Author: saiful islam

নাটোরের লালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা বাইপাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রংপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যাত্রী চঞ্চল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের পরিবারকে ভোরে জানানো হয়েছে।

Read More

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের ক্রেডিট কোনো দলের নয়, এর ক্রেডিট শুধু ছাত্র-জনতার। ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।’ তিনি আরও বলেন, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ৫৭ জন মেধাবী সেনা অফিসারের ত্যাগ দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল ৫ আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে তা শেষ হয়েছে। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সিলেটের দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। ডা. শফিকুর রহমান বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে যে সাময়িক পরিবর্তন এসেছে, তাকে স্থায়ী রূপ দিতে…

Read More

কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে গোয়ালন্দের নদী ভাঙনের স্থায়ী সমাধান করা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার এই নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ নিয়েছে এবং লুটপাট করেছে। কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার হয়নি। গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিআইডব্লিউটিএর রেস্ট হাউসের সামনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অ্যাড. আসলাম মিয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এই গোয়ালন্দের মানুষের কোনো উন্নয়ন করেনি। আগামীতে আল্লাহ যদি আমাদের কোনো সুযোগ দেয় এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে জেলা বিএনপিকে সাথে…

Read More

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজা পরিদর্শন করতে আজ (শনিবার) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে যাবেন। তখন তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময় সভায় অংশ নেবেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, প্রধান উপদেষ্টা আজ (শনিবার) বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী…

Read More

তাঁতিবাজারে পূজা মণ্ডপে আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। একই সময়ে তিনি ১৭ নম্বর তাঁতিবাজার পূজা কমিটি থেকে আয়োজিত মণ্ডপটিও পরিদর্শন করেন। শুক্রবার (১১ অক্টোবর) রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাঁতিবাজারের পূজামণ্ডপটি তাৎক্ষণিকভাবে দেখতে যান স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে হাসান আরিফ বলেন, আজ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা অষ্টমী উদযাপন করেছেন৷ শনিবার আরও বেশি উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন করবেন। শারদীয় দুর্গোৎসবের বাকি দিনগুলো নির্বিঘ্নে উদযাপিত করুন। পূর্বের যেকোনো সময়ের চেয়ে পূজামণ্ডপগুলোতে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে (৬০বিজিবি) আখাউড়া বিওপি টহলকারী জওয়ানরা তাদের আটক করেন। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছে। আটকরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা জয়পুর সীমান্ত এলাকার বাসিন্দারা মান্নান মিয়ার ছেলে মো. মুন্না মিয়া (২৪) এবং একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। ৬০বিজিবি আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুই ভারতীয় নাগরিক  ত্রিপুরা রাজ্য সীমান্তের মেইন পিলার ২০২৪/৪এস এলাকার বাসিন্দা। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে  বাউতলা নামক একটি গ্রাম্যবাজারে ঘুরাফেরা…

Read More

মুরগির বাজারে গিয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা। একদিনের ব্যবধানে জাত ভেদে কেজিতে ১০-২০ টাকা বেড়েছে মুরগির দাম। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছেন। মুরগির বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা বেড়ে হয়েছে ২১০ টাকা। দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এদিকে মাছের বাজারে গেলে দেখা যায়, ইলিশ কেজিতে ৩০০-৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। গতকাল যা বিক্রি হয়েছে ২০০০-২১০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় মাছের দাম কিছুটা কমেছে। সবজির বাজার ঘুরে দেখা যায়, গতকাল বরবটির কেজি ছিল ১৪০ টাকা, যা আজ বিক্রি হচ্ছে ১০০…

Read More

রুশ অধিকৃত ক্রিমিয়ায় একটি বড় তেল টার্মিনালে হামলার দাবি করেছে ইউক্রেন বাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ প্রধান ধাপে প্রবেশে করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়ায় অস্থায়ীভাবে দখলকৃত ফিওডোসিয়াতে শত্রুর তেল টার্মিনালে রাতে একটি সফল হামলা চালানো হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফিওডোসিয়াতে রুশ নিযুক্ত কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে। তবে তারা এর কারণ সম্পর্কে কিছু জানায়নি। অন্যদিকে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দোনেতস্কে হ্রোদিভকা গ্রাম দখলে নিয়েছে।…

Read More

ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ অক্টোবর) ভোরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এত বলা হয়, আজ শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে…

Read More

মালয়েশিয়ার মেলাকার বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে নির্মাণাধীন একটি তিনতলা ভবন ধসে একজন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন। সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সন্ধ্যা ৬ টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায়, জিদান (২২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে উদ্ধারকারী দলের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ৩২ এবং ৪৯ বছর বয়সি দুই পাকিস্তানি নাগরিককে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং ৮টা ৪৫ মিনিটে ভবনের প্রথম তলার ধ্বংসস্তূপ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রধান জানান, ঘটনার…

Read More