দিন কয়েক আগে মুক্তি পেয়েছে রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমার ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবে দেওয়ালি উৎসবে। একই উৎসবের সময় মুক্তি পাবে আরেকটি আলোচিত সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। আজ মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। যা দেখে চমকে গিয়েছেন অনেক দর্শক। খবর হিন্দুস্তান টাইমসের আজ টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া ৩’-এর ট্রেলার। এর আগে মুক্তি পাওয়া ছবিটির টিজারে ‘মঞ্জুলিকা’কে দেখে চমকে দিয়েছিলেন দর্শকেরা। টিজার শুরুই হয় ‘মঞ্জুলিকা’র কণ্ঠে বাংলা গালাগাল দিয়ে। এ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। আজ মুক্তি পাওয়া চার মিনিটের ট্রেলারের শুরুতে ‘মঞ্জুলিকা’ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে—তিনি কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসলীলা…
Author: saiful islam
বিএনপির পক্ষ থেকে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটুকু বলতে পারি, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকব।’ আজ বুধবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ‘অসুর’ শক্তির পতন হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেবী দুর্গার আবির্ভাব হয়েছে পৃথিবীতে অসুর শক্তিকে বধ করার জন্য। মানুষে মানুষে ভাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার…
আইন, বিচার, সংসদ, নির্বাচনব্যবস্থাসহ রাষ্ট্রের সংস্কারে অন্তর্বর্তী সরকারের জন্য ১০ দফা প্রস্তাব তুলে ধরেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুরে গুলশানের হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এ প্রস্তাব তুলে ধরেন। এ সময় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, মূলত তাঁদের সংস্কার প্রস্তাব ৪১ দফা, সেটা বিস্তারিত। এখন তাঁরা সংক্ষেপে ১০ দফা প্রস্তাব দিয়েছেন। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের জন্য যেগুলো প্রাধান্য দেওয়া দরকার, সেগুলো দিয়েছেন। পরবর্তী নির্বাচিত সরকার এসে বাকিগুলো দেখবে। এ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার সব কটি করে দিলে নির্বাচিত সরকার…
নির্বাচনসংক্রান্ত সব আইনকানুন, বিধিবিধান, পদ্ধতি ও প্রক্রিয়া পর্যালোচনা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও প্রস্তাবও নেওয়া হবে। নির্বাচনী ব্যবস্থাকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করতেই এটি করা হবে। আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের এসব কথা বলেন। আজ আনুষ্ঠানিকভাবে কমিশন বৈঠক করে। এটি কমিশনের দ্বিতীয় বৈঠক। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের সঙ্গে সংবিধান, অনেকগুলো আইন ও বিধিবিধান যুক্ত। সংবিধানে নির্বাচনসংক্রান্ত যেসব বিধান আছে, প্রথমে সেগুলো পর্যালোচনা করা হবে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) সব কটি বিধিবিধান পর্যালোচনা ও মূল্যায়ন…
‘মূল্যস্ফীতি জিনিসটা অনেক জটিল (কমপ্লেক্স)। এটি হঠাৎ করে বেড়ে যায়নি। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ (ফ্যাক্টর) আছে। তবে আনুষ্ঠানিক (অফিশিয়াল) হিসেবে মূল্যস্ফীতি ১ শতাংশ কমেছে। আপনারা স্বস্তি পাবেন, অধৈর্য হবেন না।’ অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ বুধবার রাজধানীতে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বাজারে জিনিসপত্রের অনেক দাম, এ বিষয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। একটু সময় লাগবে। ইতিমধ্যে আমরা কিছু সিদ্ধান্ত দিয়েছি। আগে ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছি। আজ চিনির ওপর থেকে শুল্ক কমানো হলো।’ বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না জানিয়ে সালেহউদ্দিন…
ডিম ও ব্রয়লার মুরগির বাজারদর নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজারে অভিযান চালানো হয়েছে। অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে গেছেন ব্যবসায়ীরা। বুধবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজধানীর কাপ্তান বাজারে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত বাজার মনিটরিংয়ের টাস্কফোর্স এ অভিযান পরিচালিত করে।এ সময় খুচরা দোকানদাররাও ডিম লুকিয়ে ফেলেন। তাদের কাছে ডিম সংরক্ষণে নেই বলে দাবি করেন। ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে কেজিপ্রতি বেশি মূল্যে মুরগি বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রুহুল ট্রেডার্সকে পাঁচ হাজার ও কাওসার ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কাপ্তান বাজার ব্যবসায়ী…
ইসরাইলের বন্দর নগরী হাইফার ওপর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গল ও বুধবার সকালের এ হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শতাধিক রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরাইলি মিডিয়া। বুধবার ইসরাইলের স্থানীয় মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফাতে ১০০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর মতে, এদিন লেবাননের দিক থেকে হাইফার দিকে আরও ২০টি রকেট ছোঁড়া হয়। যার ফলে প্রায় আধ ঘণ্টার মধ্যে মোট রকেটের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। টাইমস অফ ইসরাইল সূত্রে জানা যায়, এর মধ্যে কিছু রকেট ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়। তবে বেশ কিছু রকেট হাইফা বন্দরে…
ইরানের পার্লামেন্টের কয়েক ডজন সদস্য দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে একটি চিঠি লিখেছেন। যেখানে আঞ্চলিকভাবে ইসরাইলি হুমকি বৃদ্ধির প্রেক্ষাপটে পরমাণু অস্ত্রের দিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই চিঠিতে ৩৯ জন সংসদ সদস্য ইরানের প্রতিরক্ষা নীতি পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। হাসান আলি আখলাঘি নামে চিঠির একজন স্বাক্ষরকারী ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনাকে (ISNA) বলেছেন, ‘আজ আন্তর্জাতিক সংস্থা বা ইউরোপীয় দেশগুলো, এমনকি যুক্তরাষ্ট্রও ইসরাইলকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। যার ফলে এই যুদ্ধবাজ সরকার যে কোনো অপরাধ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমরা বাধ্য হয়েই এ চিঠি লিখেছি’। দুই দশক আগে ইরানের সর্বোচ্চ নেতা…
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছিল। তবে প্রযোজকের বিরুদ্ধে চিত্রনায়কের আনা অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। জানা যায়, বাদীপক্ষ নারাজির আবেদন করলেও তদন্তে পর্যাপ্ত উপাদান না থাকায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ মামলা খারিজ করে দেন। ফলে প্রযোজক রহমত উল্লাহ মামলার দায় থেকেও অব্যাহতি পেয়েছেন। যদিও এ মামলার পুনরায় তদন্ত চেয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন শাকিবের আইনজীবী খায়রুল হাসান।…
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন এক প্রখ্যাত সাংবাদিক। ৮১ বছর বয়সী বব উডওয়ার্ডের অভিযোগ, ২০২১ সালের জানুয়ারিতে ওভাল অফিস ছাড়ার পর ট্রাম্প রুশ নেতাকে অন্তত সাতবার ফোন করেছেন। উডওয়ার্ড তার আসন্ন বই ‘ওয়ার’-এ দাবি করেছেন, ট্রাম্প এক সহযোগীকে তার ‘মার-এ-লাগো’ রিসোর্ট ক্লাবের অফিস ছেড়ে চলে যেতে বলেছিলেন, যাতে তিনি রুশ নেতার সঙ্গে কথা বলতে পারেন। যদিও ট্রাম্পের প্রচারণা শিবির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সাবেক প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং দাবি করেন, উডওয়ার্ডের বইয়ের কোনো গল্পই সত্য নয়। তিনি বলেন, এগুলো ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত একজন…

