Author: saiful islam

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নিয়মনীতি অমান্য এবং অনুমোদিত নকশা ব্যত্যয় করে অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান করা হয়েছে। অভিযানে নকশা অমান্য করে গড়ে তোলা কয়েকটি ভবনের সেটব্যাক ভেঙ্গে অপসারণ করা হয় এবং ডিপিডিসি’র মাধ্যমে নকশা ব্যত্যয়কৃত ৯ (নয়) টি নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫ ইং) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন  ও সাব জোন (৬/২) এবং (৬/৩) অথরাইজড অফিসার, অতিরিক্ত দায়িত্ব; উপপরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) জান্নাতুল মাওয়া এর যৌথ নেতৃত্বে রাজধানীর মাতুয়াইলের হাশেম রোড ও আঃ লতীফ ভূইয়া কলেজ রোড এলাকায় অনুমোদিত নকশা ব্যত্যয়…

Read More

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে ১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) শুরু হওয়া সংলাপ আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী ঢাকার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে চলবে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। ২০১২ সাল থেকে দুই দেশের মধ্যে এই প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় চলমান বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধিদল অংশ নিচ্ছে। আইএসপিআর জানিয়েছে, ওই প্রতিরক্ষা সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়াও এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হবে। উল্লিখিত সংলাপ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা,…

Read More

অন্তর্বর্তী সরকারের আনা সংস্কারগুলোর সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ভবিষ্যতের অগ্রযাত্রা অবশ্যই এসব অর্জনের ভিত্তিতেই নির্মিত হতে হবে। বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, ‘আমরা যখন সংস্কারের কথা বলি, তখন একটি সাধারণ হতাশা দেখা দেয়—পরবর্তী রাজনৈতিক সরকার এলে কী হবে? এসব সংস্কার কি হারিয়ে যাবে? আমি নিশ্চিত করে বলতে চাই-দু’টি বিষয় কখনো হারাবে না। অন্তর্বর্তী সরকারের পুনর্বহাল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠাকে সম্পূর্ণ সুরক্ষিত সংস্কার হিসেবে উল্লেখ করে…

Read More

মাগুরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। নবঘোষিত কমিটিতে রাসেল মজুমদারকে আহ্বায়ক ও সুলতান হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ৭৩ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন খাজা মো. তারিকুল ইসলাম। এছাড়া ৭ জন যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে- মো. সাইদ জোয়ার্দার, মো. জাহিদুল ইসলাম কুদ্দুস, মো. মাজেদুল হক, ইঞ্জি. বি.এম. ফররুখ আহমেদ, মো. তোকান হোসেন, মো. দেলোয়ার হোসেন দৌলত এবং ঝর্না খাতুন।অন্যদিকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ বহু বছর ধরে লোকসানের অন্ধকারে পড়ে আছে। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত রিপোর্ট এবার যে ভয়ংকর বাস্তবতা সামনে এনেছে— তা বিনিয়োগকারীদের মাঝেই নয়, পুরো বাজারেই আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। নিরীক্ষক সরাসরি জানিয়েছেন, কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যাওয়া গভীর শঙ্কার মুখে। শুধু ব্যবসার গতি কমেনি, বরং কোম্পানির টিকে থাকাই এখন বড় প্রশ্নবোধক চিহ্ন। কোম্পানিটি চলতি অর্থবছরে নিট লোকসান করেছে ৩ কোটি ৩০ লাখ টাকা, শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২.৭৫ টাকা। আরও ভয়ংকর হলো— পরিচালন নগদ প্রবাহও ঋণাত্মক, মাত্র (০.০২) টাকা। অর্থাৎ কোম্পানি নিজের দৈনন্দিন কার্যক্রম চালানোর পর্যাপ্ত নগদ অর্থও জোগাড় করতে পারছে না। এ ধরনের পরিস্থিতিতে নিরীক্ষকের মন্তব্য ছিল…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে তালিকায় নাম নেই জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিকশাচালক সুজনের। রিকশাচালক সুজন ঢাকা-৮ আসনে (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) এনসিপি থেকে লড়তে গত ২০ নভেম্বর মনোনয়ন সংগ্রহ করেছিলেন। প্রাথমিক তালিকায় সুজনের নাম না থাকলেও এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি। এনসিপির নেতারা জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে…

Read More

বিশ্ব মানবাধিকার দিবসে আওয়ামী লীগ আমলের গুম,খুন, বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি আজ প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করছে, আমরা সমাধানের পথে বিশ্বাসী। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, কোনো বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না, তা সে সরকারের সমর্থক হোক বা বিরোধী। বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তার ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ১৬টা বছর ধরে বাংলাদেশ একটা কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল। কেউ সেই অন্ধকারকে খুব তীব্রভাবে টের পেয়েছে, কেউ চুপচাপ বয়ে বেড়িয়েছে। কিন্তু যাদের রাজনৈতিক অবস্থান তখনকার পতিত সরকারের বিপরীতে ছিল, তাদের জন্য এই অন্ধকার ছিল নিত্যদিনের…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলামটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রাথমিক তালিকা অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে লড়বেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এদিকে, নরসিংদী ২ আসন থেকে লড়বেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার কথা জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজকে প্রাথমিক তালিকা প্রকাশ করব। আজ যাদের নাম প্রকাশ করব তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করব। এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আমাদের মনোনয়ন তালিকা অনেক ব্যাতিক্রম আছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটের ‘হ্যাঁ’ ভোটে সকলে ভোট…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলামটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রাথমিক তালিকা অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। অন্যদিকে, কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার কথা জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার…

Read More