Author: saiful islam

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। খবর আল জাজিরার। দক্ষিণ লেবাননজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি দূর করতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের ভয়াবহ গণহত্যার নিন্দা জানিয়েছেন লেবাননের…

Read More

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দেওয়া হয় এবার ইলিশ রপ্তানি করা হবে না। মূলত দেশের চাহিদার কথা বিবেচনা করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার। তিনি বলেছিলেন, ‘আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে, সেগুলো অনেক দাম দিয়ে খেতে হয়।’ দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। এ লক্ষ্যে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এ…

Read More

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থানাধীন চান্দলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (৪৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড চান্দুলীপাড়া এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মোহাম্মদ ফারুক (৪৬)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে,কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নস্থ ১নং ওয়ার্ডের অর্ন্তগত চান্দুলীপাড়া এলাকার জনৈক সৈয়দ আহম্মদের বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের…

Read More

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমানের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী রাজউকের চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

Read More

নিজস্ব প্রতিবেদক গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয় এবং ২০ মিনিট সময় ধরে সেটি তাণ্ডব চালায়। বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তাণ্ডবে প্রায় শতাধিক আধা-পাকা ও কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঘর বিধ্বস্ত হয়েছে গাছ ভেঙে পড়ে। এছাড়া ঝড়ে কয়েকশ বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানদি কামিল মাদ্রাসাসহ বেশ কয়েকটিকে শিক্ষা প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাতটি খুঁটি ভেঙে গেছে। এছাড়া আরও তিনটি খুঁটি হেলে পড়েছে এবং অন্তত ২০০ পয়েন্টে গাছ পড়ে তার ছিড়ে গেছে। বিদ্যুৎ অবস্থা স্বাভাবিক হতে ৪-৫…

Read More