গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় নির্জন এলাকা থেকে আগুনে পোড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক সময়ে উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি অজ্ঞাত যুবকের এবং অন্যটি নিখোঁজ এক মাদ্রাসা শিক্ষার্থীর। পুলিশ জানায়, সকালে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় থেকে অজ্ঞাত যুবক ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাদ্রাসা শিক্ষার্থীর নাম মাহাবুর ইসলাম রনি (১৪)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি পরিবারের সাথে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। গতকাল সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।…
Author: saiful islam
কক্সবাজারের টেকনাফে সদর মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুলিবিদ্ধ শিশুটির নাম আফনান (১২)। সে লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটি এখনো জীবিত রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।’ এ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজ্জাক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। জুলাই ঐক্যের পক্ষে রিটের আবেদন করেন জুলাই ঐক্যের সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (১১ জানুয়ারি) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন বলে ফেসবুক পোস্টে জানানো হয়। এর আগে গতকাল (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, ১২ জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে।
হামজা চৌধুরীর লেস্টার সিটি এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে। শনিবার চেলটেনহ্যাম টাউনকে ২-০ গোলে হারায় দলটি। এই জয়ে লেস্টার উঠে গেছে চতুর্থ রাউন্ডে। দীর্ঘ সময় পর নিজের পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছিলেন হামজা। ম্যাচে তিনি দারুণ পারফর্ম করেন। এই ম্যাচে মাঠে তিনি লেস্টারের নেতৃত্বেও ছিলেন। ম্যাচের ২৩ মিনিটে লেস্টারকে এগিয়ে দেন প্যাটসন দাকাকা। জাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোলে লিড নেয় অতিথিরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিদিদি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তবে হামজারা দুই গোলের লিড ধরে রাখেন। শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে লেস্টার। হামজা শুরু থেকেই একাদশে ছিলেন। প্রতিপক্ষের মাঠে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। মিডফিল্ডে…
বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে এবারই প্রথম মাঠে নেমেছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। আর নেমেই বাজিমাত করে ফেলেছেন। ৮ ম্যাচে বল করে তুলে নিয়েছেন ১১ উইকেট। আজ তার বোলিং করার কথা বাবর আজম ও স্টিভেন স্মিথের বিপক্ষেও। তাদের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলতে নেমেছিল হোবার্ট। তবে বাবরদের মুখোমুখি হয়েও বোলিং করা হলো না রিশাদের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ ম্যাচের আগে থেকেই চোখরাঙানি দিচ্ছিল বৃষ্টি। যে কারণে টসে একটু দেরি হয়েছিল। তবে সে বৃষ্টি শেষে টস জিতেছিল রিশাদের দল। তবে অধিনায়ক বেন মেকডরমেট ব্যাটিংয়ে পাঠান সিডনিকে। তখনই দেখা মেলে অভূতপূর্ব এক দৃশ্যের। আধুনিক ক্রিকেটের দুই তারকা ব্যাটার স্টিভেন স্মিথ ও বাবর…
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে মিসর। ম্যাচ শেষে এই জয়কে ‘পারফেক্ট জয়’ বলে উল্লেখ করেছেন মোহাম্মদ সালাহ। তিনি সতীর্থদের প্রশংসাও করেছেন। শনিবার ৩-২ গোলের জয়ে মিসরের তৃতীয় গোলটি করেন সালাহ। এই জয়ে আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়। একই সঙ্গে আফকনে নতুন রেকর্ড গড়েন লিভারপুল তারকা। তিনি এখন পর্যন্ত ১১টি ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল করলেন। ম্যাচ শেষে সালাহ বলেন, ‘এটা ছিল পারফেক্ট জয়। তবে আমি আগেও বলেছি, আমরা আমাদের দেশের জন্য লড়ছি।’ তিনি আরও বলেন, ‘আশা করি আমরা পরের ম্যাচেও এগোতে পারব। প্রতিপক্ষ কঠিন। তবু আমরা আমাদের সেরাটা দেব। আমরা খুব…
দেড় যুগ আগের আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত। রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন। দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান। এদিন দুলু আদালতে উপস্থিত হন। তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। এই রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করে আদালত প্রাঙ্গণ ছেড়ে যান। এর আগে ২০০৮ সালের ৩ আগস্ট সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে মামলা করেন। মামলায় অভিযোগে বলা হয়,…
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আফনান ওই এলাকার হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় তার মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির দাদা আবুল হাশেম বেলা সাড়ে বারোটায় জানিয়েছেন, গুলিবিদ্ধ শিশুটি মুমূর্ষু অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে। খবর পেয়ে বিজিবি, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে। একই সঙ্গে…
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে—এই আশঙ্কায় ইসরাইল ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থানে রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরাইলি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রযটার্সকে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে তেহরান সরকারকে সতর্ক করেছেন। গতকাল ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের ‘সহায়তা করতে প্রস্তুত’ রয়েছে। অধিকারকর্মীদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সপ্তাহান্তে ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত সূত্র ‘সর্বোচ্চ সতর্ক’ বাস্তবে কী বোঝানো হচ্ছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইসরাইল ও ইরান ১২ দিনব্যাপী…

