Author: saiful islam

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়।   বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজ বৈঠকে মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।   বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রামের পায়েল ট্রেডিং থেকে এই মসুর ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৯৬ কোটি ৩৯ লাখ টাকা।     এর আগে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ…

Read More

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক গত ১ সেপ্টেম্বর মামলাটি খারিজ করেছেন। আদালত সূত্রে জানা গেছে, মামলাটি তদন্ত করে চলতি বছরের ২৪ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। প্রতিবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও সাক্ষীদের জবানবন্দি নিয়ে মামলাটির সত্যতা না মেলায় আসামি রহমত উল্লাহকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হলো। অন্যদিকে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী শাকিব খান নারাজির…

Read More

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন খাতে শুরু হয়েছে সংস্কার। তারই অংশ হিসেবে গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, চলচ্চিত্র অনুদান কমিটি, চলচ্চিত্র আমদানি-রপ্তানি কমিটি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ জুরি বোর্ড ও সর্বশেষ চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। নবগঠিত এসব কমিটি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক মাধ্যমে চলচ্চিত্রসংশ্লিষ্টরা জানাচ্ছেন নিজেদের মত। চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর মতে সবচেয়ে ভালো হয়েছে চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। বুধবার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে এসব কমিটি নিয়ে নিজের পর্যালোচনা তুলে ধরেন ফারুকী। তিনি লিখেছেন, চলচ্চিত্রবিষয়ক যতগুলো কমিটি হয়েছে, তার মধ্যে পরামর্শক কমিটিই আমার বিবেচনায় সবচেয়ে ভালো হয়েছে। বাকি কমিটিগুলোতে যোগ্য লোক যেমন আছে, কিছু বিস্ময়কর নামও আছে।…

Read More

সিরিয়ার দক্ষিণে লেবানন সীমান্তের কাছে বেইত জিনে একটি ইসরাইলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইসরাইলি মিডিয়া বুধবার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। সিরিয়ার লেবানন সীমান্তে ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইসরাইলি বাহিনী লেবাননের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। যে আগ্রাসনে এ পর্যন্ত ২,১১৯ জন লেবানিজ নিহত এবং ১০ হাজারেরও বেশি আহত হয়েছে। এদিকে এ ঘটনার কিছু দিন আগে একটি ইসরাইলি হেলিকপ্টার গাজা উপত্যকার রাফা শহরে বিধ্বস্ত হয়। যে ঘটনায় পাঁচ ইসরাইলি সেনা নিহত এবং ১০ জন আহত হয়। গত দুই সপ্তাহ ধরে ইসরাইলি সরকার লেবাননের বিভিন্ন স্থানে…

Read More

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহমেদ নীরবকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি তাপস কর্মকার। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ আগস্ট ও ৩ অক্টোবর তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম। র‌্যাব জানায়, গত জুলাই…

Read More

উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরে চালানো হিজবুল্লাহর রকেট হামলায় দুই ইসরাইলি নিহত হয়েছেন। নিহতরা ছিলেন চল্লিশোর্ধ দম্পতি এবং বুধবার বিকালে তারা তাদের একটি কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। ইসরাইলের অ্যাম্বুলেন্স পরিষেবা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য নিশ্চিত করেছে। ইসরাইলি সামরিক সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ কিরিয়াত শমোনা শহরের দিকে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি ‘শত্রু বাহিনীর সমাবেশ’কে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা পৌঁছান এবং আহতদের চিকিৎসা দেওয়া হয়। এদিকে রকেট হামলার ফলে শহরটির বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। ফায়ার এবং…

Read More

চুয়াডাঙ্গার দর্শনায় এনজিও ব্যুরো বাংলাদেশের শাখা কার্যালয়ে ঢুকে লুটের চেষ্টা চালিয়েছে এক সশস্ত্র দুর্বৃত্ত। সে হেলমেট ও মাস্ক পরা ছিল। কার্যালয়ে ঢুকে সে হিসাবরক্ষক ফেরদৌস আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটের চেষ্টা করে। তবে ওই কর্মকর্তা চিৎকার করলে দুর্বৃত্ত পালিয়ে যায়। যাওয়ার আগে ওই হিসাবরক্ষকের টেবিলের পাশে বোমাসদৃশ একটি বস্তু রেখে যায় এবং বাইরে থেকে অফিসের দরজা বন্ধ করে দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে পৌঁছে দরজা খুলে ওই কর্মকর্তাকে উদ্ধার করে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় ওই হিসাবরক্ষক একাই অফিসে ছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। চুয়াডাঙ্গা থেকে সেনাবাহিনী…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফল ৯ অক্টোবর দুপুর ১২টায় প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সারা দেশে ৩৩৯টি কেন্দ্রের ৮৮০টি কলেজের ৩১টি অনার্স বিষয়ে মোট ৩ লাখ ৪৪ হাজার ৮০ জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৯০ শতাংশ। এ ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (BA & BSS Result: http://results.nu.ac.bd/ এবং B.Sc, BBA & B.Music Result:…

Read More

মরক্কো, সৌদি আরব ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৯০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এর মধ্যে মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি, সৌদি আরব থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া এবং কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৬০১ কোটি ২৩ লাখ ৬২ হাজার টাকা। বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে এলএনজি গ্যাস, ইউরিয়া ও মসুর ডাল কেনার প্রস্তাবের অনুমোদন দেওয়া…

Read More

বর্তমানে বিশ্বজুড়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয়জয়কার। সহজে বিভিন্ন কাজ করার সুযোগ থাকার পাশাপাশি সহজলভ্য হওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে দ্রুত। আর তাই এআই প্রযুক্তি তথা মেশিন লার্নিংয়ের জন্য কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মৌলিক ভিত্তি উদ্ভাবনের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জিওফ্রে ই হিন্টন। তাঁদের আবিষ্কার ও উদ্ভাবন মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করে নোবেল কমিটি। নোবেল কমিটি যা বলছে জন জে হপফিল্ড একটি কাঠামো তৈরি করেছেন যা তথ্য সংরক্ষণ ও পুনর্গঠন করতে পারে। আর জিওফ্রে হিন্টন এমন একটি পদ্ধতি আবিষ্কার…

Read More