটফর্মের সিরিজে। তবে বিধি বাম, ভ্যালেন্টাইনস ডের ভোরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে শয্যাশায়ী অভিনেত্রী। গত বছরই দীপাবলিতে বলিউডের চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী। বিশেষ বিশেষ দিনে সঙ্গীর সময় কাটাতে মুম্বই উড়ে যান নায়িকা। এবছর ‘ভ্যালেন্টাইনস ডে’-র দিনেও ছিল বিশেষ পরিকল্পনা। তবে পায়ে চোট পাওয়ার কারণে সব বানচাল হল ঋতাভরীর। সম্প্রতি একটি গণমাধ্যমে খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন অভিনেত্রীর মা শতরূপা সান্যাল। জানিয়েছেন বীভৎসভাবে পা ফুলে গেছে অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শ মেনে উঁচু জায়গায় পা তুলে রাখতে হয়েছে তাকে। সঙ্গে অনবরত বরফ দেওয়া হচ্ছে। এদিকে…

Read More

রাজশাহীর মোহনপুর থানায় দায়িত্ব পালনকালে আকবর আলী (৪৯) নামে এক পুলিশ কর্মকর্তার (এএসআই) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকবর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পর ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আকবর। আনুমানিক ৩টার দিকে অসুস্থতা বোধ করেন তিনি। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে আকবরের মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।…

Read More