আইন আদালত

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির একটি বিশেষ দল বরিশালে অভিযান চালিয়ে তাকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করে। সিআইডির প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।…

Read More

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আছে ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। মো. আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। উক্ত মামলার এজাহারে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আ. লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আ. লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া প্রমূখককে। এজাহার থেকে জানা গেছে, ৪ আগস্ট রাত ৮ টার সময়ে চিটাগাংরোডস্থ ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন। আন্দোলন দমাতে সেসময় উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদী ছেলের পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। এরপর থেকে ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল।

সুনামগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)। সোমবার রাতে র‌্যাব-৯ মিডিয়া সেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে সোয়েব মিয়া, একই উপজেলার পাগলা গ্রামের সাজলু মিয়ার ছেলে আজাদ, ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে রুয়েল আহমদ, খিদ্রাকাপন গ্রামের কিরণ মিয়ার ছেলে আলী হোসেন ওরফে আফজাল হোসেন ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নয়ানি গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে আমির হোসেন। র‌্যাব-৯ সিলেটর মিডিয়া সেল জানায়, র‌্যাব-৯ সিপিসি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম মাধবপুরের তেলিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ ওই চার মাদক কারবারি সোয়েব, আজাদ, রুয়েল, আলী হোসেন ওরফে আফজাল হোসেনকে গ্রেফতার করে। র‌্যাবের একই ক্যাম্পের অপর এক অভিযানে সোমবার সকাল সাড়ে ৮টায় ১০ কেজি গাঁজাসহ মাধবপুরের তেলিয়াপাড়া থেকে আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ফয়সাল

নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মনোয়ার হোসেন (সোহেল)

উপদেষ্টা মন্ডলির সভাপতিঃ এস এম মোশাররফ হোসেন

মোবাইলঃ 01715-562681, 01577-226747

ই-মেইলঃ mohonasangbadnews@gmail.com

অফিসঃ 5/11 নয়াপাড়া, দনিয়া যাত্রাবাড়ী ঢাকা-1236

© 2025 Mohona Sangbad. Development by Tanvir Ahmed – Legal Tech IT.