বুধবার (৯ অক্টোবর) হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে ইসরাইলের উত্তরাঞ্চলে বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। হিজবুল্লাহর অব্যাহত হামলার কারণে ইসরাইলের হাইফা এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার ইসরাইলের উত্তরাঞ্চলের একের পর এক রকেট ছুড়ে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। নেতানিয়াহু বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবানন, ঠিক তখন নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে ইরান সমর্থিত এ গোষ্ঠী। এদিন ইসরাইলের হাইফাসহ আশপাশের এলাকায় বৃষ্টির মতো রকেট হামলা চালায় হিজবুল্লাহ। ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম অধিকাংশ রকেট প্রতিহত করলেও বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে। এতে প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। হতাহতদের উদ্ধারে ছুটে আসে…
Author: saiful islam
টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের কষ্টাপাড়া এলাকায় খন্দকার মোহাম্মদ আলীর বাড়ির সামনে রাস্তার পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বুধবার (৯ অক্টোবর) রাতের কোন এক সময়ে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। সাইফুল ইসলাম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। তিনি আশুলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম গত দেড় মাস আগে পরিবার নিয়ে ঢাকার আশুলিয়া চলে যায়। সেখানে তিনি মাংস ব্যবসায়ীর (কসাই) কাজ করতেন। ঢাকায় থাকলেও তিনি গরু কেনার জন্য…
সারা দেশে নতুন করে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে দেশব্যাপী নিম্নোক্তভাবে জেলা ও মহানগর-ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবার (৯ অক্টোবর) এক যৌথ সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন। স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচি হচ্ছে- ১৪ ও…
ইসরাইলে সম্প্রতি প্রতিশোধমূলক ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরাইলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল তেহরান। যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছেন ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। তার মতে, হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। বুধবার তেহরানে এক সম্মেলনে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, গত ১ অক্টোবর ট্রু প্রমিজ II অপারেশনে ইসরাইলি সরকারের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান তার ৯০ শতাংশ সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার সফলতার রহস্যের কথা জানিয়ে জাব্বারি বলেন, আইআরজিসি ইসরাইল সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে ‘সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ অভিযান’ চালিয়েছিল, যাতে ক্ষেপণাস্ত্রগুলি…
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে যে প্রশ্নটি সামনে এসেছে সেটি হচ্ছে– দলটির অন্যান্য প্রভাবশালী নেতা, মন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের অনুগত পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীরা কোথায় আছেন? গত ১৮ই আগস্ট সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ‘জীবন সংশয়ের আশঙ্কা থাকায়’ দেশের বিভিন্ন সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ফলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর আশ্রয়ে যারা ছিলেন, তারা কি দেশ ত্যাগ করেছেন নাকি দেশের ভেতরেই আছেন। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতার একটি পার্কে বসে…
গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের ভয়ে বাড়ি ছাড়া একটি পরিবার। বুধবার গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এ ছাড়া তার বিরুদ্ধে বালুর ঘাট দখল, জমি দখল, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের সভাপতি হয়ে চাঁদাবাজি করার অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় বিএনপির মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, আমার বাড়ি শ্রীপুর উপজেলার বরমীতে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমিসহ আব্দুল জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকির জমি সংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। এ সময় বিএনপি নেতা শাহজাহান ফকির ও তার দুই ভাই…
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, রতন নেভাল টাটা আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের নেতা। শুধু টাটা গ্রুপ নয় জাতি গঠনেও ছিল তার ভূমিকা।’ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন বিশিষ্ট এই শিল্পপতি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছিলো বিভ্রান্তিকর তথ্য। তবে বুধবার রাতে টাটা গ্রুপ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। রতন টাটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি বলেন, ‘রতন টাটা একজন মহান ব্যক্তি ছিলেন। ভারতের বিভিন্ন সেক্টরে…
বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমরা যদি দুর্নীতি দূর করতে না পারি, তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে অবারিত অনেক সম্ভাবনাই কার্যকরী হবে না। বুধবার রাজশাহীর একটি হোটেল মিলনায়তনে অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির জনশুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাজশাহীর স্থানীয় অর্থনৈতিক অনিয়ম, দুর্নীতি ও সার্বিক অবস্থার নানা অভিযোগ ও পরামর্শ শোনেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। ড. দেবপ্রিয় বলেন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। দুর্নীতি অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। যাদের আইন প্রণয়ন করার কথা,…
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ক্রিকেট বোর্ডের ফান্ডে ১ হাজার ২০০ কোটি টাকা পড়ে আছে। অথচ গত ১৭ বছরে দেশের ক্রিকেটে তেমন কোনো উন্নয়ন হয়নি। একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটকে আপনি যদি সত্যিই এগিয়ে নিতে চান তাহলে পুরো প্রক্রিয়াই পাল্টাতে হবে। দুই বছরে কি এই সাফল্য পাওয়া সম্ভব? না, পাঁচ বছর কিংবা তারও বেশি সময় লাগতে পারে। ধৈর্য প্রয়োজন। নিজের একটি অভিজ্ঞতাও তুলে ধরে এই বাঁহাতি ওপেনার বলেন, ২০০৬-০৭ মৌসুমে আমার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ২০২৪ সালে এখন যখন কথা বলছি, এই ১৭ বছরে ঢাকায় অনুশীলনের সুযোগ-সুবিধার কোনো উন্নতি হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড…
চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতির কারণে শিশু খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। এতে বিভিন্ন পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কর ছাড়ের মাধ্যমে চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে। অপরিশোধিত ও…

