রাজশাহীর বাঘায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল ইসলাম জাহিদ হেদাতিপাড়া বাউসা গ্রামের বাসিন্দা। জানা গেছে, ছাত্রদল কর্মী জাহিদ হাসানের পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারের ব্যবসায় প্রতিষ্ঠানে গত ২৫ আগষ্ট বেলা ১১টায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসুয়া, লোহার রড়, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে হামলা করে। পরে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জাহিদ হাসান বাদি হয়ে ২৬ আগষ্ট ১৪১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি জাহিদুল ইসলাম জাহিদ। এ দিকে দুপুরে…
Author: saiful islam
চলতি বছরের শুরুর দিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডের। তারপর নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রায়ই বিষণ্ন থাকতেন। কান্নাকাটিও করেছেন। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, কান্নাকাটি করতে নাকি পছন্দই করেন অনন্যা। কান্নার পরে নাকি একটি বিশেষ পরিবর্তন দেখতে পান নিজের মধ্যে। সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করেছেন অনন্যা। সম্প্রতি তার ছবি ‘কন্ট্রোল’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবির জন্য প্রশংসা পাচ্ছেন অনন্যা। কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্যে লুকিয়ে থাকা কালো জগৎ উঠে এসেছে এই ছবিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ ভূমিকা রয়েছে ছবিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কাঁদো-কাঁদো ছবি পোস্ট করতে পছন্দ করেন অনন্যা। অভিনেত্রী মনে করেন, এই…
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রদল কর্মী মো. ফারুক সরদার (২৬) হত্যা মামলায় ফজল শেখ (৪০) ও ইউসুফ মন্ডল (৩০) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ফজল শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ শেখ ও ইউসুফ একই ইউনিয়নের মোহন মন্ডলের ছেলে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ফজলকে মানিকগঞ্জের হরিরামপুর এবং ইউসুফকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফারুক সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার পল্ লীচিকিৎসক শহিদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু। এলাকায় আধিপত্য বিস্তার এবং…
অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনার ঘোষণা দিয়েছে চীন সরকার। এবারের প্রণোদনার মূল লক্ষ্য হলো ব্যক্তি খাতে সহায়তা দেওয়া। তবে ঠিক কী অঙ্কের প্রণোদনা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। খবর রয়টার্স। চীনের অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সম্প্রতি জানানো হয়, অর্থ সংগ্রহে চীন সরকার আরও বন্ড ছাড়বে। যেসব পরিবারের আয় অনেকটাই কম, সেসব পরিবারকে ভর্তুকি দেওয়া হবে। তার সঙ্গে আরও দুটি লক্ষ্য নির্ধারণ করেছে চীন সরকার। সেগুলো হলো প্রবৃদ্ধির পালে হাওয়া লাগাতে আবাসনবাজারে সহায়তা দেওয়া এবং রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে মূলধন জোগান দিয়ে ঋণ দেওয়ার সক্ষমতা বাড়ানো। গত মাসের আরেক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, এবার প্রায় ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ইউয়ান মূল্যের বিশেষ…
খাগড়াছড়িতে স্বর্ন কুমার ত্রিপুরা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার দিবাগত রাত ১ টা থেকে দেড়টার মধ্যে দীঘিনালার পোমাং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বর্ন কুমার ত্রিপুরা পেশায় একজন বাবুর্চি। তিনি একই এলাকায় মৃত বদন ত্রিপুরার সন্তান। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, স্থানীয়রা আমাদেরকে জানায় গভীর রাতে একটা গুলির শব্দ পেয়েছে। এরপর ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি। খবর দেওয়ার পর সকালে গিয়ে আমরা নিহত স্বর্ন কুমার ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করি। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। তিনি কোন আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ওসি আরো জানান, আমরা লাশ উদ্ধার…
সাংগঠনিক অদক্ষতার কারণ দেখিয়ে এবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে খুব শীর্ঘই ওই ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়। সোমবার (১৪ অক্টোবর) উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞার সাথে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেন। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সকালে নিজ বাড়ি থেকে টিসিবির তেল, ডাল ও চালসহ যৌথবাহিনীর কাছে আটক হন পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঞা। পরে…
কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে জলসীমা অতিক্রম করার অভিযোগে বিভিন্ন সময় বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এদের মধ্যে ১৬ বাংলাদেশি জেলেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর নাগাদ তাদের হেফাজত থেকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। তাদেরকে কখন আটক করা হয়েছিল, কতদিন তারা মিয়ানমারে আরাকান আর্মির হেফাজতে বন্দি ছিলেন, তাদের পরিচয় কি, আরও কত জন বন্দি আছে, কাদের সঙ্গে যোগাযোগ করে ফেরত আনা হচ্ছে, এ সব বিস্তারিত বিষয়ে দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে নিশ্চিত করেছেন টেকনাফ (২বিজিবির) অতিরিক্ত পরিচালক মেজর ইশতিয়াক আহমেদ।
গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে যার ফলে আগের মতো গরম অনুভূত হচ্ছে না। বিশেষ করে শেষ রাতে ও সকালে কিছুটা শীত শীত অনুভূত হয়। আজকের সকালটাও ছিল একই রকম। বাতাসে পাওয়া গেছে শীতের আবহ। এদিকে শীত নিয়ে কোনো বার্তা না দিলেও দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্র কমার ব্যাপারে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ অক্টোবর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ আভাস দেওয়া হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি…
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে দীর্ঘসূত্রিতার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বেলা সাড়ে ১১টায় এই মানববন্ধন কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুয়াট্সঅ্যাপ গ্রুপে সমন্বয়ক আব্দুল্লাহ অয়ন সালেহীন মানববন্ধনের ঘোষণা দেন। কর্মসূচি ঘোষণা করে বলা হয়, গণঅভ্যুত্থানের সৈনিক ছাত্র-জনতার ওপরে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে সরকারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট উল্টে এক শিশুসহ দুইজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় টেকনাফের নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে বলে সেন্টমার্টিন ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং টেকনাফ-সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম জানান। নিখোঁজরা হলেন- স্পিডবোটের চালক মোহাম্মদ বেলাল (৩৫) ও সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে স্মৃতি নূর আলিশা (৮) দুর্ঘটনা কবলিত স্পিডবোটটির মালিক সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রশিদ বলে জানা গেছে। স্থানীয় জেলেদের বরাতে ইউপি সদস্য খোরশেদ বলেন, “সকালে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট শাহপরীর দ্বীপের…

