সব সমীক্ষা ভুল প্রমাণিত করে হরিয়ানায় ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠল বিজেপি। উত্তর ভারতের এই রাজ্যে উপর্যুপরি তৃতীয়বার ক্ষমতাসীন থাকার রেকর্ড সৃষ্টি করল তারা। হরিয়ানায় সফল হলেও জম্মু-কাশ্মীরে বিজেপি ব্যর্থ। পাঁচ বছর ধরে নানা চেষ্টা সত্ত্বেও সেখানে ক্ষমতায় আসতে পারল না কেন্দ্রের শাসক দল। নরেন্দ্র মোদির ‘কাশ্মীর নীতি’ দৃঢ়ভাবে প্রত্যাখ্যাত হলো। সেখানে ক্ষমতায় আসতে চলেছে ন্যাশনাল কনফারেন্স (এসি), কংগ্রেস ও সিপিএমের জোট। বেলা তিনটার হিসাব অনুযায়ী, জম্মু-কাশ্মীরের ৯০ আসনের মধ্যে এনসি-কংগ্রেস জোট ৪৯ আসনে এগিয়ে। বিজেপি ২৯টিতে। পিডিপির আসন কমে হয়েছে ৩। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা হেরে গেছেন। পিপলস কনফারেন্সের সাজ্জাদ লোন ছাড়া এগিয়ে রয়েছেন আওয়ামী…
Author: saiful islam
শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা মজুতকৃত কয়লা ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের কামালপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে আলীনুরের বাড়িতে মজুতকৃত চোরাচালানের কয়লা ও ট্রলার জব্দ করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত কয়লা ও ৩২ হর্সপাওয়ার ইঞ্জিনযুক্ত স্টিল বডি ট্রলারের মূল্য প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকা। সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল যুগান্তরকে জানায়, কয়লা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় কামালপুর গ্রামের আব্দুল মন্নান ওরফে মন্নারের ছেলে আলীনুর, তার সহযোগী পার্শ্ববর্তী তরং মাইজহাটি গ্রামের মৃত ফরমুজ আলী ওরফে হরমুজের ছেলে এ্যাংরাজুল, তার ছেলে পলক সাবুল বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়…
এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন জে হপফিল্ড ও জফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। হপফিল্ড এবং হিন্টনের গবেষণা মেশিন লার্নিং ও এআই-র (কৃত্রিম বুদ্ধিমত্তা) উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নোবেলজয়ী এই দুই বিজ্ঞানী পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা।…
অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদীতে সৃষ্ট আকস্মিক বন্যার উন্নতির হয়েছে। সোমবার বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলে আগ্রাসন কমে গেছে। পাহাড়ি নদী মহারশি, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজান থেকে ঢলের পানি নেমে ভাটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানি জমে থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। মঙ্গলবার ভোর থেকে আবার বৃষ্টি শুরু হওয়ায় বানভাসিদের কষ্ট আরও বেড়েছে। এদিকে সোমবার বন্যার পানিতে ডুবে নালিতাবাড়ী উপজেলায় জিমি আক্তার নামে ৮ বছরের এক শিশু মারা গেছে বলে জানিয়েছেন ওসি ছানোয়ার হোসেন এবং নকলার টালকি এলাকায় রাহিম নামে…
কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এক ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা পশ্চিম পাড়ার আব্দুল খায়েরের ছেলে মোঃ তারেক হোসেন (২৮) ও কালা মিয়ার ছেলে সাহাব উদ্দিন (২৬)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল সোমবার (৭ অক্টোবর) সাড়ে ৯ টার দিকে ভিকটিম পিএমখালী ৪নং ওয়ার্ড পরানিয়া পাড়ার মোঃ হোছনের ছেলে আবু সিদ্দিক (২১) পেশায় একজন সিএনজি ড্রাইভার। ভিকটিম সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে। কক্সবাজার সদর থানাধীন পিএমখালী ইউপিস্থ বাংলা বাজার এলাকায় যাত্রীর উদ্দেশ্যে অবস্থান করছে। যাত্রী…
ক্লাব ফুটবলের ব্যস্ততা ঝেড়ে এখন জাতীয় দলের যোগ দিচ্ছেন ফুটবলাররা। শুরু হয়ে গেছে অক্টোবরের আন্তর্জাতিক বিরতি। কয়েকদিনের পরই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামবে লাতিন আমেরিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে আগামী ১১ ও ১৬ অক্টোবর মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে এই ম্যাচ। পরের ম্যাচটি হবে ১৬ অক্টোবর। সেদিন বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। একইদিনে খেলতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকেও। চিলির বিপক্ষে ১১ অক্টোবর ভোর ৬টায় লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের পরের ম্যাচটি ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে সকাল পৌনে সাতটায়। দক্ষিণ…
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েনসার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে। সোমবার ফেসবুকের এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই। আবেগঘন ওই স্ট্যাটাসে তনি লিখেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। কারণ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী। যদিও কি অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি। তনি আরও লিখেছিলেন, একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। আমি কথা বলার মত মানসিক অবস্থাতে নেই। আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন। সোমবার বিকেলে পৃথক একটি ফেসবুক পোস্টে তনি লিখেন, জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি…
দুই বছর আগে পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।পরিচালকের বিরুদ্ধে তার অভিযোগ ছিল- তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে নিজের প্রেমিকাকে নায়িকা করেছেন।যদিও পরে দীঘির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক।তারপরই ঢালিপাড়া সরগরম হয়ে উঠে।দীর্ঘদিন পর সেই গরম এখন শীতল হয়ে এসেছে। জানা গেছে, রায়হান রাফির পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন দীঘি।নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে সিরিজটিতে রায়হান রাফির পরিচালনায় দেখা যাবে দীঘিকে।আর সিরিজের মূল চমক হিসেবে থাকবেন অভিনেতা জাহিদ হাসান। আরও জানা গেছে, দীঘি ও জাহিদ হাসানের সঙ্গে এরই মধ্যে কতাবার্তা সেরেছেন পরিচালক রায়হান রাফি।তবে এখনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে…
চট্টগ্রাম বন্দর পরিচালনা বিদেশিদের হাতে দিলে প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। তিনি অভিযোগ করে বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছিল। সেই প্রক্রিয়ায় দুর্নীতি করে লাভবান হতো আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের দোসরদের। কিন্তু সেই ফ্যাসিস্টের পতন হলেও এর প্রতিভূ যেন এখনো রয়ে গেছে।’ মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন সেলিম। তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি একটি আয়বর্ধক টার্মিনাল। এতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে যথেষ্ট বিনিয়োগ রয়েছে।টার্মিনালটি দেশীয় অপারেটর দ্বারা…
সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের প্রধান একিউএম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ২০০১ সালে সরকার গঠনের পর তাকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিয়েছিল বিএনপি। কিন্তু সাত মাসের মধ্যেই তাকে বিদায় নিতে হয়েছিল। বিএনপির সংসদ সদস্যরাই তার বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছিলেন। কী ঘটেছিল সে সময়? ২০০২ সালের ২০ জুন। সেদিন খবরের কাগজ দেখে পাঠকদের অনেকেই চমকে উঠেছিলেন। আচমকা আসা ওই খবরটির জন্য অনেকেই হয়তো একেবারেই প্রস্তুত ছিলেন না। বিভিন্ন খবরের কাগজে বড় বড় হরফে – কোথাও লাল কালি দিয়ে – শিরোনাম হয়েছে যে রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর উপর আস্থা নেই খোদ তার দল বিএনপির সংসদ সদস্যদের। ঘটনা শুধু তাই নয়, বিএনপির…

