Author: saiful islam

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন।  তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাৎ শেষে জামায়াত আমির শফিকুর রহমান ও ভারপ্রাপ্ত হাইকমিশনার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। মঙ্গলবার সকাল ১০টায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। শফিকুর রহমান ব্রিফিংয়ে বলেন, আমাদের আজকের বৈঠকটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং সফল একটি বৈঠক। এখানে আমরা দুদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে পারি সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে আমাদের স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামসমূহে অস্ট্রেলিয়ান সরকার আগামী দিনগুলোতে কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে ব্যাপারেও কথা বলেছি।…

Read More

শুরু হয়েছে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। এর আগেই দেশি ও বিদেশি খেলোয়াড়দের মূল্যতালিকা এবং ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। ড্রাফটের আগেই চমক উপহার দিয়েছে রংপুর রাইডার্স। ড্রাফটের লড়াই জমিয়ে তুলতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশাপাশি উপস্থিত আছেন দলের অধিনায়ক বা আইকন ক্রিকেটাররা। তবে এবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বিসিবি। এবারে ড্রাফট মাতাতে এসেছেন দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান। তার সঙ্গে রয়েছেন আরেক জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। এরই মধ্যে দলটির নাম ঘোষণা করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস…

Read More

২০১২ সালে বিয়ে করেন বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলি খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর (জেহ)। এর আগে নবাব সাইফ আলি খান বলি অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। ছেলে ইব্রাহিম আলি খান ও মেয়ে অভিনেত্রী সারা আলি খান। সে ঘরেও তাদের দুই সন্তান রয়েছে। তাদের বিবাহবিচ্ছেদের দীর্ঘদিন পর কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা সাইফ আলি খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় একে অন্যের প্রেমে পড়েন এ জুটি। এর পর দীর্ঘ পাঁচ বছর লিভইন সম্পর্কে…

Read More

নীলফামারীর ডিমলায় গৃহবধূকে ভগ্নিপতির বাড়িতে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে শ্যালক-দুলাভাইসহ ৪ জনের বিরুদ্ধে। রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা শেষে ভিকটিম নিজেই বাদি হয়ে থানায় মামলা করেছেন। রোববার রাতে কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযুক্তরা হলেন-পানিয়াল পুকুর দেওয়ানিপাড়া গ্রামের মাসুদের ছেলে সুমন (২৩) ও তার ভগ্নিপতি ডিমলা উপজেলার চাপানি খালুয়াটারী গ্রামের খলিলের ছেলে রব্বানী (২৫), সুমনের বন্ধু এজিজুলের ছেলে লিখন (১৯) ও আফজালের ছেলে মাজেদুল (২০)। মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে সুমনের বাড়ির পাশে ওই গৃহবধূর বিয়ে হয়। গত ৬ অক্টোবর পানিয়াল…

Read More

অভ্যন্ত‌রীণ কোন্দ‌লের কার‌ণে তালা ঝু‌লি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে টাঙ্গাইলের ভুঞাপু‌র স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে। এতে রোগীরা চি‌কিৎসা না পে‌য়ে ফি‌রে যা‌চ্ছেন।  সোমবার (১৪ অ‌ক্টোবর) সকা‌লে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের বহির্বিভাগ ছাড়াও অন্যান্য গেটেও তালা দেওয়া হ‌য়ে‌ছে। এদি‌কে হাসপাতা‌লে বহির্বিভাগের একজন চি‌কিৎসক‌কে ধাওয়া ও হামলার ঘটনায় সব চি‌কিৎসক নিরাপত্তাহীনতার কার‌ণে হাসপাতা‌লে এসে ফি‌রে গে‌ছেন বলে জানা গেছে। অন্যদি‌কে হাসপাতা‌লের কর্মচারীরা টিএইচও আব্দুস সোবাহান ও আরএমও ডা. এনামুল হক সো‌হে‌লের অপসারণ চে‌য়ে কর্মবির‌তি পালন ক‌রে। এর আগে উপ‌জেলা স্বাস্থ্য কর্মকর্তার (টিএইচও) বিরু‌দ্ধে দুর্নী‌তির অ‌ভি‌যো‌গে জেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সং‌শ্লিষ্ট বরাবর অ‌ভি‌যো‌গ দা‌য়ের ক‌রে‌ছে চি‌কিৎসক ও কর্মচারীরা। হাসপাতা‌লে আসা রোগীরা জানান, সকা‌লে চি‌কিৎসা নি‌তে গি‌য়ে দে‌খি হাসপাতা‌লের গে‌টে…

Read More

এলাকায় ধর্মভীরু হিসাবে পরিচিত বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) এলাকার সাবেক এমপি রিমনের সম্পদের বর্ণনা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। পাঁচ বছরে কীভাবে বিপুল সম্পদের মালিক হলেন তা নিয়ে এলাকাবাসীর প্রশ্ন। তার দেওয়া নির্বাচনি হলফনামার তথ্যের চেয় বহুগুণ সম্পদের তথ্য এখন দুদকের হাতে। অভিযোগ থেকে হানা যায়, ৬০৪ একর জমির মালিকানা রয়েছে তার। এর সঙ্গে রয়েছে প্লট ফ্ল্যাটসহ আরও বিপুল সম্পদ থাকার বর্ণনা। নির্বাচনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে জানা গেছে, এমপি থাকাবস্থায় বিরোধপূর্ণ জমি কিনতেন তিনি। কেনার পর ক্ষমতার অপব্যবহার করে তা দখল করতেন। সাহস করে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নেমে আসত হয়রানি। মামলা মারধর। অভিযোগের বিষয়ে কথা বলার…

Read More

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া যাবেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে পাঁচ মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। গত বছরের ৯ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

Read More

নিয়োগ বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, সরকারি প্রকল্প আত্মসাত টেন্ডার বাণিজ্য, পদ বাণিজ্য আর সন্ত্রাসী বাহিনী লালন-পালন করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন মানিকগঞ্জের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়। ঢাকায় একাধিক বাড়ি, মানিকগঞ্জ শহর এবং ঘিওর উপজেলার বৈকুন্ঠপুর পুর গ্রামে রয়েছে বাড়ি। দুর্নীতির মাধ্যমে নামে বেনামে স্ত্রী এবং তার নামে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েন তিনি। অভিযোগ রয়েছে, এমপি দুর্জয় বাহিনীর আতঙ্কে দিন কেটেছে মানিকগঞ্জের তিন উপজেলার বাসিন্দাদের। গড়ে তুলে সন্ত্রাসী বাহিনী। তার একক আধিপত্যে নিয়ন্ত্রণ হত সকল অবৈধ ব্যবসা। রয়েছে আরিচা-কাজিরহাট-নগরবাড়ী নৌ-রুটে স্পিডবোট ব্যবসা। প্রভাব বিস্তার করে ওই ঘাটে শুধু তার ৯টি স্পিডবোট চলছিল। দলের অন্য নেতাকর্মীদের স্পিডবোট ঘাটে ভিড়তে দেওয়া হতো…

Read More

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি বিরেশ গাব্রিয়াল গমেজের (৬৭) মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টায় তার নিজ বাড়ি নবাবগঞ্জ উপজেলার বালিডিউরে তার মৃত্যু হয়। রোববার দুপুরে গোল্লা ধর্মপল্লী সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জার কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিরেশ গাব্রিয়াল গমেজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। এছাড়া জাতীয় পার্টির নবাবগঞ্জ উপজেলা সভাপতি মো. জুয়েল আহমেদ, জাতীয় পার্টির নেতা শুভ্র তালুকদারসহ দলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। মরহুমের পরিবার ও দলীয় সূত্রে জানা…

Read More

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের এক প্রবাসীর খরিদা জায়গার ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে কাতার প্রবাসী তাহির আলী বিভিন্ন দপ্তরে অভিযোগসহ আদালতে মামলা দায়ের করেন। এজন্য ৬ পরিবারকে গ্রাম পঞ্চায়েত থেকে নাক কেটে দেওয়া হয়েছে। জানা যায়, ভূকশিমইল ইউনিয়নের মহেষগৌরি গ্রামের বাসিন্দা ও কাতার প্রবাসী তাহির আলীর বাড়ির সামনে দিয়ে সরকারি একটি গোপাট (খাল) রয়েছে। পরবর্তীতে এই গোপাটটি রাস্তায় পরিণত হয়। ওই সময় একই গ্রামের নামর আলী ও তার সহযোগীসহ স্থানীয় কিছু কুচক্রীমহলের যোগসাজশে সরকারি গোপাট দিয়ে রাস্তা নির্মাণ না করে কাতার প্রবাসীর জমির উপর দিয়ে রাস্তাটি করা হয়। তাৎক্ষণিকভাবে প্রবাস থেকে তাহির আলী আপত্তি জানালেও…

Read More