ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সদস্যভুক্ত ট্রেকহোল্ডার বা ব্রোকারেজ হাউস কে এইচ বি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর–১৪৩) এর অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের পুঁজিবাজারে মধ্যস্থতাকারী এ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শর্ত সাপেক্ষে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কমিটিকে অনুসন্ধান প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড থেকে ৮ কোটি টাকার অনিরাপদ ঋণ নিয়েছে কে এইচ বি সিকিউরিটিজ লিমিটেড। এ বিষয়টি তদন্ত করে দেখবে বিএসইসির অনুসন্ধান কমিটি। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স…
Author: saiful islam
পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী হলে অনুষ্ঠিত এ এজিএমে ডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে নির্বাচিত ১৫ জন সদস্য নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। নতুন পর্ষদ ২০২৬–২০২৭ মেয়াদে আগামী দুই বছর ডিবিএর নেতৃত্ব প্রদান করবে। নবগঠিত পর্ষদে—দ্বিতীয় মেয়াদে পূনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড-এর পরিচালক সাইফুল ইসলাম। —সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান, সিএফএ। —ভাইস প্রেসিডেন্ট হিসেবে…
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৫ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৪ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে…
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা মূল্যের ৪০০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক প্রসংগে। বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা…
পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং মহাপরিচালক ফোন করেন স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাকে। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ‘ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছে। যে কারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার ফোন করেছিলেন। তিনি বলেছেন- এ ঘটনা অমানবিক। এই ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই প্রাণী হত্যায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়াও মহাপরিচালক স্যারও ফোন করে তার পক্ষে মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছেন।’ এদিকে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন…
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মানুষ। এ ঘটনার নিন্দা ও দোষীর শাস্তি দাবি করছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অভিনেত্রী জয়া আহসানসহ বিনোদন জগতের অনেকেই এ নিষ্ঠুরতার নিন্দা ও প্রতিবাদসহ শাস্তির দাবি জানান। নিজের ফেসবুকে জয়া আহসান লিখেছেন- ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’ তার পোস্টে অনেকে একাত্মতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইনের আরও কঠোর প্রয়োগের দাবি তুলছেন। প্রায় এক সপ্তাহ আগে সরকারি বাসভবনের আঙিনায় আটটি ছানার জন্ম দেয় একটি কুকুর। রোববার (৩০ নভেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় গেজেটেড ভবনে বসবাসরত ক্ষুদ্র…
পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গরু জবাইয়ের পর মাংস বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সৈয়দ আহমেদের বাসভবনে গরু জবাইয়ের পর বিভিন্ন এতিমখানা, হাফেজি মাদ্রাসা ও গরিবদের মাঝে মাংস বিতরণ করা হয়। বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন এ মাংস বিতরণ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়। মাংস বিতরণকালে বিএনপি নেতা লেনিন বলেন, সন্তান হিসেবে তারেক রহমানের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন, কর্মী হিসেবে অভিভাবক বেগম খালেদা জিয়াকে তেমন আমাদের প্রয়োজন। দেশের এ সংকটময় মুহূর্তে খালেদা জিয়াকে বাংলাদেশের ১৮ কোটি মানুষের এখন…
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিধি সংশোধন করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৩ ডিসেম্বর) জরুরি এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে মাউশি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির নিমিত্তে অনলাইনে আবেদন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর জারিকৃত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার অনুচ্ছেদ ২-এ শিক্ষার্থীর বয়স নির্ধারণ বিষয়ে সংশোধনী আনা হয়েছে। এতে বলা হয়, জাতীয়…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। বক্তব্যে আমিনুল হক বলেন, ‘আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করি।’ তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি এখন বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দলের…
‘আপনাদের ভালোবাসায় সারাজীবন আবদ্ধ ছিলাম, সারাজীবন থাকতে চাই। আপনাদের খেদমত করার সুযোগ যদি আল্লাহ রাব্বুল আলামিন দেন, তাহলে এটাই হবে আমার জীবনের জন্য সবচাইতে বড় পাওয়া।’ বুধবার পেকুয়ায় নির্বাচনি জনসংযোগের শুরুতে সদর ইউনিয়নের বাগুজারা সাঁকোরপাড় এলাকায় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। মঙ্গলবার মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নিজ জন্মভূমি পেকুয়ায় নির্বাচনি জনসংযোগ শুরু করছেন তিনি। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি প্রথম দিনের মতো নির্বাচনি জনসংযোগ করেছেন। বুধবার পেকুয়ায় নির্বাচনি জনসংযোগের শুরুতে তিনি বলেন, জীবনের শেষমুহূর্ত পর্যন্ত এ দেশে, এ দেশের মানুষের সেবা করার তৌফিক আল্লাহ…

