Author: saiful islam

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের চার হাজার এমসি গ্যাস দরকার, সেখানে তিন হাজার এমসি পাচ্ছি। প্রয়োজনে গ্যাস আমদানি করতে হচ্ছে। তাই এ মুহূর্তে বাসা-বাড়িতে গ্যাস দেওয়া হবে, আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট গ্যাস কুপ) খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাসা-বাড়িতে গ্যাস সরবরাহের প্রসঙ্গ টেনে মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগের বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে। বিবিয়ানার পরে এখনও দেশের কোনো কূপে পর্যাপ্ত গ্যাস পাওয়া যায়নি।…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবার দুর্গাপূজার আনন্দ বিশেষ আনন্দে পরিণত হয়েছে। দেশজুড়ে যেটা সবাই উপভোগ করছে। এ আনন্দ আরেকটু বেড়ে গেলো এজন্য, একদম নির্বিঘ্নে সব জায়গায় পূজার অনুষ্ঠান হচ্ছে। সবাই চেষ্টা করেছে, কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে, কোনও আতঙ্কজনক পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। এজন্য সরকার এবং সরকারের বাইরে সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছে। শনিবার (১২ অক্টোবর) বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সবাই মিলে অত্যন্ত গৌরবপূর্ণ দুর্গাপূজা করতে পারার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর পেছনে আমাদের সহযোগিতা করেছে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি,…

Read More

একের পর এক ফ্লপ আর দুর্বল অভিনয়ের কারণে বারবার সমালোচিত হয়েছেন অভিনেত্রী। তবে গত বছর থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি, পরপর প্রশংসিত দুই সিনেমায় দেখা গেছে তাঁকে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অনন্যা অবশেষে পথ খুঁজে পেয়েছেন। ‘গেহরেইয়া’,  ‘খো গায়ে হাম কাহা’র পর সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বিক্রমাদিত্য মোতওয়ানের ছবি ‘কন্ট্রোল’ দিয়ে আলোচিত হয়েছেন তিনি। এর আগে মুক্তি পেয়েছে তাঁর প্রথম সিরিজ ‘কল মি বে’। করণ জোহর প্রযোজিত সিরিজটি মুক্তির আগে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত মাথা নিচু করে কাজ করে যেতে চান তিনি। অনন্যা পান্ডে এবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছেন। অ্যামাজন প্রাইমের ‘কল মি বে’ সিরিজে দেখা যাবে তাঁকে। অনন্যা পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম…

Read More

আরজি করকাণ্ডের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে সরব হলেন টালিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। হুগলির সংসদ সদস্য ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকমাধ্যমে খোলা চিঠি লিখলেন এ অভিনেত্রী। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, আরজি করকাণ্ডের চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রথম থেকেই শামিল আছেন দেবলীনা দত্ত। চলতি বছরের দুর্গোৎসবেও যোগ দেননি এ অভিনেত্রী। পূজাতেও প্রতিবাদ জারি রেখেছেন তিনি। আরজি করকাণ্ডের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে এবার সরব হলেন দেবলীনা। হুগলির সংসদ সদস্য রচনা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকমাধ্যমে খোলা চিঠি লিখলেন তিনি। বৈদ্যবাটী এলাকার একটি পূজামণ্ডপ কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। সেই পূজায় একটি উটকে মণ্ডপসজ্জার অংশ হিসাবে বেঁধে রাখা হয়েছে বলে অভিযোগ। দেবলীনার পশুপ্রেমী হিসাবে…

Read More

গাজার বর্তমান অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানের মতো বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী জাপানি সংগঠন নিহন হিদানকিওর সহ-সভাপতি তশিয়ুকি মিমাকি। শুক্রবার পুরষ্কার নেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ বিষয়ে রয়টার্স ও দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগ ও প্রচারণার স্বীকৃতি হিসেবে এ বছর নোবেল পুরস্কার পেয়েছে নিহন হিদানকিও। হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় যারা বেঁচে গেছেন, তাদেরকে নিয়ে পরমাণু অস্ত্র-বিরোধী আন্দোলন গড়ে তুলেছে সংগঠনটি। শুক্রবার পুরস্কার নেওয়ার সময় অশ্রুসিক্ত হয়ে গাজার প্রসঙ্গ তোলেন মিমাকি। তিনি বলেন, ‘গাজার দিকে তাকান। রক্তাক্ত শিশুর দেহ ধরে আছেন বাবা-মায়েরা। এটা তো ৮০ বছর আগের জাপানের মতোই। হিরোশিমা-নাগাসাকির শিশুরা…

Read More

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, ‘অপরাধ করলে কারও পার পাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক পরিচয় দিলেও কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী কার্যক্রম বন্ধে শারদীয় দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযান চালানো হবে।’ শনিবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ প্রধান। পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা সবগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করব। মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে, আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি।’ চাঁদাবাজি ও সন্ত্রাসী…

Read More

ইরানের জ্বালানি তেল খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত যেসব কোম্পানি এবং বাহন ইরানের তেল ব্যবসায় ও পরিবহণের সঙ্গে জড়িত সেগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ইউএস ট্রেজারি) ও পররাষ্ট্র দফতর (স্টেট ডিপার্টমেন্ট) যৌথভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করে। গত ১ অক্টোবর ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, শুক্রবারের পদক্ষেপগুলো ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল শিল্পগুলোকে এমন খাতের তালিকায় যুক্ত করেছে, যা তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচিতে অর্থায়নের জন্য ব্যবহার করে। এই পদক্ষেপ…

Read More

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ১৩ সেপ্টেম্বর থেকে ধর্মঘট পালন করছেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের ৩৩ হাজার শ্রমিক। সেই চাপে বিপর্যস্ত হয়ে মোট জনবলের ১০ শতাংশ বা ১৭ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে বোয়িং। বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি অর্টবার্গ কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে বলেছেন, ‘নির্বাহী, ব্যবস্থাপক এবং কর্মী’, সবার চাকরিই ঝুঁকির মধ্যে রয়েছে। সামনে মাসগুলো কর্মী সংখ্যা কমিয়ে আনবে প্রতিষ্ঠানটি। যা আগামী সপ্তাহে আরও বিস্তারিত পরিসরে জানানো হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি তার অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন শাখার লোকসানের বিষয়ে কর্মীদের সতর্ক করার পাশাপাশি ৭৭৭এক্স মডেলের উড়োজাহাজ সরবরাহের তারিখ পেছানোর কথা জানিয়েছে। যেখানে বলা হয়েছে, ফ্লাইট…

Read More

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আনিস বেপারী (৩৩) নামের এক দোকান কর্মচারীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপিসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে আহত ওই দোকান কর্মচারী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। আনিস বেপারী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলেপ বেপারীর ছেলে। থাকেন সাভারের দক্ষিণ রাজাসনে। কাজ করেন নিউমার্কেটের একটি দোকানে। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলি বর্ষণ করে গুরুতর জখমসহ হত্যাচেষ্টা ও হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী…

Read More

গত ১৫ বছরই তারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আওয়ামী লীগ সমর্থিত কর্মচারী সংসদের নেতা হিসেবে মহানগর শ্রমিক লীগের বিভিন্ন পদে ছিলেন। ক্ষমতার দাপট দেখিয়ে কাজ হাসিল করেছেন। গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর এখন সেসব কর্মচারী নেতারা ডিগবাজির চেষ্টা করছেন। তারা এখন বলছেন, আমরা বিএনপি করি। রাকাবে বিএনপিপন্থি কর্মচারী সংগঠন কর্মচারী পরিষদে পদ নিতে বিভিন্নভাবে তদবির করছেন তারা। রাজশাহীর বিএনপি নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। যদিও এসব নেতারা এখনো কাগজে-কলমে শ্রমিক লীগ ও কমচারি সংসদের পদেই রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আওয়ামীপন্থি কর্মচারী সংসদ ও বিএনপিপন্থি কর্মচারী পরিষদ নামে দু’টি কর্মচারী ইউনিয়ন রয়েছে। গত ১৫ বছর ধরে…

Read More