আগামী ১ নভেম্বর বড়পর্দায় ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। ছবিটিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি দিমরি। সঙ্গে রয়েছেন বিদ্যা বালন ও মাধুরী দীক্ষিত। এখন জোরেশোরে চলছে ছবির প্রচারের কাজ। সম্প্রতি, পুনের একটি বড়া পাওয়ের দোকানে দেখা মিলল কার্তিক ও মাধুরীর। ছবিটি প্রচারে গিয়ে পর্দার মঞ্জুলিকা বিদ্যা বালানকে ডাইনি বলে সম্বোধন করলেন অভিনেতা কার্তিক আরিয়ান! এমন একটি ভিডিও সামনে আসতেই নিমেষে ভাইরাল সামাজিক মাধ্যমে। প্রতিটি প্রচারে গিয়ে তাদের ভরপুর খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার কলকাতায় এসে সিনেমার প্রচারে বিদ্যা বালানকে ডাইনি বলে সম্বোধন করতে দেখা গেল কার্তিককে। ভূত, পেত্নীদের মতোই…
Author: saiful islam
ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হিজবুল্লাহ–প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে নাঈম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদলটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর আলজাজিরার। নাঈম কাসেমকে ১৯৯১ সালে হিবজুল্লাহর উপ–প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন হিজবুল্লাহর তৎকালীন মহাসচিব আব্বাস আল-মুসাভি। হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান থাকার সময়ে নাঈম কামেস দীর্ঘদিন হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। এপর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেম সাফিউদ্দীনের শোনা যাচ্ছিল। কিন্তু হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই ইসরায়েলি আরেক হামলায় সাফিউদ্দীন নিহত হন। হাসান নাসরুল্লাহ নিহত…
ভারতে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে সামরিক বিমানের কারখানা উদ্বোধন করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্পেনের প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ সোমবার (২৮ অক্টোবর) গুজরাটের ভদোদরায় টাটা-এয়ারবাস কারখানার উদ্বোধন করেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই কারখানায় ভারতীয় বিমানবাহিনীর জন্য সি২৯৫ সামরিক বিমান তৈরি হবে। এয়ারবাসের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) এই বিমান তৈরি করবে। এটাই হবে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে সামরিক বিমান তৈরির কারখানা। ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থা আরও দৃঢ় করতে চাইছে। একইসঙ্গে স্পেন ভারতে তাদের বিনিয়োগ বাড়াতে চাইছে। এই প্রকল্পের মাধ্যমে দুই দেশের প্রত্যাশা পূর্ণ হচ্ছে। খবরে বলা হয়েছে, ভদোদরায় প্যারেডের মধ্য দিয়ে স্যা়ঞ্চেজকে অভিবাদন জানানো হয়। তারপর তিনি…
আগামী ২০২৫ সালের জন্য ২৫ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে পিসিবি। যেখানে আগের চুক্তি থেকে বাদ পড়েছেন ফখর জামান। আর এই অবস্থায় হতাশ তিনি। অবসরের কথা ভাবতে শুরু করেছেন তারকা এই ওপেনার। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দল থেকে বাবর আজমের বাদ পড়া নিয়ে পিসিবির দিকে আঙুল তুলেছিলেন ফখর। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যার কয়েকদিন না যেতেই এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন এই তারকা ব্যাটার। যার ফলে ধারণা করা হচ্ছে, ইচ্ছে করেই তাকে রাখা হয়নি কেন্দ্রীয় চুক্তিতে। যদিও টুইট ইস্যু ছাড়াও ফখরকে বাদ দেওয়ার কারণ হিসেবে ফিটনেস ইস্যুকে সামনে এনেছিলেন পিসিবিপ্রধান মহসিন নকভি। কেননা, সবশেষ ফিটনেস পরীক্ষায় ৮…
সুনামগঞ্জ শহরের হাসননগর নিজের বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন মা ও ছেলে। নিহতরা হলেন-ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কাজের ভুয়া এসে ঘরের ভেতরে এই দুজনের রক্তাক্ত লাশ দেখে আশপাশের মানুষকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রহস্য উদঘাটন করতে ডিবি পুলিশ ও সিলেট থেকে পিবিআই এসে কাজ শুরু করেছে বলে জানান সদর থানার ওসি নাজমুল হক। একইসঙ্গে পুলিশও কাজ করছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিবেশী ও স্বজনরা জানান, চার বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে…
বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর রামপুরা থানা পুলিশের সহযোগিতায় গৌরনদী থানা পুলিশ অভিযান চালিয়ে বনশ্রী এলাকায় তার (হারিছ) ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গৌরনদী থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে। গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার এসআই আব্দুল হক শিকদার, এসআই মনিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানা পুলিশের সহযোগিতায় বনশ্রী এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি…
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন সংক্রান্ত সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা সাইন করলে গেজেট হয়ে যাবে। ইতোমধ্যে হয়তো তিনি সই করে দিয়েছেন। দু-একদিনের মধ্যে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন হবে। মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন আইন উপদেষ্টা। ড. আসিফ নজরুল বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছেন ফলকার তুর্ক। তিনি বিচার বিভাগ স্বাধীন করার কথা বলেছেন। আমি বলেছি, আমরা কাজ করে যাচ্ছি। অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন। মৃত্যুদণ্ডের বিধান রহিত করা যায় কি না বলেছেন।…
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। এবার অসাধারণ একটা নির্বাচন হবে। ভোটার তালিকা হালনাগাদ করা হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথে সাক্ষাৎ শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছেন ভলকার তুর্ক। তিনি বিচার বিভাগ স্বাধীন করার কথা বলেছেন। আমি বলেছি আমরা কাজ করে যাচ্ছি। অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন। মৃত্যুদণ্ডের বিধান রহিত করা যায় কিনা সেটি সম্পর্কেও জানতে চেয়েছেন। তিনি বলেন, আমরা বলেছি ফ্যাসিস্টদের বিচারের আগে এটি পরিবর্তনের প্রশ্নই উঠে না।…
নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ বোতল বিদেশি মদসহ মো. নুর মোহাম্মদ (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। নুর মোহাম্মদ দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানায় ডিবি পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। নুর মোহাম্মদ নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের ছকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নুর মোহাম্মদের কাছ থেকে ৮০ বোতল বিদেশি মদ জব্দ…
উত্তর ইসরাইলের মানারা, কাফর জালাদি এবং জারিতে ইসরাইলি সেনাদের ওপর তিনটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাতে স্থানীয় সময় রাত ১১টা ২৭ মিনিটে লেবানন থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হিজবুল্লাহর ড্রোনের কয়েকটিকে প্রতিহত করা হয়েছে, বাকিগুলো খোলা জায়গায় পড়েছিল। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ বাহিনীকে পিছু হটাতে ইসরাইলি বিমানবাহিনী হিজবুল্লাহর বেশ কিছু অস্ত্র মজুদ ও তৈরির স্থাপনা ধ্বংস করেছে। এছাড়াও বৈরুতে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে,…

