ইরানের জ্বালানি তেল বা পারমাণবিক স্থাপনাসহ যেকোনো অবকাঠামোতে হামলা হলে আরও কড়া জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তেহরান। আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেন, ইরানের অবকাঠামোতে কোনো ধরনের হামলা হলে আরও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান। ইরানের চালানো হামলার জবাব প্রস্তুত করা হচ্ছে, ইসরায়েলের এমন ঘোষণার পরই তেহরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। ১ অক্টোবর ইসরায়েলে একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। চলতি বছর ছয় মাসের ব্যবধানে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা। এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না তেহরান। ইরানের কোনো…
Author: saiful islam
সৌদি আরবের প্রতিরক্ষার ব্যবস্থা ও মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন ও সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সোমবার (৭ অক্টোবর) টেলিফোনে এসব বিষয় নিয়ে তারা কথা বলেন। খবর আলআরাবিয়ার। পেন্টাগনের প্রধান বলেন, তিনি সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যাতে ওয়াশিংটনের সৌদি আরবের প্রতিরক্ষার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রিয়াদের মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। এবিষয়ে প্রিন্স খালিদ বলেছেন, তারা সৌদি-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। তিনি সামাজিকমাধ্যম এক্সের একটি পোস্টে বলেন, আমরা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন, উত্তেজনা কমানো এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়েও আলোচনা…
বাংলাদেশ জামায়াতে ইসলামির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে আজ। দুপুর ১২ টায় গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রূপরেখা তুলে উপস্থাপন করবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। এর আগে গত শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে জামায়াতের আমির বলেন, এই অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। সে সময় তিনি বলেছিলেন, জামায়াত সরকারকে দুটি রোডম্যাপ দিয়েছে ‘একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে…
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইল লেবাননে অব্যাহত হামলা চালিয়ে গেলে উত্তরের বন্দর শহর হাইফাসহ ইসরাইলের ওপর হামলার তীব্র বাড়ানো হবে। মঙ্গলবার (৮ অক্টোবর) এক বার্তায় হিজবুল্লাহ ইসরাইলকে এই সতর্কবার্তা দিয়েছে। খবর এএফপির। হিজবুল্লাহ জানিয়েছে, যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা হতে পারে। হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে এবং তারা এখন আগের চেয়ে শক্তিশালী। এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর রকেটগুলো ইসরাইলের যে কোনো জায়গায় ছোড়ার জন্য প্রস্তুত রয়েছে। গ্রুপটি বিবৃতিতে আরও বলেছে, লেবাননের সমস্ত এলাকাজুড়ে আমাদের সম্মানিত জনগণের বিরুদ্ধে ইসরাইলি শত্রুর আগ্রাসন হলে তাদের হাইফা এবং অন্যান্য শহরগুলোতে আমাদের রকেটের জন্য কিরিয়াত…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা উপকূলে অগ্রসর হচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন। বর্তমানে এটি শক্তি সঞ্চয় করে পাঁচ মাত্রার বিপজ্জনক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ বার্তা দিয়েছে টাম্পার জাতীয় আবহাওয়া সার্ভিস। গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আটলান্টিক মহাসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় ‘মিল্টন’ আরও শক্তি সঞ্চয় করে পাঁচ মাত্রার বিপজ্জনক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে ফ্লোরিডায় ব্যাপক বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এক বিবৃতিতে টাম্পার জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, হারিকেনের গতিপথ একই থাকলে এটি গত ১০০ বছরের মধ্যে টাম্পার সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে। এটি…
মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এটি যোগাযোগের মূল মাধ্যম হলেও আধুনিক মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোনের মাধ্যমে সহজেই যে কোন কাজ করা যায়। তবে অনেক সময় দেখা যায় ভিড়ের মাঝ থেকে মোবাইল ফোন চুরি হয়ে যায়। এদিকে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করল গুগল। এবার থেকে চুরি হয়ে যাওয়া স্মার্টফোন সহজেই শনাক্ত করা যায় তার জন্য এই নতুন ফিচার চালু করেছে। নতুন এই ফিচারে চুরি হয়ে যাওয়া স্মার্টফোনকে চিহ্নিত করা, অফলাইনে ডিভাইসটি লক করা এবং রিমোট লকের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে । এবার থেকে স্মার্টফোন হারিয়ে গেলেও ডেটা বা তথ্য নিরাপদে থাকবে।…
এবারের সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজায় কোন ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘কোন দুর্বৃত্ত যেন পূজায় হট্টগোল করে বাধা সৃষ্টি করতে না পারে। সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।’ মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর এলাকায় সীরাতুন্নবী মাহফিলের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশের ৩২ হাজার পূজা মন্ডপে ৪ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। যা বিগত বছরের চেয়ে অনেক বেশি। আগের সরকার ২ থেকে ৩ কোটি টাকার অনুদান দিলেও এবারের দুর্গা পূজায়- তা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে। এই অর্থ ৬৪…
আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ; তিনটি ভেন্যুতে আট দলের অংশগ্রহণে হবে এই আসর। যা সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে আয়োজক পাকিস্তান। কেননা, ১৯৯৬ সালের পর প্রথম কোনো বৈশ্বিক আসরের আয়োজক হচ্ছে দেশটি। তবে পাকিস্তানের সেই আসরে এখন পানি ঢেলে দেওয়ার পথে ভারত। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত কোয়ালিফাই করলে সরে যাবে সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু। ভারতের ম্যাচগুলো তখন সংযুক্ত আরব আমিরাতে হবে। এমন দাবির কারণ, দুই দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট। কেননা, ২০০৮ সালের পর কখনোই পাকিস্তানে সফর করেনি ভারত। সবশেষ পাকিস্তানের এশিয়া কাপেও…
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় মা-মেয়েসহ তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রানীরঘাট এলাকার ১২৭২/৫ সীমান্ত পিলার–সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটকের সময় ভারতে পাচারে সহায়তাকারী এক তরুণ পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে পুলিশে হস্তান্তর করে বিজিবি। আটক তিনজন হলেন মাগুরার শ্রীপুর কাপরিয়া গ্রামের এক নারী (৩৮), তাঁর ১৪ বছর বয়সী মেয়ে এবং একই জেলার শালিখা উপজেলার সাবরি গ্রামের এক তরুণী (১৮)। বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধীন সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫–এর ৩০০…
ভালোবেসে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেছিলেন অভিনেত্রী পরীমনি। কিন্তু বনিবনা হয়নি এই দম্পতির। এর মধ্যে সংসারে আসে নতুন সদস্য ছেলে পুণ্য। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে পরিপূর্ণ সময় দিচ্ছিলেন পরী। পারিবারিক আয়োজনে পরীমনিছবি : পরীমনির ফেসবুক এমনকি একটি কন্যাশিশুর অভিভাবকত্বও নিয়েছেন তিনি। বর্তমানে ছেলে ও মেয়েকে নিয়ে পরীমনির ভরা সংসার। মাতৃত্বকালীন বিরতির পর ফিরেছেন কাজেও। কাজের পাশাপাশি পরী বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রায়ই বিভিন্ন ভিডিও, ছবি কিংবা পোস্ট দেন তিনি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেন আর পরীর ভক্তদের মধ্যে। এবার পরী জানালেন, বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছেন তিনি। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন পরী।…

